নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খলিল সাহেবের ভাবনা গাড়ি

গুম হবার আগে দেশটাকে বদলে ছাড়বো ইনশাআল্লাহ!

ইমোশনাল খলিল

দিনের শেষে আমি এক ব্যর্থ প্রেমিক, যে অনেকদিন আগে দেখা এক কিশোরীর লাজুক মুখ মনে করে বিষণ্ণ মনে ঘুমোতে যায়

ইমোশনাল খলিল › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রগ্রস্ত - কবিতা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

ইদানিং জোছনা হলেই পাঁজরটা দোর খোলে

পাট করে রাখা জমাট বিষণ্ণতা ভাঁজ খুলে ফুল ফুল কাটে



বৃত্তবন্দী মধ্যবিত্ত জানালায় চেয়ে চকিতে দীর্ঘশ্বাস ফেলে

একসময় কবিতা লিখতো

ফিজিক্স খাতার পেছনে চাঁদ ডুবে গেছে বহুদিন হলো



গাঁজায় দম দিয়ে দুঃখবিলাস করে যুবক

ফিনফিনে আলোয় রুপকথা বোনে

ভালোবাসা তার মেঘ হয়ে গেছে সাদা সাদা



ফুটপাতে ঘুমপথে ক্লান্ত টোকাই

শিয়রে চাঁদবুড়ি অবাক আনমনা

চরকায় মমতা জড়ানো আলগোছে



তুমি আমি নীল সাদা ঘরে মুখোমুখি

সহস্র জন্মের হাহাকার জোছনায় ফেনিল।





**মধ্যবিত্ত বৃত্তবন্দী জীবনে রাত করে স্বপ্নগুলো ভীষণ একেলা হয়ে যায়।

বৃত্ত ভাঙার সাধনা করছি। কবিতা কবিতা খেলা তারই অংশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন হয়েছে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

ইমোশনাল খলিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.