| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমোশনাল খলিল
দিনের শেষে আমি এক ব্যর্থ প্রেমিক, যে অনেকদিন আগে দেখা এক কিশোরীর লাজুক মুখ মনে করে বিষণ্ণ মনে ঘুমোতে যায়
রাশেদ, কইরে?
বাবা আবারো ডাকলেন।
আমি ঘুমঘুম চোখে তার সামনে গিয়ে দাঁড়ালাম। বাবা আজকে কাকভেজা হয়ে অফিস থেকে ফিরেছেন।
ও ঘুমোচ্ছিলি, ভালোই! বাবার চোখজোড়া রক্তজবার মতো লাল। জ্বর বাধিয়ে ফেলেছেন মনে হয়।
আমি জানালা দিয়ে বাইরে তাকাই। আজকের সন্ধ্যাটা অন্ধকার এবং বিষন্ন।
যখন যা চাস কিছুতেই তো না করিনা, তারপরো কেন এমন করিস? বাবার গলা ক্রমশ ভিজে ওঠে।
পড়াশোনাতো করিসই না, ভার্সিটি যাওয়াও একেবারে বাদ দিছিস। তোর মনে কি চায়? আমারে বলবি?
বাইরে টিপটিপ বৃষ্টি আর বাবার গলায় হতাশা।
আমি কিছু বলতে পারিনা।
গলার কাছে কেমন যেন দলা পাকিয়ে ওঠে।
তোর জন্য আমি কী না করছি? আর তুই সব জলাঞ্জলি দিয়ে ছন্নছাড়ার মতো চলাচল করিস!
সমস্যা টা কি তোর? দীর্ঘশ্বাস ফেলেন বাবা।
আমি আমার সমস্যার কথা বাবাকে বলতে পারিনা।
মধ্যবিত্ত বৃত্তে বসবাস করা জীবনে এ জাতীয় সমস্যা রীতিমত বিলাস।
আমি বাবাকে কিছুতেই বলতে পারি না যে আজকে সন্ধ্যার আলোআঁধারি যেমন ঘোরলাগা, তেমনি রহস্যময় এক তরুণীর তীব্র উদাসীনতা আমার বেঁচে থাকাকে খুব অর্থহীন করে তুলেছে!
বাইরে বিদ্যুৎ চমকায়। তার নীল সাদা আলোয় বাবার মুখটাকে বড় অভিমানী মনে হয়।
মা হারা ছেলেটাকে একা একা মানুষ করার একরাশ ক্লান্তি চিক চিক করছে তার গালে।
কুল খেতে চেয়েছিলে। নিয়ে আসছি, মুখ ধুয়ে খাও গিয়ে। বাবার গলার স্বর হঠাৎ আশ্চর্য কোমল হয়ে ওঠে।
বৃষ্টি আবারো ঝমঝমিয়ে নামতে শুরু করেছে। বোধহয় সেকারনেই আমারো চোখ ভিজে ওঠে।
খুব ইচ্ছে হয় রাস্তায় বৃষ্টিধারার মাঝে গিয়ে দাঁড়াই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
ইমোশনাল খলিল বলেছেন: হাসান মাহবুব ভাইয়া আমার ব্লগে!! ইয়াহহহহহহহহহ!!!!!
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১২
স্প্যারো চাচ্চু বলেছেন: ভাল্লাগসে বলার জন্য চাচ্চু কষ্ট করে লগইন করল। সন্দর হয়েছে, চালায়ে যাও।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০২
ইমোশনাল খলিল বলেছেন: চাচ্চুর জন্য ধইন্নাপাতা!!
৩|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৮
অপ্রচলিত বলেছেন: ক্ষুদে গল্প, তবে বেশ লাগলো। +++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৫
ইমোশনাল খলিল বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ নিন।
৪|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৬
শান্তির দেবদূত বলেছেন: সুন্দর, একটা সময়কে বেশ দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। শুভেচ্ছা রইল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭
ইমোশনাল খলিল বলেছেন: সাথেই থাকুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর গল্প।