নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খলিল সাহেবের ভাবনা গাড়ি

গুম হবার আগে দেশটাকে বদলে ছাড়বো ইনশাআল্লাহ!

ইমোশনাল খলিল

দিনের শেষে আমি এক ব্যর্থ প্রেমিক, যে অনেকদিন আগে দেখা এক কিশোরীর লাজুক মুখ মনে করে বিষণ্ণ মনে ঘুমোতে যায়

ইমোশনাল খলিল › বিস্তারিত পোস্টঃ

এই বসন্তে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

খুব টাচি একটা লেখা ছাপা হয়েছে ক্যাম্পাসের 'ক্রাশ এন্ড কনফেশন' পেইজে।

তারই শেষের দিকের কয়েকটা লাইন হুবহু তুলে দিলাম।



~ ভার্সিটিতে আমার শিক্ষাজীবন প্রায় শেষের পথে, জানিনা আর কখনো তাকে দেখবো কিনা।

এক বসন্তে দেখেছিলাম, এখন আরেক বসন্ত চলে এসেছে। মাঝখানে শুধু সে নাই হয়ে গেলো। ~



সহজ বাক্যে সহজিয়া অনুভূতির এমন বিস্ময়কর প্রকাশ, ভালো একটা নাড়া দিয়ে গেলো!

কবিতা'কে ছুটি দিয়ে দিয়েছি বেশ দিন হলো।

যাপিত জীবনে বুকের ভেতরে শুঁয়োপোকা জমেছে অগুনিত।

পাঁজরে নাড়া খেয়ে প্রজাপতি হয়ে উঠতে চাইছে কেউ কেউ!

লাইন ধরে আসছে তারা..!



'এ বড় অদ্ভুত জীবন

বিকেলের ঘোর লাগা আলোর মতো

চুপ করে পর হয় আপনার জন



তারপরো কেউ কেউ বেঁচে থাকে

হঠাৎ বৃষ্টিদিনের চকিত চোখাচোখির রেশে

অথবা ল্যাব রিপোর্টের পেছনে লেখা থরথর কবিতা গুলিতে



অথবা হারিয়ে যায়

ক্যাফেটেরিয়ায় পিক আওয়ারের ভিড়ে

তাড়াহুড়োয় ফেলে যাওয়া প্রিয় নোটবুকের মতো



অথবা...'



আর পারছিনা!

অনভ্যাসে মরচে পড়ে গেছে মাথায়!

বড় ভয়ের কথা ! :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.