| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ..
নিজের ভাবনা গুলো সবার সাথে শেয়ার করতে আমার ভাল লাগে। আমি সব সময় পজিটিভলি ভাবি। জানিনা এটা ভাল না খারাপ! নানা রকম আইডিয়া আমার মাথায় ঘুরে বেড়ায়...কিন্তু করা হয় না কিছুই। কোন কিছুই নিজের মনে গোপন রাখতে পারিনা। বন্ধুদের সাথে শেয়ার না করা পর্যন্ত শান্তি নাই!! পড়ছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। আমার এই ব্লগে আসার জন্য আপনার জন্য একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা...! :)
Bekas- অসাধারন এর চেয়েও বেশি কিছু একটা সিনেমা । সুইডেন নির্মিত এই চলচিত্রটির গল্প গড়ে উঠেছে যুদ্ধ বিধ্বস্ত ইরাকের দুটি অনাথ পথ শিশুর কিছু অদ্ভুত স্বপ্ন , আবেগ , ভালবাসা , বেদনা , নিদারুন বাস্তবতা নিয়ে।
অ্যাডভেঞ্চার, থ্রিলার,হরর,অ্যাকশন, ফ্যান্টাসি,সাসপেন্স... জগতের এত এত কঠিন সব জনরার মুভিকে টপকে, দুই এতিম শিশুর স্বপ্ন আর ইনোসেন্স এর এই মুভিটি যে আপনার মনে একটি আলাদা জায়গা করে নিবে, সেটা নিঃসন্দেহে বলতে পারি।
মুভিটিতে ছোট দুই ভাই Dana আর Zana এর অসাধারন অভিনয় আপনাকে মুগ্ধ করবে। বিশেষ করে মাত্র ৬/৭ বছর বয়সের পিচ্চি ছোট ভাইটির সাবলীল অভিনয় দেখে অবাক হতে হয়। পুরো মুভি জুড়ে আপনি এক অদ্ভূত ভাল লাগায় ডুবে থাকবেন, যা আপনাকে টেনে নিয়ে যাবে মুভির শেষ দৃশ্য পর্যন্ত।
এমন একটা মুভি নিয়ে যা-ই বলি না কেন, বলে বোঝানো সম্ভব নাহ কিছু ! এটুকু বলব, শুধুমাত্র এই মুভিটির কথা সবার সাথে শেয়ার করার জন্য, আজ প্রায় দুই বছর পর সামুতে লিখলাম ![]()
এ মাস্ট সি ফর অল মুভিলাভার !
IMDB: http://www.imdb.com/title/tt1733105
Download Links-
#Youtube -> http://www.youtube.com/watch?v=6HreGwpUB4w
#Torrent-> http://is.gd/qEQA1u (DVDRip)
#720p Direct-> http://is.gd/1fZ0P7
#English Subtitle-> http://is.gd/LQ8ovS
মুভিটি কুর্দিশ ভাষায় নির্মিত, তাই দেখার আগে অবশ্যই উপরে দেয়া লিংক থেকে, ইংলিশ সাবটাইটেল ডাউনলোড করে নিন।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:০০
এপিটাফ.. বলেছেন: দেখে ফেলুন......নিরাশ হবেন না ![]()
২|
১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৫
শ্রাবণ জল বলেছেন: দেখব।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:০১
এপিটাফ.. বলেছেন: যত দ্রুত পারুন, দেখে ফেলুন!
৩|
১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২১
বোকামন বলেছেন:
চমৎকার ! চমৎকার একটি সিনেমা ....
পোস্টের জন্য ধন্যবাদ এবং প্লাস রাইলো।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:০১
এপিটাফ.. বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪|
১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৭
বটের ফল বলেছেন: দেখে ফেলব খুব তারাতারি।
ভালো থাকবেন।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:০২
এপিটাফ.. বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন ![]()
৫|
১৯ শে জুন, ২০১৩ রাত ১:০৪
নাফিজ মুনতাসির বলেছেন: দেখতে হইবেক..........ডাউনলোড লিস্টে রাখলুম ![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ রাত ৩:২৫
মুরাদ-ইচছামানুষ বলেছেন: দেখতে হবে।