| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার চে গেভারা
আমি একজন বিদ্রোহী! জন্মেছি বাংলাদেশে। এই দেশকে নিয়ে দেখি স্বপ্ন। অনেক অনেক স্বপ্ন। আমি বিশ্বাস করি, আমাদের মত স্বপ্নচারীরা একদিন বাংলাদেশকে নিয়ে যাবে অন্য এক উচ্চতায়। সেই দিনের প্রতীক্ষায় যুদ্ধরত আছি। এই যুদ্ধে আঘাত আসতে পারে, মৃত্যুও ঘটতে পারে, কিন্তু পরাজয় নেই। আমি মৃত্যুঞ্জয়ী, আমি বিপ্লবী, আমি তোমাদেরই একজন!
এদেশকে নিয়ে আমি আর স্বপ্ন দেখি না,
এদেশকে নিয়ে আমি আর কবিতা লিখি না।
যেদেশে একজন রাজাকারের মুক্তির জন্য-
হরতাল-ভাংচুর হয়, অগ্নিসংযোগ হয়;
বোমা হামলা হয়; মানুষ খুন হয়।
এদেশকে নিয়ে আমি আর স্বপ্ন দেখি না,
এদেশকে নিয়ে আমি আর গবেষণা-পত্র প্রকাশ করি না।
যেদেশে একজন বীরশ্রেষ্ঠের ছেলে চায়ের দোকানদার,
আর রাজাকারদের রাজার ছেলে সেনাবাহিনীর কর্মকর্তা।
এদেশকে নিয়ে আমি আর স্বপ্ন দেখি না,
এদেশকে নিয়ে আমি আর ব্লগ লিখি না।
যেদেশে একজন মুক্তিযোদ্ধা রিকশা-চালক,
কিন্তু একজন রাজাকার পুরাদস্তুর মন্ত্রী।
হে দেশ আমার,
ত্রিশ লক্ষ শহীদের রক্তের ঋণ আজও আমরা শোধ করতে পারলাম না।
লাখো মা-বোনের ইজ্জত লুণ্ঠনের বিচার আজও আমরা করতে পারলাম না।
তাইতো-
এদেশকে নিয়ে আমি আর স্বপ্ন দেখি না,
এদেশকে নিয়ে আমি আর গল্প বলি না।
আমাকে ক্ষমা করিও,
আমি তোমার এক অসহায়-অপদার্থ সন্তান!
©somewhere in net ltd.