নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলা

মাসুদুর রহমান খান

পরে লিখবো

মাসুদুর রহমান খান › বিস্তারিত পোস্টঃ

আন্দামান সাগরে আরেকটি জাহাজডুবি

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে ‘পায়লিন’ নামের বাংলাদেশি মালিকানাধীন আরেকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। ওই জাহাজের ১১ নাবিকের মধ্যে তিনজন বাংলাদেশি।

নিখোঁজ একজন হলেন ক্যাপ্টেন কৃপায়ন চাকমা। অন্য দুই নাবিকের পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, জাহাজটি বুধবার থেকে নিখোঁজ ছিল। আজ এটির ডুবে যাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। নাবিকদের খোঁজ এখনো পাওয়া যায়নি। নিখোঁজ নাবিকদের সর্বশেষ অবস্থা জানতে থাইল্যান্ডের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশি এএনজে ট্রেডার্স মাছ ধরার ওই জাহাজটি থাইল্যান্ড থেকে কিনেছে। তবে সেটি এখনো বাংলাদেশে নিবন্ধিত না হওয়ায় থাইল্যান্ডের পতাকা বহন করছিল।

এর আগে গতকাল ভোরে বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি হোপ’ নামের একটি জাহাজ কাত হয়ে আংশিক ডুবে যায়. ওই জাহাজের ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে। ১১ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.