নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ ব্লগ!!

জয় সরকার

রেলগাড়ির চাঁকা.........পাম্প দিলে ফুলিনা......ঠেললে চলিনা......

জয় সরকার › বিস্তারিত পোস্টঃ

মারিও পুজোঃ দ্য ফাদার অফ "দ্য গডফাদার"

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৮:০১









পাঠকমাত্রেরই যেমন পরিচিতি আছে "দ্য গডফাদার" এর সাথে তেমনি যারা ম্যুভি দেখেন তাদেরও নিশ্চিত পরিচিতি আছে "দ্য গডফাদার" ট্রায়োলজির সাথে।আজ "দ্য গডফাদার"এর জনক মারিও পুজোকে নিয়ে থাকল এই তথ্যসমৃদ্ধ প্রয়াসটি।



মারিও জিয়ানলুইজি পুজো (Mario Gianluigi Puzo) একজন ইতালীয় বংশোদ্ভুত আমেরিকান লেখক এবং চিত্রনাট্যকার।তিনি দু'বার একাডেমী পুরষ্কার (অস্কার) জয়লাভ করেন।তার কাজের মধ্যে বিশেষ করে

উল্লেখযোগ্য মাফিয়া নিয়ে তার উপন্যাসগুলো। আর মাফিয়া উপন্যাসগুলোর মধ্যে ১৯৬৯ সালে প্রকাশিত

সর্বকালের অন্যতম সেরা উপন্যাস "দ্য গডফাদার" সবচেয়ে আলোড়িত।"দ্য গডফাদার"কে পরবর্তীতে তিনি চলচ্চিত্রে রূপ দেন।১৯৭২ সালে

মুক্তিপ্রাপ্ত ছবিটির পরিচালক ছিলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা (Francis Ford Coppola) ।ছবিটি তিনটি ক্যাটাগরিতে অস্কার লাভ করে।ছবিটি বর্তমানে আই.এম.ডি.বি. (ইন্টারনেট ম্যুভি ডেটাবেজ) টপ ২৫০ ছবির মধ্যে দর্শকদের প্রদত্ত রেটিংয়ে ১০ এর মধ্যে ৯.১ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।



পুজো ১৯২০ সালের ১৫ই অক্টোবর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অভিবাসী এক দরিদ্র নেপোলি পরিবারে জন্ম নেন।সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে

স্নাতক করার পরে তিনি ইউনাইটেড স্টেটস আর্মি এয়ার ফোর্সেস (United States Army Air Forces) এ যোগ দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন।তার ক্ষীণ দৃষ্টির কারনে তাকে সরাসরি

যুদ্ধে অংশগ্রহণ করতে না দিয়ে জার্মানিতে পাবলিক রিলেশান অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।১৯৫০ সালে তার প্রথম ছোট গল্প "দ্য লাস্ট ক্রিসমাস" (The Last Christmas), American Vanguard এ প্রকাশিত হয়।যুদ্ধ শেষে তিনি তার প্রথম বই "দ্য ডার্ক আরেনা" (The Dark Arena) লেখেন যা ১৯৫৫ সালে প্রকাশিত হয়।

১৯৫০ থেকে ১৯৬০ এর প্রথমাংশ পর্যন্ত তিনি প্রকাশক 'মার্টিন গুডম্যান' (Martin Goodman) এর ম্যাগাজিন ম্যানেজমেন্ট কোম্পানিতে লেখক কাম সম্পাদক হিসেবে কাজ করেন।

তিনি অন্যান্য লেখক যেমন ব্রুস জ্যা (Bruce Jay), ফ্রেডম্যান (Friedman) এদের সাথে মেনস ম্যাগাজিন, পাল্প ম্যাগাজিন, ট্র্যু একশান, এবং সোয়াঙ্ক ম্যাগাজিন গুলোর কোম্পানি লাইনে

কাজ করেছিলেন।পুজো, "মারিও ক্লেরি" (Mario Cleri) ছদ্মনামে 'ট্র্যু একশান' ম্যাগাজিনের জন্য "ওয়ার্ল্ড ওয়ার টু এ্যডভেঞ্চার ফিচারস" লেখেন।



পুজোর সবচেয়ে জননন্দিত সৃষ্টি 'দ্য গডফাদার' প্রথম ১৯৬৯ সালে প্রকাশিত হয়।তিনি পাল্প ম্যাগাজিনে কাজ করার সময়ে মাফিয়া সম্পর্কে বাস্তব ঘটনা দ্বারা

অনুপ্রাণিত হয়ে "দ্য গডফাদার" রচনা করেন।পরে তিনি প্রখ্যাত টেলিভিশান এবং রেডিও উপস্থাপক ল্যারি কিং এর সাথে এক ইন্টারভিউতে "দ্য গডফাদার"

সম্পর্কে বলেন যে তার প্রধান উদ্দেশ্য ছিল অর্থোপার্জণ।এর আগে তার প্রথম দু'টি বই প্রশংসিত হলেও ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি।তাই পাঁচ সন্তানের জনক, সরকারি কেরানী পুজো এমন কিছু লেখার জন্য উদগ্রীব ছিলেন যা বিরাট অংশের পাঠকগোষ্ঠীকে আকৃষ্ট করতে সক্ষম হবে।এবং অবশেষে "দ্য গডফাদার"

(দ্য নিউ ইয়র্ক টাইমস এর সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় যা দীর্ঘদিন শীর্ষ স্থান দখল করে ছিল)এর মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে উপনীত হন।পরবর্তীতে

তিনি উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপ দেন।চলচ্চিত্রটি পরিচালনা করেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। ছবিটি ১১ টি ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন লাভ করে এবং তিনটিতে

জয়ী হয়।পুজো সেরা চিত্রনাট্যকারের পুরষ্কার জেতেন।পরে পুজো এবং কপোলা জুটি গডফাদারের সিক্যুয়েল "দ্য গডফাদার পার্ট টু" এবং " দ্য গডফাদার পার্ট থ্রী" তৈরি করেন।



এরপরে পুজো ১৯৭৪ সালে "আর্থকোয়েক" ছবির খসড়া স্ক্রীপ্টের কাজ শুরু করেন, কিন্তু তিনি তা শেষ করতে পারেননি "দ্য গডফাদার পার্ট টু"এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ

থাকার কারনে। পুজো, রিচার্ড ডোনারস এর "সুপারম্যানঃ দ্য ম্যুভি" ছবিটির সহলেখক ছিলেন এবং তিনি "সুপারম্যান টু" এর আসল খসড়ার ও সহলেখক ছিলেন।

তিনি এছাড়াও ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত "এ টাইম টু ডাই' এবং ১৯৮৪ সালের আরেকটি কপোলা ম্যুভি "দ্য কটন ক্লাব" এরও সহলেখক ছিলেন।পুজো মাফিয়া ট্রায়োলজির

শেষ বই "ওমের্তা" (এর আগের দুটি 'দ্য গডফাদার' এবং 'দ্য সিসিলিয়ান')এর প্রকাশ দেখে যেতে পারেননি।তার মৃত্যুর আগেই তিনি "ওমের্তা"র পান্ডুলিপি শেষ করেন

এবং "দ্য ফ্যামিলি"র অসমাপ্ত পান্ডুলিপি 'কার্লা জিনো' সমাপ্ত করেন।পুজোর মৃত্যুর পর বই দুটি যথাক্রমে ২০০০ এবং ২০০২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।



পুজো ১৯৯৯ সালের ২ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।তার পরিবার এখনও নিউ ইয়র্কে বাস করে।



মারিও পুজোর সৃষ্টিসমূহঃ




উপন্যাসঃ





*দ্য ডার্ক আরেনা (The Dark Arena) (১৯৫৫)।



*দ্য ফরচুনেট পিলগ্রিম ( The Fortunate Pilgrim) (১৯৬৫)।



* দ্য রানওয়ে সামার অফ ড্যাভি শ (The Runaway Summer of Davie Shaw) (১৯৬৬)।



*সিক্স গ্রেভস টু মিউনিখ (Six Graves to Munich) (১৯৬৭),[মারিও ক্লেরি ছদ্মনামে লিখেছেন]।



*দ্য গডফাদার (The Godfather) (১৯৬৯)।



*ফুলস ডাই (Fools Die) (১৯৭৮)।



*দ্য সিসিলিয়ান (The Sicilian) (১৯৮৪), ['দ্য গডফাদার' এর সিক্যুয়েল]।



*দ্য ফোর্থ কে (The Fourth K) (১৯৯১)।



*দ্য লাস্ট ডন (The Last Don) (১৯৯৬)।



*ওমের্তা (Omerta) (২০০০) ['দ্য গডফাদার' সিরিজের শেষ উপন্যাস]।



*দ্য ফ্যামিলি (The Family) (২০০২) (কার্লা জিনো কর্তৃক শেষ করা হয়েছে)।



ননফিকশানঃ



*দ্য গডফাদার পেপারস এন্ড আদার কনফেশানস (The Godfather Papers and Other Confessions) (১৯৭২)।

*ইনসাইড লাস ভেগাস (Inside Las Vegas) (১৯৭৭)।



ছোট গল্পঃ



*দ্য লাস্ট ক্রিসমাস (The Last Christmas) (১৯৫০)



চিত্রনাট্যঃ





*দ্য গডফাদার (The Godfather) (১৯৭২)।



*দ্য গডফাদার পার্ট টু (The Godfather Part II) (১৯৭৪)।



*আর্থকোয়েক (Earthquake) (১৯৭৪)।



*সুপারম্যানঃ দ্য ম্যুভি (Superman: The Movie) (১৯৭৮)।



*সুপারম্যান টু (Superman II) (১৯৮০)।



*দ্য গডফাদার পার্ট থ্রী (The Godfather Part III) (১৯৯০)।



*ক্রিস্টোফার কলম্বাসঃ দ্য ডিসকভারি (Christopher Columbus: The Discovery) (১৯৯২)।



গডফাদার ট্রায়োলজীর লিঙ্কঃ



দ্য গডফাদার।



দ্য গডফাদার পার্ট টু।



দ্য গডফাদার পার্ট থ্রী।



এছারা পুজোর বইগুলোর প্রায় সবই নীলক্ষেত এবং নিউমার্কেটের বইয়ের দোকান গুলোতে পাবেন।ইংরেজী পেপারব্যাক এডিশান গুলোর দাম ৮০ টাকার মত করে।আর অনুবাদ কিনতে চাইলে তুলনামূলক বেশি দাম পড়বে।এবং সবগুলোর অনুবাদ পাওয়াও দুষ্কর



তথ্যসূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ৩৮ টি রেটিং +২২/-১

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৮:০৯

ডিজিটাল কলম বলেছেন:

জানলাম

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:০২

জয় সরকার বলেছেন: বিরস বদন কেন?

২| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৮:১৬

মোতাব্বির কাগু বলেছেন: Only don't tell me you're innocent. Because it insults my intelligence

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:০২

জয় সরকার বলেছেন: লা জওয়াব.........কি বলেন?

৩| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৮:৩০

হাসান মাহবুব বলেছেন: আমার জীবনে গডফাদার বইটার প্রভাব অনেক। পরে সিনেমাটাও (তিনটা পার্টই) অনেকবার দেখসি। কি সব ক্যারেকটার ছিলো! কর্লিওনি পরিবার ছাড়াও, লুকা ব্রাসি, এ্যালবার্ট নেরি, ক্লেমেঞ্জো, টেসিও.....আর খারাপ লাগে হৈলো এ্যাপোলোনিও'র জন্যে। কার্লো আর ফ্যাব্রিজ্জিওকে মারার সময় যে কি নির্মল আনন্দ পাইসি!

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:০৪

জয় সরকার বলেছেন: কার্লো আর ফ্যাব্রিজ্জিওকে মারার সময় যে কি নির্মল আনন্দ পাইসি!


আমি এখন নির্মল আনন্দ পাইলাম.........

গডফাদার মন দিয়ে পড়লে জীবনের উপর প্রভাব সৃষ্টি হতে বাধ্য!

৪| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৮:৪২

প্রিয়তমেষু বলেছেন: প্রথমতঃ প্রিয় তে নিয়ে নিলাম_অনেক তথ্যবহুল!
দ্বিতীয়তঃধন্যবাদ!

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:০৪

জয় সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

৫| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৮:৫০

দারাশিকো বলেছেন: দারুন লিখেছেন।
প্রথমে একবার গডফাদার ট্রিলজি দেখলাম। পাগল হৈলাম।
তারপর বহুত খুজে ফিরে একজনের কাছ থেকে বইটা নিয়ে পড়লাম, ইংরেজিটা।
তারপর আবার সিনেমাটা দেখলাম। এখন সুস্থ্য আছি :)

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:০৪

জয় সরকার বলেছেন: তারপর আবার সিনেমাটা দেখলাম। এখন সুস্থ্য আছি.........বইটা না পড়লে আসলেও অসুস্থ থাকার কথা!

৬| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৯:০০

কায়কোবাদ বলেছেন: ভালো লাগলো।

পুজোর প্রায় সব বই পড়ে ফেলেছি। মাফিয়াদের জীবন নিয়ে তার চেয়ে ভালো আর কেউ লিখতে পেরেছে বলে মনে হয় না।

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:০৫

জয় সরকার বলেছেন: জয় সরকার Joy Sarkar
মারিও পুজো লোকটা কি নিজেও মাফিয়া ছিল নাকি? নাহলে এত্ত সুন্দর সুন্দর মাফিয়া কাহিনী বাইর হইল কেমনে ওর কলম দিয়া??

এইটা এখনও আমার ফেইসবুক স্ট্যাটাস!

৭| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৯:১১

সাজিদ বলেছেন: বই পড়ে যতটা ভালো লেগেছিল মুভি দেখে অতটা ভালো লাগে নাই। বিশেষ করে পার্ট থ্রী ভালো লাগে নাই। গডফাদার হিসেবে ব্র্যান্ডো আর মাইকেল হিসেবে আল পাচিনোর কম্বিনেশনটা ভালো লেগেছে। বাংলাদেশে এই শব্দটা অপাত্রে ব্যবহার করা হয়।

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:০৬

জয় সরকার বলেছেন: পার্ট থ্রী নিয়া সবারই একটু মনোকষ্ট আছে।

বাংলাদেশে কিভাবে অপাত্রে ব্যবহার করা হয়?একটু বুঝাইয়া কন।

৮| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৯:৪৯

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: গডফাদার বইটা থেকে অনেক কিছু শেখার আছে। যারা পড়ে নি তারা এটা বুঝবে না। "যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব" গডফাদারের এই উক্তিটা তো আমি মনে প্রাণে প্রয়োগ করি।

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:০৯

জয় সরকার বলেছেন: বইটা থেকে অনেক কিছুই শেখার আছে.........অনেক কিছুই!!

৯| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:২৬

লেখাজোকা শামীম বলেছেন: চমৎকার লেখা। সরাসরি প্রিয়তে।

০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১২:১৩

জয় সরকার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শামীম ভাই!!

১০| ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:০০

একলব্য১৯৭১ বলেছেন: ভাইজানরে অনেক ধন্যবাদ লেখাটার জন্য।

দা সিসিলিয়ান এর একটা ডায়ালগ দেই- বিলিফ ইন ওয়ান'স ওন ভার্চু ইজ ডেডলিয়ার দ্যান বিলিফ ইন ওয়ান'স ওন ভাইস।

০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:২৩

জয় সরকার বলেছেন: আপ্নেরেও ধইন্যা............


পছন্দের ডায়ালগ!!!


আবারো ধইন্যা!

১১| ০৫ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৬

জটিল বলেছেন: অনেক গুছিয়ে লিখেছ বলে ধন্যবাদ , এখন পর্যন্ত তার লেখা ৭ টা বই কাছে আছে , সব এখনো পড়া হয়ে ওঠেনি , তবে গডফাদার সিরিজ টা নিয়ে নতুন করে কিছু বলার নেই :)

০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৯

জয় সরকার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জটিল ভাই......অনেকদিন বাদে সামুর আঙ্গিনায় আপনাকে দেখতে পায়ে ভাল্লাগলো......মাফিয়া নিয়ে পুজোর চেয়ে ভালো আর কারো পক্ষে লেখা মনে হয় সম্ভব না!!

পড়ে ফেলেন সবগুলো!

১২| ০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১০

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: পেলাস দিয়া ভাগলাম!

১০ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৭

জয় সরকার বলেছেন: আমি আর কী করুম!! তোমারেও একটা পেলাস!!

১৩| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৭

রাহা বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য ।
গড ফাদারঃ থিম সং শুনুন

১০ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২১

জয় সরকার বলেছেন: আপ্নেরেও ধইন্যা............

থীম সং শুনতাছি!!

১৪| ১১ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

গডফাদার নভেল, সিনেমা দুইটাই ভালা পাই।

১১ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪২

জয় সরকার বলেছেন: আপ্নেরে একটা পেলাস!

১৫| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩২

সুবিদ্ বলেছেন: ধন্যবাদ এমন অসাধারন একজন লেখককে নিয়ে লেখার জন্য

২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৭

জয় সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুবিদ!!

১৬| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪১

কুল বয় বলেছেন: গড ফাদার অনন্য। প্লাস।

২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৭

জয় সরকার বলেছেন: গড ফাদার অনন্য।

আপনাকেও প্লাস।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ১:২৩

ঘরকাতুরে বলেছেন: পোস্টটা ভালো লেগেছে তবে আরো তথ্য আশা করেছিলাম। তাই শাস্তি স্বরূপ (-) দিলাম। ;) :D

০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫২

জয় সরকার বলেছেন: মাইনাস সাদরে গৃহীত হইল।

১৮| ২২ শে নভেম্বর, ২০১০ রাত ১:৪৭

শেখ আমিনুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ

২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৫

জয় সরকার বলেছেন: আপনাকে স্বাগতম।

১৯| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

তৌহিদ আলম বলেছেন: ++++++++++++++

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

জয় সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.