নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহাদ আবদুল্লাহর ব্লগ বাড়িতে স্বাগতম

ফাহাদ আবদুল্লাহ

"It takes two things to change the world and you'd be surprised how many people have good ideas But commitment........ True commitment , that's the hard one. It requires sacrifice"

ফাহাদ আবদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

স্যালুট বাঙ্গালীর আবেগকে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

আবেগ প্রবন জাতি হিসেবে বাঙ্গালীর বদনাম বহু পুরনো। ছোট্ট একটা ছুতোয় আবেগের বন্যায় ভেসে একাকার হয়ে যেতে আমাদের জুড়ি নেই। সবকিছুতে আবেগকে প্রাধান্য দেয়াটা আমাদের নিত্য কাজ। আমাদের এই আবেগ নিয়েই অনেক সময় অনেকজনের কাছ থেকে অনেক রকমের তাচ্ছিল্যে ভরপুর কথা এই জাতিকে শোনতে হয়েছে , সহ্য করতে হয়েছে। এক কথায় বললে হজম করতে হয়েছে।





এবার আসুন দেখে নেই এই জাতির আবেগের ফলাফল আসলে কেমন হয়।





স্কুল লাইফ থেকেই ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নাম শোনে এসেছি। শোনেছি এই বিদ্রোহের পরবর্তী ধারাবাহিক ফলাফল আমাদের স্বাধীনতা। সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল জানেন? কারণটা আর কিছু না এই জাতির আবেগ!!



১৯৫২ এর ভাষা আন্দোলন এর আবেগ আজ সারা বিশ্ব পালন করে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে



১৯৭১ সালের আবেগ কি দিয়েছে , কি অর্জন করেছি তা বিস্তারিত বলতে গেলে এই লেখা আমি কোনদিন শেষ করতে পারবো না । শুধু জেনে রাখুন এই আবেগ দিয়েই বাংলাদেশ নামে একটা দেশ ও স্বাধীন একটা মানচিত্র বিশ্বের সামনে তুলে ধরেছি





এবার আসুন এই আবেগ নিয়েই কেন এই লেখাটা লিখা তার কারণটা বলি।





জিয়ফ্রি বয়কট , ভিরেন্দ্র শেহওয়াগ এর বাংলাদেশ নিয়ে কটুক্তির কথা কি মনে আছে আপনাদের?? আমি শিউর প্রত্যেকটা ক্রিকেটপ্রেমী মানুষের খুব ভালো করেই মনে আছে। আশা করি সেই কটক্তির ফলাফল কি হয়েছিল সেটাও মনে আছে। তারপরেও আমি একটু মনে করিয়ে দেই।



সেই আবেগের ফলাফল ২০০৭ এ ভারতকে এক ধাক্কা মেরে বিশ্বকাপের মতো আসর থেকে বের করে দেয়া , সে আবেগের ফলাফল সাউথ আফ্রিকাকে একই বিশ্বকাপ আসরে নাকানি চুবানি খাওয়ানো , ২০১১ তে ইংল্যান্ডের আশা এক নিমিষেই ধুলিস্যাত করে দেয়া। সেই আবেগের ফলাফল নিউজিল্যান্ড এর মত একটা দলকে পুতুলের মত নাচিয়ে হোয়াইট ওয়াশ করা ( পড়ুন বাংলাওয়াশ)



আমি দেখেছি এশিয়া কাপের ফাইনালে ২ রানে হেরে গিয়ে পুরো জাতি একসাথে কেঁদেছে। দেখেছি সেই আবেগের কান্নাই আমাদের শক্তি হয়ে পরবর্তীতে দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ ও ওয়েস্ট ইন্ডিজ এর মত দলকে সিরিজে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে ।





২০১৫ এর বিশ্বকাপের বেশ কয়েকটা দিন ইতিমধ্যে পার হয়ে গেছে। এরই মধ্যে বাংলাদেশের প্রথম খেলাও চলে আসছে । মনের ভেতর আবেগের উত্তজনাপরিমাণটা যদি কোনভাবে পরিমাপ করা যেতো আমি নিশ্চিত এ দেশের প্রত্যেকটা ক্রিকেটপ্রেমী মানুষের আবেগ মেশিনের স্কেলে কুলোতো না।

এই আবেগ আমাদের কাছে কেবল মাত্র একটি শব্দ নয় বরং অনেক বড় কিছু। এই আবেগ এই জাতির কাছে ভালোবাসার অপর নাম। যেই ভালোবাসা এ জাতির কাছে শক্তি হিসেবে আবির্ভাব হয় । সত্যিকার অর্থে আমি এই আবেগী জাতির একজন হয়ে অনেক বেশী গর্বিত। স্যালুট বাঙ্গালীর এই আবেগকে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২২

প্রবাসী পাঠক বলেছেন: সত্যিকার অর্থে আমিও এই আবেগী জাতির একজন হয়ে অনেক বেশী গর্বিত। স্যালুট বাঙ্গালীর এই আবেগকে।

শুভ কামনা আমাদের ক্রিকেট দলের জন্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৪

ফাহাদ আবদুল্লাহ বলেছেন: হোপ ফর দা বেষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.