| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমোশনাল খলিল
দিনের শেষে আমি এক ব্যর্থ প্রেমিক, যে অনেকদিন আগে দেখা এক কিশোরীর লাজুক মুখ মনে করে বিষণ্ণ মনে ঘুমোতে যায়
ছেলেটা তার সবচেয়ে ভালো শার্ট টি খুব যত্ন করে পরেছিলো।
খুব সাবধানে এড়িয়ে গিয়েছিলো কলিজার দোস্তদের গুঁতোগুঁতিময় আলিঙ্গন।
ট্রান্সপোর্টের আড্ডায় আজ তার মন বসেনি।
সন্ধ্যেটা গাঢ় হতে না হতেই আশ্চর্য এক অস্থিরতা নিয়ে আলগোছে ছেড়ে এসেছিলো প্রিয় কোলাহল।
সবুজের চায়ের দোকানে একেবারে কর্নারের লাকি বেঞ্চটা ফাঁকাই ছিলো।
ছেলেটা অপেক্ষাও করেছিলো দীর্ঘক্ষণ।
কেবল মেয়েটা আসেনি।
মেয়েটার আসার কথাও ছিলোনা।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:৩৭
স্প্যারো চাচ্চু বলেছেন: বয়া আঙ্গুল চুষেন..