নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খলিল সাহেবের ভাবনা গাড়ি

গুম হবার আগে দেশটাকে বদলে ছাড়বো ইনশাআল্লাহ!

ইমোশনাল খলিল

দিনের শেষে আমি এক ব্যর্থ প্রেমিক, যে অনেকদিন আগে দেখা এক কিশোরীর লাজুক মুখ মনে করে বিষণ্ণ মনে ঘুমোতে যায়

ইমোশনাল খলিল › বিস্তারিত পোস্টঃ

মে দিবসে বিজিএমইএ ভবন ঘেরাওঃ রক্ত চুইষা খাইছে, হজম করতে দিমুনা!

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

গার্মেন্টস শিল্প বাঁচানোর নামে বারবার ছেড়ে দেওয়া হয়েছে অপরাধীদের। আমাদের নপুংসকতার মূল্য জীবন দিয়ে শোধ করছে আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা।

অনেক হইছে আর না!

রক্ত চুইষা খাইছে, হজম করতে দিমুনা!



নিম্নোক্ত ৮দফা দাবিতে মে দিবসে বিজিএমইএ ভবন ঘেরাও করা হবেঃ



১)সাভারের রানা প্লাজা ধ্বস ও তাজরিন অগ্নিকান্ডের ঘটনায় দায়ী ভবনমালিক ও পোশাক কারখানার মালিকদের গ্রেফতার, মানবতাবিরোধী অপরাধ আইনে শাস্তি প্রদান এবং এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যুগোপোযোগী ব্যবস্থা গ্রহণ ও আইন প্রণয়ন।



২) ২০০৫ সালে সাভারেই স্পেকট্রাম গার্মেন্টের ভবন ধসের ফলে নিহত হয়েছিলেন ৬৪ জন। চাপা পড়ে যাওয়া সেই ঘটনার দায়ীদের খুঁজে বের করে অবিলম্বে বিচারের আওতায় আনা।



৩)এসব দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজ'দের পরিবারকে পুনর্বাসন ও চিকিৎসা ব্যয় বিজিএমইএ কে বহন করতে হবে।



৪)যেসব গার্মেন্টস সমূহ ঝুঁকিপূর্ণ অবৈধ ভবনে রয়েছে সেগুলো জরুরী ভিত্তিতে স্থানান্তর করতে হবে।



৫) ভবিষ্যতে ভূমিকম্প, অগ্নিকান্ড ও অন্য দুর্ঘটনার কারনে আটকে পড়া কর্মীদের দ্রুত উদ্ধার করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি প্রতিটি গার্মেন্টস কে রাখতে হবে।



৬)গার্মেন্টস মালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।



৭)শ্রমিক অভিযোগ মনিটরিং টীম গঠন করে শ্রমিক দের অসন্তোষ নিরসনের ব্যবস্থা করতে হবে।



৮)প্রতিটি গার্মেন্টস এ শ্রমিক দের মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করতে হবে।



আসুন ডেকে নিয়ে মানুষ হত্যার প্রতিবাদে আগামী পহেলা মে বিজিএমইএ ভবন ঘেরাও করি।

যোগ দিন। শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের দাবি দাওয়া।

গঠনমূলক যৌক্তিক দাবিদাওয়া তুলে ধরুন।

এই অসহায় নিপীড়িত মানুষ গুলোর পাশে দাঁড়ান।

জেগে উঠুন ভাইয়েরা!



ইভেন্ট লিংক-

মে দিবসে বিজিএমইএ ভবন ঘেরাওঃ রক্ত চুইষা খাইছে, হজম করতে দিমুনা।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.