নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

SERVER NOT FOUND

কল্পনাকে সাথী করে পথ যখন চলি তোমার কথা ভেবে ভেবে হারাই চেনা গলি কল্পনাতেই কল্পনাতেই

রাসেল ফয়সাল

মাঝ রাতে ঘুম ভেঙে যায় একটি ছেলে।

রাসেল ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

শিশা

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮

শিশা একটি ফারসি শব্দ। এর বাংলা অর্থ হলো হুক্কা বা হুক্কার মাধ্যমে সেবনযোগ্য তামাক।

ধানমন্ডি ২৭ নম্বর সড়কের শেষ মাথার একটি দোতলা রেস্টুরেন্ট। দুটো তলাতেই খাবার ব্যবস্থা আছে। তবুও একটু আলাদা। নিচ তলাটা উজ্জ্বল আলোয় ঝলমল করছে, ওপরেরটা আলো-আঁধারি। দরজা ঠেলে দোতলায় ঢুকতেই দেখা গেল গোটা কক্ষ ধোঁয়ায় অন্ধকার, প্রচণ্ড শব্দে হাল আমলের গান বাজছে, আর ১৬-১৭ বছর বয়স থেকে ত্রিশোর্ধ্ব বয়সের নারী-পুরুষ শিশা পান করছে।



রাজধানীর গুলশান, বনানী, বেইলি রোড ও ধানমন্ডির মতো অভিজাত এলাকাগুলোয় শিশাবার এখন অল্পবয়স্ক ছেলে-মেয়েদের সময় কাটানোর প্রিয় জায়গা।



‘শিশাবারে অল্পবয়স্ক ছেলেমেয়েরা যাচ্ছে। বারের পরিবেশ বাংলাদেশের আবহমান সংস্কৃতির অনুকূল নয়। শিশা সেবনে ছেলেমেয়েদের শারীরিক ক্ষতি হচ্ছে। সামাজিক ক্ষতির পরিমাণটিও কম নয়। আমরা শিশাবারে যায় এমন ছেলেমেয়ের বাবা-মার সঙ্গে কথা বলি। এঁদের অনেকেই জানতেন না, ছেলেমেয়েরা এখানে সময় কাটায়। অনেকে বলেছেন, আমার বাচ্চা শিশাবারে গেলে আপনার কী?’



শিশা সেবনের একটি আসরে যে পরিমাণ ধোঁয়া এক একজন গলাধকরণ করছে তা ২০০টি সিগারেটের সমান



‘শিশা সেবনকালে সেবনকারীদের আরাম আয়েশের জন্য নরম গদি ও তাকিয়া, মখমলের গালিচা ইত্যাদি বিছানো আছে। শিশা সেবনের মুহূর্তগুলোকে রোমান্টিক করার জন্য এখানে হালকা ও রঙিন আলোর ব্যবস্থা থাকে। স্নায়ু উত্তেজক সঙ্গীত পরিবেশনের ব্যবস্থাও করা হয়ে থাকে। শিশার শারীরিক বা চিকিত্সা শাস্ত্রীয় ক্ষতি যতখানি, তার চেয়ে অনেক ক্ষতি নৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক।’



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬

জুবাইদুর আকাশ বলেছেন: jea ja korar korse, amra shudhu deksi, kisui bolte parsi na. Atai ki amder jonno boro shisha shebon na???

২| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

ক্যাচালবাজ বলেছেন: লিংক দেন নাই কেন? এটা তো আপনার লেখা নয়!

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এমনই চলে এখন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.