নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

monirul islam farabi

monirul islam farabi › বিস্তারিত পোস্টঃ

তুমি আর ছোট নেই

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

তুমি আর ছোট নেই ! ছোট নেই !!
ছোট,সে তো ছিলে, আজ আর নেই ।

তো কি হয়েছে ?
উঠে দাঁড়াও, দায়িত্ব কাধে নাও ।
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয় -বংগে দাঁড়িয়ে তোমার বাহুতে বিশ্ব করিবে জয় ।

ওমা, আমি ছাড়া আর কি কেহ নেই ?
আমাকে কেন এ দায়িত্ব বইতে হয় ?
একি ভাবো তুমি! এটা তো তোমার ভাবনা নয়
তুমি তো দূর্জয় ;
অজেয় কে কর জয়
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয়।

এ যুদ্ধে যদি আমাকে হারতে হয় ?
একি ভাবো তুমি!
এটা তো তোমার ভাবনা নয়
তোমার পেছনে কোটি অনুসারী রয়
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয় ।

নিন্দুকেরে আমি করি ভয়
ওহ, এই কথা, ওদের কথা ছাড়ো
ওরা তো তোমার যোগ্য নয়
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয়
তুমি বিশ্ব করিবে জয় ।

এতো বল মোরে কে দেবে বলো ?
প্রভু মোর অতি অতিব শক্তিমান
ডাকো তারে তুমি উজাড় করিয়া তোমার মন প্রাণ
প্রভুই তোমাকে করিবে শক্তিদান ।

সে-কি তাইতো -আমার চক্ষু গিয়াছে খুলি
আমি মেলব আখি আজি
আমি বিশ্ব করিব জয়
কেননা -বিস্ময় চোখে অবাক পৃথিবী আমাতে তাকিয়ে রয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.