| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাহাদ আবদুল্লাহ
"It takes two things to change the world and you'd be surprised how many people have good ideas But commitment........ True commitment , that's the hard one. It requires sacrifice"
মাননীয় বঙ্গবন্ধু
আপনার প্রতি আমার আন্তরিক ভালবাসা। আমার সংসারে আমার বলিতে একমাত্র "****"। সে কলেজের ছাত্রী ছিল। তাহাকে দিয়া আমার আশা ভরসা ছিল। স্বাধীনতার প্রাক্কালে বর্বর পাক সৈনিকরা এবং এই দেশের দালাল রাজাকার আমার সকল আশা-আকাঙ্ক্ষা শেষ করিয়া দেয়। বিগত ৭১ সালের ১৩ই ডিসেম্বর দেশীয় রাজাকারদের সঙ্গে লইয়া পাক বহিনি এলাকা ঘেরাও দেয়। যথেচ্ছ লুটতরাজ ও বাড়ি-বাড়িতে নির্বিচারে হত্যা করে। সেই সময় আমার একমাত্র মেয়েকে তাহারা ধরিয়া লইয়া যায়। আমরা ফেরত পাই নাই। ১৬ তারিখে স্বাধীনতার পর ১৭ তারিখে সে বাসায় ফিরিয়া আসে। এখন সে বীরাঙ্গনা। আমি এই বীরাঙ্গনা মেয়েকে নিতে খুব অসুবিধায় আছি। শুনিতে পাইলাম এই দেশের ২০০০০ নির্যাতিত ও অগনিত বীরাঙ্গনা মহিলাদের জন্য পুনর্বাসনের জন্য আপনি আলাদা দপ্তর খুলিয়াছেন। আমার এই বীরাঙ্গনা মেয়েরও একটা বিহিত করবেন এই আশা নিয়া লেখনি শেষ করলাম।
ইতি
****
সঙ্গত বশত নামগুলা দেয়া হলো না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩
ফাহাদ আবদুল্লাহ বলেছেন: কিভাবে নিশ্চিত হলেন যে এটা ভুয়া??
মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে চিঠিটা সংগ্রহ করা। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আদৌ যদি কোন আপনার আগ্রহ থেকে থাকে একদিন জাদুঘর থেকে ঘুরে আসবেন
২|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১
নীল আকাশ ২০১৪ বলেছেন: আমি নিশ্চিত নই। যদি সত্যি হয়ে থাকে, তবে একটা স্ক্যান কপি দেখান। আমি কোন চ্যালেঞ্জ করছিনা, আগ্রহ থেকেই দেখতে চাইছি।
বীরাঙ্গনারা দেশের এ্যাসেট। তাদের ত্যাগ মুক্তিযুদ্ধে শহীদদের ত্যাগ অপেক্ষা কম নয়। যদিও তারা পরিস্থিতির স্বীকার, কিন্তু একথা স্বীকার করতে কোন দ্বিধা নেই যে, মহৎ কিছু অর্জনের নিমিত্তে দামী কিছু বিসর্জন দিতে হয়। ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক - এরকম ত্যাগ স্বাধীন একটি জাতিসত্ত্বা গঠনের জন্য অপরিহার্য ছিল।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
ফাহাদ আবদুল্লাহ বলেছেন: মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে স্ক্যান কপি থেকে লিখে নিয়ে আসা হয়েছে এই চিঠিটা। ওখান থেকে আমি আপনি স্ক্যান কপি নিয়ে আসতে পারবো না খুব স্বাভাবিক। সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে দেখে আসতে পারেন।
যাই হোক কেন আপনার চিঠির সত্যতা নিয়ে সন্দেহ জাগল বলবেন?
কমেন্টের দ্বিতীয় প্যারাটা ভালো লেগেছে
৩|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
উদদিন বলেছেন: শেখ মজিব নিজেই একজন রাজাকার ছিলো তার প্রমান শেখ মজিবের "রাজকীয় নয়-মাস" ভুট্রোর আতিথিয়তায় , এখন ওর মেয়ে শেখ হাছিনা রাজাকার , রাজাকারদের ছেলে-মেয়ে ও নাতি-নাত্নিদের পূনর্বাসন করছে ওদের মুখে শেখ হাছিনার সাজানো "রাজাকার দের বিচার চাই" শ্লো-গান দিয়ে , তার-ও বড় প্রমান নীচে দিলাম 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
ফাহাদ আবদুল্লাহ বলেছেন: প্রথমত শেখ মুজিব কিংবা রাজাকারের বিচার আমার এই পোস্টের প্রাসঙ্গিক কোন বিষয় না। তারপরেও যেহেতু এনেছেন একটা কোশ্চেন ভাইঃ
যেকোন কিছুতেই আপনারা রাজাকারের বিচারের গন্ধ পান! সমস্যা কি ?
দ্বিতীয়ত আমি নিজেও আওয়ামী পন্থী কেউ না। আপনি আমার ফেসবুক লিঙ্কে আমার ওয়ালে গেলে তার প্রমান পাবেন। তাই বলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করার মত অকৃতজ্ঞ নই। যাদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশে আমি আপনি প্রানভরে নিঃশ্বাস নিতে পারছি তাঁদের অস্বীকার করার মত অকৃতজ্ঞ আমি হতে পারবো না। দুঃখিত , খুবই দুঃখিত
৪|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
াহো বলেছেন:
+++++++++++++++++++++++++++=
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করার মত অকৃতজ্ঞ নই। যাদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশে আমি আপনি প্রানভরে নিঃশ্বাস নিতে পারছি তাঁদের অস্বীকার করার মত অকৃতজ্ঞ আমি হতে পারবো না। দুঃখিত , খুবই দুঃখিত
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
If you have any more documents ,please upload online with scan.We will share online
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
ফাহাদ আবদুল্লাহ বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে এ নিয়ে আমার দ্বিতীয় পোস্ট। সামনে ইন শা আল্লাহ্ আরো দেবো। তবে জাদুঘরের সংরক্ষিত কোন ডকুমেন্ট আপলোড করা কারো পক্ষেই সম্ভব না। এই চিঠিটার লেখাটাও খুব ভালো করে বুঝা যাচ্ছিল না। তারপরেও অনেক কষ্টে লিখে নিয়ে আসছিলাম
৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০
বাংলার হাসান বলেছেন: চিঠির উত্তরে বঙ্গবন্ধু কি বলেছিলেন ?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪
ফাহাদ আবদুল্লাহ বলেছেন: জাদুঘর কিংবা আর্কাইভ থেকে সেই তথ্যটা পাওয়া যায়নি
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: ভুয়া!