নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী পণ্ডিত

কাজের কাজ তেমন কিছু পারি না... ভালোবাসি ঘুরে বেড়াতে আর ক্রিকেট খেলতে।লেখালেখির হাত তেমন ভালো না...তবু শখে লিখি।

প্রবাসী পণ্ডিত

কাজের কাজ তেমন কিছু পারি না... ভালোবাসি ঘুরে বেড়াতে আর ক্রিকেট খেলতে।লেখালেখির হাত তেমন ভালো না...তবু শখের বসে লিখি।

প্রবাসী পণ্ডিত › বিস্তারিত পোস্টঃ

Racism in Malaysia ( মালায়সিয়া তে বর্ণবাদ)

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:১৩

প্রায় ৫ মাস ধরে আমি মালায়সিয়া তে আছি। এখানে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আমি বিবিএ করছি। মালায়সিয়া তে আসার পরে আমার প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করলেই আপনারা বুঝতে পারবেন যে, কেন আমি "Racism in Malaysia ( মালায়সিয়া তে বর্ণবাদ)" এই শিরনামে আর্টিকেল টি লিখেছি।



দ্রুত লেখাপড়া শেষ করব এইভেবে আমি মালায়সিয়াতে বিবিএ করতে আসি। কারন এইখানে বিবিএ কোর্স মাত্র ৩ বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো প্রথম দিনে ক্লাস করতে যাবার পরে আমার কিছু বন্ধু আর বান্ধবী হয়। তাদের সাথে কথোপকথনের সময় হঠাৎ করে একজন ইরানি বন্ধু আমাকে বলল, "তুমি কোন দেশ থেকে এসেছ?" আমি তখন তাকে বললাম, " আমি বাংলাদেশ থেকে এসেছি।" তখন সে আমাকে বলল, " বাংলাদেশের মানুষ তো খুব গরিব আর শিক্ষাদীক্ষাহীন, তুমি কিভাবে এই দেশে আসলে?" তখন আমি কিছু ক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলাম, একটু ভেবে বললাম, " আসলে আমার বাবা একজন রাজা এবং তার অঢেল টাকা পয়সা আছে তো, তাই আমি এই দেশে উচ্চশিক্ষা নিতে এসেছি। আর বাংলাদেশের মানুষ যে শিক্ষাদীক্ষাহীন এইটা তোমাকে কে বলেছে, তুমি কি কখনো বাংলাদেশে গিয়েছিলে?" তখন সে একটু লজ্জা পেল। আমি মনে মনে ভাবলাম," ব্যাটা তুমি এত জানো আর এটা জানো না যে বাংলাদেশে এখন আর রাজার শাসন চলেনা, বাংলাদেশ একটি গনত্রান্ত্রিক দেশ।" কিন্তু আমাকে সে ছোট করে দেখানোর জন্য বলল, " জানো, আমাদের গাড়ির ড্রাইভারও বাংলাদেশের। হা হা হা !!" তখন আমি কি বলব, বুঝে উঠতে পারছিলাম না। আমি চুপ করে ছিলাম। তখন সে আমাকে অবাক করে দিয়ে বলল, " তোমার দেশের গাঞ্জা তো খুব বিখ্যাত, আমার ড্রাইভার যখন তার দেশে যায়, আমার জন্য চোরাই পথে পাঠিয়ে দেয়।" এর পরে আমি কিছু না বলে ওখান থেকে চলে এলাম। প্রথম দিনের ক্লাস আমার আর করা হল না। লজ্জায় আমার মাথা নত হয়ে গেলো। আমার খুব কান্না পাচ্ছিল এই ভেবে যে আমরা এখন একবিংশ শতাব্দীতে বসবাস করেও অন্য জাতিকে ছোট করে দেখানোর জন্য এত মরিয়া হয়ে থাকি। অন্য কে ছোট করে দেখানোটা যেন একটা গর্বের কাজ।



এতো গেলো একজন মিডেলইস্ট এর ছাত্র এর কথা, এবার একজন নাইজেরিয়ান ফ্রেন্ড এর কথা বলি। আমাদের একটা সাবজেক্ট ছিল "English Communication Skills" তো এই সাবজেক্ট এ আমাদের একটা Assignment ছিল, কিন্তু সবাইকে আলাদা আলাদা ভাবে করতে হবে এবং ৪ সপ্তাহের মধ্যে স্যারের কাছে জমা দিতে হবে। আমি ইংরেজিতে একটু দুর্বল থাকার কারনে আমার ৪ সপ্তাহের বেশি সময় লেগে গেলো। আমি স্যার এর কাছ থেকে ১ সপ্তাহ সময় বেশি চেয়ে নিলাম। স্যার আমাকে বাড়তি সময় দিলেন। তো এর মধ্যে আমার একজন নাইজেরিয়ান ফ্রেন্ড আমাকে বলল যে আমি যেন তার Assignment টা করে দেই। তখন আমি তাকে বললাম, " আমি আমার Assignment টাই এখন শেষ করতে পারি নাই, তোমার টা করব কিভাবে।" তখন সে আমাকে অনেক অনুনয় বিনয় করল তার Assignment টি করে দেবার জন্য। এমনকি আমাকে সে টাকাও দিতে চাইলো, যাতে আমি তার Assignment টি করে দেই। আমি তখন তাকে কঠিন ভাবে না বললাম। তখন সে আমাকে বলল, " তুমি বাংলাদেশী না।" আমি বললাম, " কেন কোন প্রবলেম আছে?" তখন সে আমাকে বলল, " তোরা বাঙালি রা জন্মেছিস অন্যের কাজ করার জন্যে, এত ভাব নিশ কেন? আমার Assignment করবি কিনা বল (.....) বাচ্চা।" আমি তখন তাকে বললাম, " আমি তোমার Assignment করতাম কিন্তু এখন করবনা কারন, প্রথমত তুমি আমার দেশের নামে খারাপ কথা বলেছ এবং তুমি আমাকে বাজে ভাষায় গালি দিয়েছ।" তখন সে আমাকে মারতে আসলে ২ জন মালায়সিয়ান ছাত্র তাকে বাধা দেয়। তখন সে তাদের উপরে চড়াও হয় কিন্তু আরও বেশ কিছু ছাত্র এসে ঘটনা টি মিটমাট করে দেয়।



এছাড়া আরও অনেক ছোটখাটো ঘটনা আছে যার সম্মুখীন আমাকে হতে হয়েছে, মালায়সিয়া তে আসার পরে। অন্য কোন সময় হয়তবা বলব। কিন্তু একটা কথা না বললেই নয় যে মালায়সিয়াতে অরিজিনাল মালায়সিয়ান রা কখনই "বর্ণবাদ" এই বিষয় টির সাথে জড়িত হয়না। এই দেশে অন্য যে সকল বিদেশী'রা থাকে তারা মূলত " বর্ণবাদ" করে থাকে। এদের মধ্যে সবচেয়ে বেশি বর্ণবাদ করে থাকে চাইনীজ'রা। চাইনীজ দের সম্পর্কে অন্য কোন সময় সুযোগ পেলে বলব। আজ এই পর্যন্তই থাকুক।



তবে সব কথার শেষ কথা এই যে, শুধুমাত্র বর্ণবাদ এর কারনেই মালায়সিয়াতে লাখো লাখো বাংলাদেশী অপমান, লাঞ্ছনা আর অবিচার এর শিকার হচ্ছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১

গোঁফওয়ালা বলেছেন: হুম...... সময় আমাদেরও আসবে.। খুব শীঘ্রই এসব অনিয়ম-অবিচার আমরা ভেঙ্গে দেবো। বিশ্বাস রাখো।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২

প্রবাসী পণ্ডিত বলেছেন: ধন্যবাদ বন্ধু, আমিও ঠিক এমনটিই চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.