নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ ব্লগ!!

জয় সরকার

রেলগাড়ির চাঁকা.........পাম্প দিলে ফুলিনা......ঠেললে চলিনা......

জয় সরকার › বিস্তারিত পোস্টঃ

নচিকেতার গানঃ পেসমেকার

০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০





সে ছিল তখন উনিশ

আমি তখন ছত্রিশ,

প্রেমে পড়তে লাগেনা বয়স

মনে থাকেনা উনিশ-বিশ ।

মন মন মনতো চাইলো

বিবাহিত আমি তাতে কি হলো,

অনুভূতিরা কি বাধ্যতামূলক

একি থাকে অহর্নিশ ।



সে ছিল তখন ফাস্ট-ইয়ার

আমি এক ছেলের বাবা,

ভালোবাসার দেবতা

তখন বসিয়েছিল থাবা ।

স্ত্রী আমার ছিল অনুপমা

কখনো কখনো মা,

মন আমার ছিল অনুগত

কখনো ছাড়াতে চায় সীমা ।

টিভি দেখতে লাগতো ভালো

মাধুরীকেও লাগতো বেশ ।

স্বপ্নে বৌ মাধুরী মিলেমিশে

হয়ে যেত একশেষ ।

সব পুরুষই যেমন হয়

আমিও আলাদা নয়

এডভেঞ্চারিস্ট !!!!!!!!!



সে আমার বুকে রাখতো মাথা

হয়তো খুঁজতো আশ্রয়

এই যুগের সব মেয়েরাই ভোগে আশ্রয়হীনতায়,

আমি তার প্রেমিক না বাবা

না কাকা না অন্যকিছু,

বুঝতে না বুঝতেই

কখন সময় ছাড়াতো পিছু।

বাড়ি ফিরে একগাদা

অপরাধের বোঝা নিয়ে

নিজেকে ঢেকে রাখতাম

সবার দু'চোখ এড়িয়ে ।

ছেলে যখন ডাকতো বাবা

চোখে এসে যেত জল,

আমি তখন

অদ্ভুত বিভাজনের কেন্দ্রস্থল ।

শালা স্যাডিস্ট.........!!



ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ছিল

একটু পাগল বোধহয়,

অদ্ভুত অদ্ভুত আবদার

আমার লাগতো যে ভয় ।

আমার একঘেয়ে কেরানী-জীবন

হয়ে উঠেছিল রঙ্গীন,

এত দায়ভার সত্ত্বেও

ক্লান্ত হইনিতো কোনদিন ।

সবকিছুই শেষ হয় যেমন

এটাও শেষ হল

অপরাধের বোঝা নিয়ে

সংসার বেছে নিতে হল ।

হ্যা রিয়েলিস্ট................



তখন আমার অনেক বয়স

হাসপাতালে বাই-পাস

অপারেশন গেছে হয়ে

এখন শুধু দীর্ঘশ্বাস ।

ডাক্তার এসে দাঁড়ালো

চিনলাম তার হাসি দেখে

লজ্জায় মুখ সরালাম

তাই বলল সে আমায় ডেকে,

পেসমেকার ভেবনা যেটা

রেখেছি তোমার বুকে

ভেবো আমার মাথা

যেন আজো আছি মাথা রেখে ।



ধীরে ধীরে পথ চলি আজ

ছেলের হাত ধরে

বুকে ক্ষত স্মৃতি হয়ে

বাজে টিক টিক করে ।



মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮

অরণ্য আশরাফ বলেছেন:

ভালগল পড়ে।

০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৪

জয় সরকার বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৭

ব্লগই শেষ ঠিকানা বলেছেন: প্রিয় গান।

০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৫

জয় সরকার বলেছেন: খারাপ লক্ষন।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৪

আলো বলেছেন: নচিকেতার কোন এক এ্যলবামে মেয়ে শিল্পীর একটা গান শুনেছিলাম...' বৃষ্টির জল হয়ে ছুঁয়ে দিয়েছে হায় সে আমায়'। কোন এ্যলবামের কেউ বলতে পারেন? লিন্ক দিতে পারেন? শিল্পী টার নাম কি ওটাও জানি না।আবার ওটার নচিকেতার ভার্ষন ছিল একটা। 'কখনো কখনো কি মনে করে হায়, সে আমায়'। ওটা পাইছি। কিন্তু আগেরটা পাগলের মত খুজছি অনেক দিন ধরে।

২৪ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৩৭

জয় সরকার বলেছেন: কোন আলোর সন্ধান দিতে পারলাম না।দুঃখিত বস!

৪| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:১২

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হ্যা রিয়েলিস্ট................

কয়বার এইডা শুনছেন??

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:১৬

জয় সরকার বলেছেন: অনেক বারই তো শুনছি...............

৫| ২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৪

হাম্বা বলেছেন: হি হি ভালু গান

২৪ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:২৯

জয় সরকার বলেছেন: হা হা হা...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.