| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল ফয়সাল
মাঝ রাতে ঘুম ভেঙে যায় একটি ছেলে।
আমারদেশ এ প্রকাশিত একটি সংবাদ..................।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে রাজপথে পেটানোয় রাজধানীর লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন উর রশীদকে এবারে (২০১৩ সালের) পুলিশ পদকে ভূষিত করা হয়েছে। ডিসি হারুন স্বপ্রণোদিত হয়ে নিজের জীবন বাজি রেখে সেদিন বিরোধী দলের চিফ হুইপ ফারুকের নেতৃত্বে রাজপথের বিশৃঙ্খলা রুখে ছিল। গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ টেলিকম ভবনে আয়োজিত পুলিশ সপ্তাহ উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা বিষয় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখায় লালবাগ জোনের ডিসি হারুন উর রশীদকে পদক দেয়া হয়েছে। প্রশাসনে তার মতো সাহসী পুলিশ কমিশনার থাকলে দেশে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। চিফ হুইপ ফারুককে পেটানোর ঘটনা ২০১১ সালের। তবে তাকে কেন ২০১২ সালে কার্যক্রম বিবেচনায় ২০১৩ সালে পুলিশ পদক দেয়া হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সদুত্তর না দিয়ে বলেন, ২০১২ সালে হারুনের অনেক উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে। এজন্য তাকে পুলিশ পদক দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের ৬ ও ৭ জুলাই বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে সকালে সংসদ ভবন এলাকায় মিছিল বের করলে ডিসি হারুন ফারুকের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে ফারুকের মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়। ফেটে যায় শরীরের নানা অংশ। এরপর বিদেশে চিকিত্সা নিতে বাধ্য হন তিনি। ওই হামলার বিরুদ্ধে তিনি মানহানির মামলা করলে আদালত তা খারিজ করে দেয়।
হকার উচ্ছেদের ব্যাপারে সুশীল সমাজের আহ্বানের জবাবে তিনি বলেন, ‘নিরীহ মানুষ বেকারত্ব ঘোচাতে ফুটপাতে বসে রোজগার করে খাচ্ছে। তাদের জন্য সরকার যদি কিছু করতে না পারে তবে তাদের উচ্ছেদ করা হবে কেন। বাংলাদেশের সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান উল্লেখ করে তিনি বলেন, আমাদের সংবিধানে মানবাধিকারের বিষয় এতো বিস্তৃত যে, অন্য কোনো দেশে মানবাধিকার নিয়ে এতো বিস্তৃত নেই। আর এ সংবিধানে পুলিশকে সবচেয়ে বেশি মানবাধিকার রক্ষা করতে বলা হয়েছে। পুলিশ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। এ সময় সুশীল সমাজকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ভাত দেয়ার মুরোদ নেই কিল মারার গোসাই’।
গত সোমবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের ব্যাপারে তিনি বলেন, বাচ্চু রাজাকার একটি দেশে পালিয়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই দেশের সঙ্গে যোগাযোগ করে তাকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে। কেননা বাংলাদেশ ইন্টারপোলের সদস্য। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দাবি উত্থাপিত হলে তিনি কিছু কিছু বিষয়ে পুলিশের সঙ্গে একমত পোষণ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজির আহম্মেদ প্রমুখ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)

সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন