| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতিক হিসেবে ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল সবার প্রথমে। বাকি ৩১টি জায়গার জন্য সারা বিশ্বের দলগুলো মুখোমুখি হয়েছিল বিভিন্ন পর্বের বাছাইয়েl সেই বাছাইপর্বও এখন প্রায় শেষের দিকেl বাকি আছে শুধু প্লে-অফ। প্লে-অফের আগে বিশ্বকাপ বাছাইপর্বে ২১টি দলের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছেl প্লে-অফ থেকে নিশ্চিত হবে বাকি ১১টি দলের বিশ্বকাপ।
বিশ্বকাপ নিশ্চিত হওয়া দলগুলো হলো: ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড, সুইজারল্যান্ড, রাশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, জাপান, ইকুয়েডর, কলম্বিয়া, চিলি, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও হন্ডুরাস ।
প্লে-অফ:
ইউরোপ অঞ্চলের নয় গ্রুপের রানার্স আপ দলগুলোর মধ্যে সেরা ৮টি দল ২ ভাগে ভাগ হয়ে একে অন্যের মুখোমুখি হবে । এই ৮টি দলের মধ্যে ২ লেগের প্লে-অফ জয়ী দল পাবে বিশ্বকাপের টিকিট । ইউরোপ অঞ্চলের প্লে-অফে মুখোমুখি হওয়া দলগুলো হলো: পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, সুইডেন, ইউক্রেন, ক্রোয়েশিয়া, রোমানিয়া ও আইসল্যান্ড ।
আফ্রিকা অঞ্চলের গ্রুপ-সেরা ১০টি দল একইভাবে ২ ভাগে ভাগ হয়ে খেলছে প্লে-অফ। এরই মধ্যে প্রথম লেগ হয়ে গেছে l ২ লেগ মিলিয়ে জয়ী ৫টি দল পাবে বিশ্বকাপের টিকিট । এই ১০টি দল হলো: আইভরি কোস্ট, সেনেগাল, নাইজেরিয়া, ইথিওপিয়া, তিউনিসিয়া, ক্যামেরুন, ঘানা, মিসর, বুরকিনা ফাসো ও আলজেরিয়া ।
বিশ্বকাপের ৩২ দলের মধ্যে বাকি থাকল আর দুটো দল। এই দুটো দল হবে কারা, সেটি নির্ধারিত হবে আন্তমহাদেশীয় প্লে-অফে। এই দুটো প্লে অফে এশিয়া অঞ্চলের পঞ্চম দল জর্ডান মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দল উরুগুয়ের। উত্তর আমেরিকা অঞ্চলের চতুর্থ দল মেক্সিকো মুখোমুখি হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের।
২|
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: পুরাই অস্থির হয়ে আছি।এবার বিশ্বকাপ ব্রাজিলে।
আমি ব্রাজিলের সাপোর্টার।
৩|
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫১
বশর সিদ্দিকী বলেছেন: পোস্ট ভাল হইছে।
নিচে থেকে শুরু করি
শেষ দুইটা হল মেক্সিকো এবং উরুগুয়ে
আফ্রিকা অঞ্চলের ৫ টা হল সেনেগাল, নাইজেরিয়া, ক্যামেরুন, ঘানা, আইভরি কোস্ট
ইউরোপের ৫ হল পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, ইউক্রেন এবং রোমানিয়া
আর্জেন্টিনা প্রথম পর্ব থেকে মেসি সহ আউট
আর ওয়ান এন্ড ওনলি অপরাজিত হিসাবে চ্যাম্পিয়ন।
৪|
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫২
বশর সিদ্দিকী বলেছেন: পোস্ট ভাল হইছে।
নিচে থেকে শুরু করি
শেষ দুইটা হল মেক্সিকো এবং উরুগুয়ে
আফ্রিকা অঞ্চলের ৫ টা হল সেনেগাল, নাইজেরিয়া, ক্যামেরুন, ঘানা, আইভরি কোস্ট
ইউরোপের ৫ হল পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, ইউক্রেন এবং রোমানিয়া
হারুজেন্টিনা প্রথম পর্ব থেকে মেসি সহ আউট
আর ওয়ান এন্ড ওনলি অপরাজিত হিসাবে ব্রাজিল চ্যাম্পিয়ন।
ব্রাজিল রকস
। হারুজেন্টিনা সসকস
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৭
ইশাতের দুনিয়া বলেছেন: সব ঠিক আছে কিন্তু সেনেগাল এর জায়গায় ক্যামেরুন
৫|
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৫
বশর সিদ্দিকী বলেছেন: সেলিম আনোয়ার ভাই আপনে তো আমার দলে। আসেন বুকে আসেন।
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০
ইশাতের দুনিয়া বলেছেন: আশা রাখি সময়ে আপনাদের জবাব পেয়ে যাবেন। এটাও আশা করি আপনাদের ব্রাজিল ভাল খেলুক।
৬|
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: @সেলিম ভাই & বশর ভাই, কুনো লাভ নাই....... বিশ্বকাপ এইবার আর্জেন্টিনার।
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
ইশাতের দুনিয়া বলেছেন: লাইক
৭|
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
এন এফ এস বলেছেন: ব্রাজিলের বিশ্বকাপ , ব্রাজিলে বিশ্বকাপ
![]()
৮|
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
নুর ফ্য়জুর রেজা বলেছেন: হুম। দেখতে দেখতে আরেকটা বিশ্বকাপ চলে এলো ! টেরই পায় নি।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০২
ঘুমন্ত আমি বলেছেন: দেখা যাক এবার প্লে আফে কারা উঠে ।