নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

monirul islam farabi

monirul islam farabi › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থতার স্বাদ

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

আমি কবিতার ভাষা পাইনা খুঁজিয়া
পাই না খুঁজিয়া, সার্থকতার স্বাদ ।
আমি নিষ্ঠুরতার পৃথিবী ছাড়িয়া
খুজিতেছি আজ বিষন্নতার চাঁদ ।

আমি অকূল পাথার অনেক ঘুরিয়া
পাই না খুঁজিয়া, স্বচ্ছ বালুর খোজ
আমি সিন্ধু, দরিয়া সব ছাড়িয়া
খুজিতেছি আজ নীহারিকা রোজ রোজ ।

আমি আধার, তিমির সব ছেড়ে দিয়ে
ভাবিনা আজ আর দিবাকর নিয়ে ।
দিবাকর তবু আলোয় ভরাক
আমার জীবন আধারে জুরাক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.