নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

... কি যেন বলতে চাচ্ছিলাম ...

আদনান™

আমার সম্পর্কে কিছু কথা...

আদনান™ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ব্যাংক, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড(!), PayPal ও হতভাগা আমরা...

০১ লা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪০



বিশ্বের প্রায় সবদেশেই এখন অনলাইন বিজনেস খুবই জনপ্রিয় ও একটা অবিচ্ছেদ্য ব্যাপার। এজন্য যা দরকার তা হল অনলাইনে টাকা খরচ বা গ্রহন করার একটা ব্যবস্থা। ঝটপট করে অনলাইন থেকে কোন কিছু কেনার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। তবে ক্রেডিট কার্ডের এত বড় নাম্বার ইনপুট দেয়া বিরক্তিকর ও রিস্কি(যেমন সাইবার ক্যাফে/ইনসিকিউরড কানেকশন থেকে)। তাছাড়া অনেকেরই একাধিক ক্রেডিট কার্ড/ব্যাংক এ্যাকাউন্ট থাকায় সবসময় এগুলো নিয়ে ঘুরে বেড়ানো/এ্যাকাউন্ট নং মনে রাখা সম্ভব নয়।



এই ঝামেলা থেকে মুক্ত থাকতে সবাই কোন না কোন সার্ভিস ইউজ করে। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা এই অনলাইন ট্রান্সেকশন করে থাকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে PayPal। PayPal এ আপনি একটা ভেরিফাইড এ্যাকাউন্ট করে নিলে আর কোন ঝামেলা নেই। বেশিরভাগ ই-কমার্স সাইটে PayPal সাপোর্ট করে। এসব সাইট থেকে এক/একাধিক সার্ভিস / প্রোডাক্ট কিনে চেক আউট করে PayPal এর সাইটে লগ ইন করে সহজেই পে করতে পারবেন। শুধু কেনাকাটা নয় আপনি নিজেও ব্যাবসা শুরু করতে পারবেন PayPal Business Account এর মাধ্যমে eBay [wjsK=http://www.ebay.com/] এর মত সাইটে বা নিজেই একটা ই-কমার্স সাইট খুলে। বাইরে পড়াশোনা করে এরকম অনেক বাংলাদেশীই বিভিন্ন বিনোদনধর্মী ওয়েবসাইট থেকে শুধুমাত্র এ্যড দিয়েই প্রতি মাসে ৫০০-১০০০ ডলার আয় করে। আপনি আপনার PayPal এ্যাকাউন্ট থেকে অন্য কারো PayPal এ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করতে পারবেন। PayPal এর সাইট থেকে আরও বিস্তারিত জানতে পারবেন এ ব্যাপারে।



এখন দেখি আমরা কোথায় আছি। PayPal এ রেজিস্ট্রেশন করতে গেলে বাংলাদেশ এর নাম চোখে পড়বে না! তবে একটু কেরামতি করে প্রথমে India সিলেক্ট করে পরে State এর ভিতরে Bangladesh পেয়ে যাবেন!! PayPal বাংলাদেশ এর লাইসেন্স পায়নি। কারন বাংলাদেশ ব্যাংকের ধারনা অনলাইন ট্রান্সেকশন চালু হলে দেশের সব টাকা বিদেশে পাচার হয়ে যাবে!!! অথচ যাদের টাকা পাচার করার দরকার ছিল তারা ঠিকই তাদের কাজ করেছে যেকোন উপায়ে। এদের দোহাই দিয়ে পুরো দেশটাকেই সরকার পিছিয়ে রেখেছে। আমাদের দেশে PayPal এর প্রয়োজনীয়তা ও প্রয়োগিক ক্ষেত্র অনেক বেশি। কিছুদিন আগে এক পরিসংখ্যানে দেখা গেছে যে এশিয়ান দেশগুলোতে ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এবং এসব দেশগুলোর জনসংখ্যা বেশি বলে এখানে ই-কমার্সের ভবিষ্যৎ উজ্জ্বল।



আমাদের পাশের দেশ ইন্ডিয়া আউটসোর্সিয় এর কাজ করে অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে আছে। আর হবেই না কেন ওদের সরকার এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগী। ইন্ডিয়াতে যেমন আছে দ্রুতগতির ইন্টারনেট তেমনি আছে PayPal ব্যবহার করার সুবিধা। বাইরের বেশিরভাগ Software Buyer PayPal ছাড়া অন্য কোনভাবে পে করতে চায় না। ব্যক্তিগতভাবে আমি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভলপার। getacoder.com সাইট থেকে কাজ নিয়ে ভালই চলে যাচ্ছে। এখানে বেশিরভাগ ডেভলপারই ইন্ডিয়ার, বাংলাদেশেরও অনেকেই আছে। আর বেশীরভাগ কাজগুলো আসে USA / UK থেকে। প্রথমে আমি ভালমত না জেনে PayPal এর মাধ্যমে একটা পেমেন্ট নিই, কিন্তু তা আজো withdraw করতে পারিনি। কারন PayPal account verification এর জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড / US Bank account(ডলারের এগেইনস্টে যে এ্যাকউন্ট) লাগে। আমি Standard Chartered Bank এ এ্যাকাউন্ট করলাম। বাংলাদেশে অনলাইন ব্যাংকিং এর সংজ্ঞা শুনলে আপনার সংজ্ঞা হারাবার উপক্রম হবে!! PayPal কী জিনিস এটা তারা জানেও না। ওরা বলল যে আমি একবার দেশের বাইরে ঘুরে এসে কাগজ-পত্র দেখালে আমাকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিবে। অথচ বাইরের দেশে সেধে সেধে মানুষকে ক্রেডিট কার্ড দিয়ে দেয়। তারপর অনেক খোঁজ-খবর নিয়ে জানতে পারলাম বাংলাদেশের কোন ব্যাংক থেকে ইস্যু করা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড PayPal এ্যাকসেপ্ট করে না। কারন PayPal মূলতঃ Bank wire transfer এর মাধ্যমে কাজ করে। আর বাংলাদেশ ব্যাংক PayPal থেকে কোন ট্রান্সেকশন গ্রহন করে না।

অগত্যা এখন চড়ামূল্যে Western Union ব্যবহার করতে হচ্ছে।



আমার পাশের রুমের বাপ্পিকে ওর ক্লায়েন্ট একবার ব্যাংক ট্রান্সফার করে টাকা পাঠাল ওর ব্রাক ব্যাংকের এ্যাকাউন্টে। ঐ টাকা উঠাতে যেয়ে তো আরেক বিপত্তি! Sender এর বিদেশী নাম দেখে ওরা বলল যে আত্মীয়-স্বজন বাদে অন্য কেউ টাকা পাঠালে বাংলাদেশ ব্যাংক থেকে ৫% কেটে রাখে!!! শুধু তাই না, প্রমানস্বরূপ কাজের চুক্তির ডকুমেন্টও দেখাতে হবে। বেচারা তখন কাছের একটা সাইবার ক্যাফেতে যেয়ে ক্লায়েন্ট এর ইমেইলটা প্রিন্ট করে আনলো। না, তখনই নয়, তিন দিন পর সে টাকা পেয়েছে।





এই হচ্ছে আমাদের অবস্থা। কোন কিছু করার সুযোগই নেই – আর কেউ নিজে থেকে কিছু করতে গেলেও existing peculiar system তাকে অবদমিত করার জন্য সদাপ্রস্তুত!



মন্তব্য ৬০ টি রেটিং +৩২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৫

ধারাভাষ্য বলেছেন: দুঃখজনক। দেশে ডলার আনবো, তাও কত ঝক্কি। সরকারের এব্যাপারে পদক্ষেপ দরকার।

২| ০১ লা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৬

ধারাভাষ্য বলেছেন: ৫

৩| ০১ লা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৮

চীফ এডভাইজার বলেছেন: কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

৪| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫

আমি মাহমুদ বলেছেন: তথ্য পাচারের ভয়ে দেশে বহু পরে ইন্টারনেট এসেছে। এবার ভয় অর্থ পাচার ! আশা করি দেশে একদিন ঠিক-ই অনলাইন ব্যাংকিং চালু হবে। তবে ফাইবার অপটিক ক্যাবলের মতো বহু জল ঘোলা করে।

*** কিছু কিছু ব্যাংক দাবী করে যে তারা "অনলাইন ব্যাংকিং" সুবিধা দেয় ! সেটা কি জানেন ? - এ.টি.এম. কার্ডের ব্যাপারটাই তারা অনলাইন ব্যাংকিং বলে চালিয়ে দেয় !

৫| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৪

অচেনা বাঙালি বলেছেন: ৫

৬| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৪

মইন বলেছেন: প্রথমত এ সকল অসুবিধাকে পেরিয়েও আমাদের এদেশী ফ্রীল্যান্সারদের কাজ করতে হচ্ছে।
প্রথমত, আপনার যদি একটি পেয়পাল একাউন্ট থাকে, তবে আপনি তা মাত্র ৪-১০ ডলারে ভিসিসি (ভার্চুয়াল ক্রেডিট কার্ড) ভেরিফাই করতে পারেন, ডিজিটাল পয়েন্ট ফোরামের সার্ভিস নামক সাব-ফোরামে এ ধরনের সার্ভিস প্রোভাইডার পেতে পারেন।

দ্বিতীয়ত, পেয়পাল থেকে টাকা বাংলাদেশে ট্রান্সফারের জন্য আপনি https://www.xoom.com/ ব্যবহার করতে পারেন।

৭| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭

মইন বলেছেন: http://forums.digitalpoint.com/
http://forums.digitalpoint.com/forumdisplay.php?f=24

৮| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯

মইন বলেছেন: https://www.xoom.com/?x=42&co=BD
Xoom Supported Banks
---------------------
Bank Asia
Bdp Location
Brac Bank
Mutual Trust Bank
National Bank
Prime Bank
Standard Bank Usa
Uttara Bank
------------------
# Low Fees From $2.99
# Cash Pickup 810 Locations

৯| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২

আদনান™ বলেছেন: @চীফ এডভাইজার, সেই কিছুদিন পর কবে আসবে...

@মইন, সত্যি সত্যিই কি এটা সম্ভব!!!
দেখি ট্রাই করে.... ধন্যবাদ

১০| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭

আদনান™ বলেছেন: @মইন ভাই, কাইন্ডলি আপনার ইমেইল / মেসেঞ্জার আইডি দিলে ভাল হত...

১১| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭

মইন বলেছেন: এমএসএন:

১২| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭

মইন বলেছেন: এমএসএন: [email protected]

১৩| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৫

রাহেন রঙ্গন বলেছেন: একই ঝামেলাই আমিও যে পড়েছি ভাই। ৫

১৪| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৭

মুকুট বলেছেন: আমাদের দেশের এই বিজ্ঞ সম্প্রদায়ের জন্যই আজ দেশের এই অবস্থা!! তাদের এই অতিমাত্রায় চিন্তা দেশ কে পিছিয়ে ফেলছে, যেমন একসময় সাবমেরিন কেবল এর ফ্রী সংযোগ দিতে চাওয়া হয়েছিল তখন দেশের সব তথ্য বিদেশে পাচার হবে বলা হয়েছিল!! কিন্তু যখন নেয়া হল, তখন টাকা দিয়ে করে নিতে হল!!

১৫| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২০

আদনান™ বলেছেন: @ক্রাউন, "অতিমাত্রায় চিন্তা" এরা কি নিয়ে করে!! নিজেদের দুর্নীতীর তথ্য পাচার নিয়ে??

১৬| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৩

তটিনি বলেছেন: @ক্রাউন, আসলে এরা নিজেরাই এক নম্বরের চোর আর অর্থ ও তথ্য পাচারকারী। তাই অন্যদেরকেও এরা তাই মনে করে...

১৭| ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯

মৈথুনানন্দ বলেছেন: পেপ্যাল পচা

http://www.paypalsucks.com/

১৮| ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৮:০৪

ছায়ার আলো বলেছেন: বাংলাদেশ কবে ইন্ডিয়ার অন্গরাজ্য হলো!!
Moneygram ব্যবহার কেরে দেখতে পারেন।

১৯| ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৮:০৪

ছায়ার আলো বলেছেন: *করে

২০| ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৮:২০

শ্রীমতি বলেছেন: ংৎববসড়ঃর@মসধরষ.পড়স

২১| ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৯

শ্রীমতি বলেছেন: @@@ আদনান সাহেব আমি যে আপনাকে খুঁজছি। কাইণ্ডলি ০১৭১৪১১২০৩১

২২| ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১০:৫০

ব্লগে নতুন বলেছেন: ৫

২৩| ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১১:৪২

আদনান™ বলেছেন: @সামহোয়্যার ইন মাহমুদ, ...কিছু কিছু ব্যাংক দাবী করে যে তারা "অনলাইন ব্যাংকিং" সুবিধা দেয়... ব্যাংকগুলোর আর দোষ কোথায়, তারা তো সব সুবিধাই দিতে চায় কিন্তু মাতবর(বাংলাদেশ ব্যাংক) ই সবকিছুতে ঝামেলা করে...

২৪| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:০৮

মেন্টাল বলেছেন: বাংলাদেশ ব্যাংক আবালে ভর্তি।

২৫| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৭

আদনান™ বলেছেন: *** এই শব্দটা মনে হচ্ছে ব্লগে ইদানিং খুব বেশি ইউজ হচ্ছে...

২৬| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:৫২

নবনীতা বলেছেন: সুন্দর এবং সময়োপযোগী একটি পোস্ট।

২৭| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১:০০

মাথামোটা বলেছেন: আবাল এবং ছাগু আমাদের পুরনো সম্ভাসন। যা বিশেষ অতিথিদের দেওয়াই সাঃ ইনঃ এর রেওয়াজ।

২৮| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১:০৫

রাশেদ বলেছেন: ছাগু, উটু তো ইদানিং আর ব্যবহারই হয় না।

২৯| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১:০৬

মাথামোটা বলেছেন: রাশেদ তুমারে আমি একদিন গালি দিসিলাম। মনে আছে?

৩০| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১:০৭

পরাগ জাফর বলেছেন: হায়রে প্রযুক্তি আর আমার বাংলাদেশ!!!!

৩১| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১:০৯

রাশেদ বলেছেন: তাই নাকি? কি নিয়া? @ মাথামোটা

৩২| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১:১৪

মাথামোটা বলেছেন: হি হি হি।
তুমি ওই দিন সাচৌ এর লগে সামরিক সরকারের পক্ষ নিয়া কথা কইছিলা। পরে তো আবার মত বদলাইছ। কিন্তু আমি সরি কইতে পারি নাই।
তাই অখন সরি কইলাম।
চরি।

৩৩| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১:১৪

আমি মাহমুদ বলেছেন: আদনান, xoom.com ব্যবহার করে কি ফল পেলেন, জানিয়েন।

৩৪| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১:১৬

রাশেদ বলেছেন: ব্যাপার না! @ মাথামোটা

মত পাল্টাইছিলাম নাকি। আমি আইজু ভাইয়ের সাথে তাল মিলাইছিলাম, ওদের আরো টাইম দেবার কথা কইয়া।

ওকে, একটা গালি পাওনা রইল তোমার!

৩৫| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ২:১৬

আদনান™ বলেছেন: @সামহোয়্যার ইন মাহমুদ, আমার ক্লায়েন্টকে লিংকটা পাঠায় দিছি। কিন্তু ব্যাপারটা আমার কাছে এখনও ক্লিয়ার না। ব্যাংকে টাকাটা আসবে কিভাবে? এটা কি ওয়েস্টার্ন ইউনিয়ন এর মত কিছু ??? আবার বলছে যে সরাসরি ডেলিভারি দিবে। এদের বাংলাদেশে অফিস কোথায়??

৩৬| ০২ রা অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৮

শাহবাজ বলেছেন: আদনান ,শুধু ফ্রী ল্যান্স করে আর কতদিন। ফ্রেন্ডরা ৭/৮ মাস আগে পাশ করে বের হয়ে গেল , পাশ করতে ইচ্ছা করে না ? কয় ক্রেডিট বাকি ? মিয়া সিরিয়াস হও , ব্যাচ বের হয়ে যাওয়ার পরও হলে থাক , জুনিয়ররা কত করুনার চোখে দেখে জানো?

৩৭| ০২ রা অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৯

শাহবাজ বলেছেন: প্রিন্ট ব্যবসা কেমন চলে ?

৩৮| ০২ রা অক্টোবর, ২০০৭ ভোর ৪:৪৩

আদনান™ বলেছেন: প্রিন্ট এখন আমি করি না, রুমমেট করে। "জুনিয়ররা কত করুনার চোখে দেখে" ?? কেন? জুনিয়রদের খাই না পরি?

৩৯| ০২ রা অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৫

সংস্থাপক বলেছেন: ৫

৪০| ০২ রা অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩১

আমি মাহমুদ বলেছেন: @ আদনান

xoom.com এর লিংক ক্লায়েন্ট কে পাঠিয়ে তো লাভ নেই।

ক্লায়েন্ট আপনাকে পে পলেই টাকা পাঠাবে। পরে আপনি xoom.com এর একাউন্ট ব্যবহার করে নিজের পে পলের টাকা দেশে আনবেন। xoom.com এ রেজিস্ট্রেশন করুন। তারপর লগ ইন করে বাংলাদেশে টাকা পাঠাবার জন্য xoom.com আগাতে থাকুন। এক পর্যায়ে xoom.com থেকেই আপনাকে পে পলে সাইন ইন করতে হবে। তারপর যদি পে পলে টাকা থাকে তবে তাহলে ৩ ডলার মতো সার্ভিস চার্জ রেখে xoom.com আপনার দেয়া ঠিকানায় টাকা পাঠিয়ে দেবে।

এমনটাই হওয়ার কথা।

বিস্তারিত জানার অপেক্ষায় থাকলাম।

৪১| ০২ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৪

তৌহিদুর রাহিম বলেছেন: বাংলাদেশের সরকার তো সাবমেরিন কেবলও নিতে চায় নাই, কারণ দেশের সব তথ্য তাহলে বিদেশে পাচার হয়ে যাবে।

৪২| ০২ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৬

আদনান™ বলেছেন: @সামহোয়্যার ইন মাহমুদ, আমার PayPal account এ কোন একটা ঝামেলা হইছে... Limited account :(

৪৩| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৩:১০

ধারাভাষ্য বলেছেন: ৪ কোটি জন কমেন্ট করলা, রেটিং মোটে ১৬ টা। কমেন্ট করার সমে রেটিং দিয়া যাও।

৪৪| ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৪

আদনান™ বলেছেন: ধন্যবাদ ধারাভাষ্য

৪৫| ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪২

শ্রীমতি বলেছেন: @ আদনান, তুমি পারবে পারবেই ভার্চুয়াল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড তৈরীর সফটওয়ার তৈরী করতে। দেখ কাজে লাগাতে পার কিনা।

৪৬| ২৭ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:২০

মদনবাবু বলেছেন: ই গোল্ড ট্রাই করেন।

৪৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৫

প্রশান্ত বলেছেন: আমি কান্ট্রি নেম ইন্ডিয়া এবং স্টেট বাংলাদেশ দিয়ে একাউন্ট করতে চাচ্ছিলাম, কিন্তু ফোন নং নিয়ে ঝামেলা করে। আর এভাবে একাউন্ট করলে এড্রেস বা আইপি সংক্রান্ত কোন ঝামেলায় পড়তে হবে না তো।

৪৮| ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১২

মদন বলেছেন: দরকারী পোষ্ট
+
আমি জাপানীজ ভুয়া ঠিকানা দিয়া একাউন্ট খুলছি ;)
যেকোনো সময়ে ব্লক কইরা দিতে পারে :(

৪৯| ০৩ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

আসম বলেছেন: যদিও আপনার পোস্টটা অনেক পুরনো, http://www.ikobo.com এর মাধ্যমে আপনার পেমেন্ট কালেক্ট করতে পারেন।

৫০| ০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ১:৩৮

সারিয়া তাসনিম বলেছেন:
ধুসর গোধুলী একবার আমাকে পে পল এর্ ব্যাপারে জিজ্ঞেস করেছিল , তখন কিছুই জানতাম না ।

পোস্টে এই তথ্যগুলোর জন্য ধন্যবাদ

৫১| ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:০৮

ব্লুজ বলেছেন: পোস্টে এই তথ্যগুলোর জন্য ধন্যবাদ

৫২| ১৫ ই মে, ২০০৮ রাত ৯:৩৫

ফেরদাউস আল আমিন বলেছেন: আমি ক্যনাডা থেকে কোন হেল্প করতে পারলে বলবেন।
[email protected]

৫৩| ০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৯

রূপক  বলেছেন: "বাংলাদেশ ব্যাংকের ধারনা অনলাইন ট্রান্সেকশন চালু হলে দেশের সব টাকা বিদেশে পাচার হয়ে যাবে!!! "

১৯৯১ সালে ইন্টারনেটে কানেক্ট হবার সময়ও বাংলাদেশ এরকম কথা বলেছিল, বলেছিল "তথ্য পাচার হয়ে যাবে"। আজ তার ফলাফল তো আমরা নিজের চোখেই দেখছি... :(

৫৪| ০৭ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৬

বজ্রাহত বলেছেন: যেদেশে হাসেনা খালিদা'র মতো অর্ধশিক্ষিত আছে তাদের কাছে কিছু আশা করা যায় না!

৫৫| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:১৫

মীজানুর রহমান বলেছেন: ++++++++++

৫৬| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৩

মাইদেশ বলেছেন: Bankers are worse kinda of people as far as I know. They pretended they do not know about Paypal...actually they know everything just ignore your friend therefore they took 5% coz bankers know your friend earning money in foreign currency. Even once Standard chartered bank told us they do not have money to give us since australian bank didn't wire transfer it...but australian bank told us money already Dhaka account. Can you believe it?

৫৭| ০৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:৫৭

প্রিয়ংকর বলেছেন: চলেন paypal এর জন্য আন্দোলন শুরু করি। সব freelancer এক হও......!!
Seriously! কিছু একটা করা দরকার :(

৫৮| ০১ লা জুন, ২০১০ বিকাল ৫:০৬

proglidotnet বলেছেন: বাংলাদেশে পেপাল সার্ভিস না থাকলেও আপনাকে নিম্নোক্ত সাইটি পেপাল ক্রেডিট ক্রয়/বিক্রয় করতে সাহায্য করবে।

http://progli.net/paypal

৫৯| ১৪ ই জুন, ২০১০ সকাল ১১:৩৫

নগর-বাউল বলেছেন: আরো একটা সাইট আছে http://www.paypalbd.com

৬০| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ২:১৯

proglidotnet বলেছেন: আপনি http://proglipal.com এ ভিজিট করেছেন কি? পেপাল fund buy/sell ওয়েব সাইট।

৬১| ২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৪

মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন: দারুন পোষ্ট,
ভাল্লাগলো.... ধন্যবাদ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.