নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

SERVER NOT FOUND

কল্পনাকে সাথী করে পথ যখন চলি তোমার কথা ভেবে ভেবে হারাই চেনা গলি কল্পনাতেই কল্পনাতেই

রাসেল ফয়সাল

মাঝ রাতে ঘুম ভেঙে যায় একটি ছেলে।

রাসেল ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

চীন থেকে ৬৬২ কোটি টাকায় নিম্নমানের ট্রেন কেনা হচ্ছে : ১৫১ আসন, আয়ুষ্কাল ৫ বছর.

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

এ ট্রেন ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-জয়দেবপুর, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ভৈরববাজার, চট্টগ্রাম-ফেনী, চট্টগ্রাম-নাজিরহাট, চট্টগ্রাম-দোহাজারী, দিনাজপুর-পার্বতীপুর-রংপুর ও লালমনিরহাট-পার্বতীপুর-সৈয়দপুর রুটে চালানো হবে। প্রতিটি ট্রেনে ১৫১ আসন ও ১৪৯ জন দাঁড়িয়ে মোট ৩০০ জন ভ্রমণ করতে পারবেন। অথচ স্বাভাবিক এসব রুটে প্রতিটি ট্রিপে ৯০০ থেকে ১ হাজার যাত্রী যাতায়াত করেন। অর্থাত্ নতুন কমিউটার ট্রেনগুলো মোট চাহিদার মাত্র তিন ভাগের এক ভাগ পূরণ করতে পারবে।



জানা গেছে, জ্বালানি ধারণক্ষমতা কম হওয়া ও ইঞ্জিনের কার্যশক্তি কম হওয়ায় ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের রুটে এ ট্রেন চলতে পারবে না। এ অবস্থায় স্বল্পদূরত্বে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এ ট্রেনের ইঞ্জিনের শক্তি মাত্র ৪৬০ হর্সপাওয়ার। অথচ ডলার ক্রেডিট লাইন চুক্তির আওতায় ভারত থেকে কেনা ইঞ্জিনগুলোর শক্তি ৩ হাজার ১০০ হর্সপাওয়ার। রেলের প্রতিটি ইঞ্জিনের গড় আয়ুষ্কাল ২০ বছর হলেও তা ৩০-৩৫ বছর ধরে চলছে। অথচ ডিইএমইউ’র ইঞ্জিনের আয়ুষ্কাল মাত্র ৫ বছর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

তানভীর আকন্দ বলেছেন: কপাল সরকারকে এত টাকা ট্যাক্স দেই এইসব সার্কাস দেখানোর জন্যে...১০ টাকা দিলেই বানরের খেলা দেখা যায়

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.