| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমোশনাল খলিল
দিনের শেষে আমি এক ব্যর্থ প্রেমিক, যে অনেকদিন আগে দেখা এক কিশোরীর লাজুক মুখ মনে করে বিষণ্ণ মনে ঘুমোতে যায়
হলে সব পাওয়া যায়, কেবল মা পাওয়া যায়না।
বাড়ি ছেড়েছি কম দিন হলোনা। সেই আট বছর বয়সে বাড়ি থেকে বেড়িয়ে আপার বাসা-ফুপির বাসা-হোষ্টেল-মেস-হল করে করে ১৪বছর কাটলো, আমার আর বাড়ি ফেরা হলোনা।
ইদানিং সন্ধ্যাবেলা হলে ফেরার সময় খুব বাড়ি ফিরতে ইচ্ছে করে। ইচ্ছে করে ঘরে ফিরে মা কে একটু দেখি, তার আশে পাশে একটু থাকি, একটুখানি গল্প করি, মায়ের গলা জড়িয়ে বলি 'আজকে খাইয়ে দাও'!
সমস্যা হচ্ছে মধ্যবিত্ত জীবনে এসব তুচ্ছ আবেগের কোন দাম নেই। মধ্যবিত্ত জীবন খুবই প্রাকটিকাল। এখানে এসএসসি তে এ প্লাস পেলে ইন্টারেও পেতে হবে, ভালো ভার্সিটিতে ভর্তি হতে হবে, ভালো সিজি রাখতে হবে, ভালো জব পেতে হবে, গাড়ি করতে হবে, ফ্লাট করতে হবে..ব্লা ব্লা ব্লা। এর কোন একটা না করতে পারলেই ছেলেটা নষ্ট হয়ে যাবে, জীবনে কিছু করতে পারলোনা টাইপ কথা শুনতে হবে।
প্রত্যেক মধ্যবিত্ত যুবক নষ্ট হয়ে যাবার এক তীব্র আতংক নিয়ে প্রতিটা দিন পার করে, চোখ বুঁজে বেয়ে চলে সাফল্যের কথিত সিড়ি।
জীবনের ক্ষুদ্রতম আবেগসমূহ সে সিঁড়িতে পিচ্ছিল শ্যাওলা সম, পা পড়লেই শেষ!
©somewhere in net ltd.