| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেস্টিং সল্ট
এতো ঠুনকো খোলস তুমি পড়েছো পাগল, এতো পলকা দেয়ালে তুমি ঘিরেছো নিজেকে, চাইলেই সেই দেয়াল ভেঙে দেয় কোন আদুরে নরোম হাত।
ছোটবেলায় সাত আসমান এবং এক একটি তে ভিন্ন ভিন্ন দৈহিক বৈশিষ্ট্যের ভিন্ন ভিন্ন ক্ষমতা সম্পন্ন প্রাণীর বাস করার গল্প নিশ্চয়ই সবার জানা?
বিশ্বের প্রতিটি প্রাচীন সভ্যতা ও ধর্মে একাধিক জগত থাকার কথা বলা হয়েছে । এর মধ্যে গ্রীক মিথলজি তে নয়টি আলাদা জগত এবং তাতে বাস করা অসীম ক্ষমতা সম্পন্ন জীবের কথা বলা হয়। এদের ক্ষমতাকেই যুগে যুগে মানুষ দেবতা এবং অসুর জ্ঞান করে পুজা করে আসছে।
যে মুভিটির রিভিউ দিতে যাচ্ছি, এতে অবশ্য সব কয়টা জগতের কথা না জানলেও চলবে, ৩টির নাম এবং বর্ণনাই যথেষ্ট।
মরণশীল এবং ঐশ্বরিক ক্ষমতাবিহীন মানব জগত-পৃথিবী, মানুষের মত দেখতে কিন্তু ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন জগত-অ্যাসগার্ড (
নামটা শুনলেই হাসি পায় ক্যান? শয়তান হয়ে গেছি খুব
)
এবং নীল বর্ণের দানবের মত দেখতে,অসীম ক্ষমতা সম্পন্ন এবং কুট চরিত্রের অধিকারী ফ্রস্টজায়ান্ট দের জগত-জোটেনহাম। জোটেনহামের সাথে অ্যাসগার্ড এর বিরোধ, যদিও দুই জগতের রাজার পারস্পরিক সমঝোতার ফলে তারা শান্তিপূর্ণ ভাবেই বাশ করে।
অ্যাসগার্ড এর রাজা কিং ওডিন ( অ্যান্থনি হপকিন্স ) এর দুই ছেলে থর ( ক্রিস হেমসওয়ারথ ) এবং লোকি ( টম হিডেলস্টন )। থর অসমসাহসী বীর যোদ্ধা, সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ,কিন্তু একটু অহংকারী। লোকি একজন জাদুকর এবং অপেক্ষাকৃত ধিরস্থির ।
ফ্রস্টজায়ান্ট দের শিক্ষা দেবার জন্য থর - লোকি এবং তাদের বন্ধুরা কিং ওডিনের আদেশ অমান্য করে জোটেনহামে যায় এবং বিপদে পড়ে। কিং ওডিন শাস্তি হিসাবে থরএর অলৌকিক সমস্ত ক্ষমতা কেড়ে নেন, ছুঁড়ে ফেলেন থরের বজ্রের শক্তি সম্পন্ন হাতুড়ী এবং তাকে মরণশীল মানুষের জীবন জাপন করতে পৃথিবীতে নির্বাসিত করেন। পৃথিবীতে থর পরিচিত হয় এক সুন্দরী বিজ্ঞান গবেষক জেন ফস্টার ( নাটালি পোর্টম্যান-ভাইয়া রা সবাই নিশ্চয়ই খুশি
) এর সাথে।
সিনেমায় অ্যাসগার্ড এর দৃশ্য গুলো চোখ ধাঁধানো সুন্দর। তবে ভাল লাগে নি জোটেনহামের দৃশ্য গুলো। কেমন যেন বদ্ধ লেগেছে । অ্যাসগার্ড বাসী দের কস্টিউম ভাল হলেও কমন লেগেছে আমার কাছে। অবশ্য অ্যাসগার্ডবাসীদের দেবতা বলে মানা হয় বলে প্রাচীন দেবতা বা যোদ্ধাদের মত পোশাক দেয়াটা ঠিকঠাকই ছিল বলা চলে।
সিনেমার রান টাইম ঠিক রাখার জন্য কাহিনীর ব্যপ্তি কমিয়ে দেয়া ঠিক হয়নি। কিছু কিছু ব্যপার আরো একটু সময় নিয়ে দেখালে ভাল হত। যেমন থর- জেন এর ভালোবাসা। মাত্র ৩-৪টা সিন একসাথে থেকে প্রেমে পড়ে যাওয়া :/ একটু বেশিই ফাস্ট নয় কি?
আর থর - লোকির চারিত্রিক বৈশিষ্ট্য(যোদ্ধা এবং জাদুকর) বুঝানোর জন্য আরো এক দুইটা সিন আসলে মন্দ হত না। আর থরের চার বন্ধু জ্যাকি চ্যান (
), রবিন হুড (
) ওয়ারিওর প্রিন্সেস জিনা (
) এবং লিটল জন (
) এদের চরিত্র ভাল ভাবে এক্সিকিউশন করা হয়নি।
সব চেয়ে বড় ট্রাম্পকার্ড ছিলেন অ্যান্থনি হপকিন্স। কিন্তু পরিচালক এবং স্ক্রিপ্টরাইটার তার প্রতি অবিচার করেছেন। ![]()
সব মিলিয়ে আহামরি কিছু নয়।সুপার হিরো নিয়ে এর চেয়ে অনেক ভাল ফিল্ম আছে। শুধু মাত্র টাইম পাসের জন্য রেকমেন্ড করা যায়। ২ঘন্টা বসে বসে রিভিউটা লিখলাম।আমার রেটিং টেনে টুনে ৬.৫/১০ ।
মুভির নামঃ Thor (2011)
http://www.imdb.com/title/tt0800369/
০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১২:৩০
টেস্টিং সল্ট বলেছেন: আচ্ছা
২|
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
কালীদাস বলেছেন: থর নিয়ে মুভি- এটা আরো অনেক অনেক বেটার করা যেত। অসাধারণ ব্যাকগ্রাউন্ড নিয়ে হাস্যকর মুভি, এরচেয়ে ভাল ক্রিটিক আর পাচ্ছিনা।
০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১২:৩০
টেস্টিং সল্ট বলেছেন: সহমত
৩|
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
মাইশাআক্তার বলেছেন: আমার কাছেও মনে হয়েছে আপনি রেটিং এর বেলায় আরেকটু ভেবে চিন্তে দিলে ভাল হত। ৬৬.৫ অনেক বেশি।
আমার রেটিং ৩/১০
কিন্তু আপনার রিভিউ ভাল হয়েছে তাই আপনাকে +++
০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১২:৩১
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ
৪|
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৮
নেফেরতিতি বলেছেন: ফালতু দ্য গ্রেট মুভি
৫|
০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১২:৫৬
সাকিন উল আলম ইভান বলেছেন: হুম আমিও দেখলাম টেনে টুনে শেষ করা হয়েছে মুভিটা ,এভেঞ্জার এর অপেক্ষায় রইলাম ।
৬|
২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: রিভিউ তে একদম আমার মনের কথা গুলো বলেছেন।
আমার কাছে থর কেই ভাল লাগে নাই। কার্টুন গুলোতে কিম্বা কমিক্সে থর কে কি রাশভারী আর বিশাল দেহী লেগেছে, আর এখানে লেগেছে পুরাই রদ্দি।
অনেক জমজমাট একটা সুপার হিরো মুভি আশা করেছিলাম।
রিভিউ তে +।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৫
আকাশ_পাগলা বলেছেন: সব মিলিয়ে আহামরি কিছু নয়।সুপার হিরো নিয়ে এর চেয়ে অনেক ভাল ফিল্ম আছে। শুধু মাত্র টাইম পাসের জন্য রেকমেন্ড করা যায়। ২ঘন্টা বসে বসে রিভিউটা লিখলাম।আমার রেটিং টেনে টুনে ৬.৫/১০ ।
আহামরি না হয়েই রেটিং ৬ দশমিক ৫ ?
রেটিং ৬ দশমিক ৫ মানে গুড এর চেয়েও একটু বেশি।
রেটিং করতে হবে আরেকটু দেখে শুনে। থরের বেলায় বলছি না, সার্বিক ভাবে বলছি।
থর আমার হিসেবে ১/১০ পায়।