| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রথম পোস্ট।
আমি দেখিনি ৫২, দেখেনি ৬৯, দেখিনি ৭১ কিংবা ৯০। আমার সে সৌভাগ্য হয় নাই। কিন্তু আমি দেখছি ২০১৩ এর গণআন্দোলন। আমি দেখছি একদল নতুন প্রজন্মের হুংকার। যারা একদিনে তৈরি হয় নি। গতকয়েক বছরে ব্লগ-ফেসবুক তাদের তৈরি করেছে। তারা নতুন করে ইতিহাস জেনেছে। তারা দেশটাকে মায়ের মতই ভালবাসে। দেশটা এই আমাদের কাছে মায়ের মতই। সেই মায়ের কাছে যারা বিশ্বাস ঘাতকতা করেছে। মায়ের পবিত্র ভুমিকে যারা অপবিত্র করেছে তাদের ফাসির রায় নিয়েই তারাঘরে ফিরে যাবে। তার আগে তারা ঘরে ফিরবে না। এই আন্দোলনের পিছনে থাকা সেই সব মানুষদের শ্রদ্ধাভরে স্বরণ করেছি। যারা দিন রাত পরিশ্রম করে আমাদের নতুন ইতিহাস জানিয়েছেন। আপনারা আমাদের জাগিয়েছেন এখন আমরা আর অন্ধকারে থাকবো না। এ আন্দোলনে বিজয় আমাদের হবেই। যতখন না বিজয় অর্জিত হবে ততখন এই আন্দোলন চলবে। আমাদের সংগ্রাম চলছে. চলবেই। জনতার সংগ্রাম চলছে,চলবেই।
©somewhere in net ltd.