নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আন্ধার মনের মানুষ

ছাগু ব্যাতিত দুনিয়ার সকল প্রানি দীর্ঘজিবী হউক

ফারহুম

ছোটো খাটো, খুবই নিন্ম শ্রেনীর মানব সম্প্রদায়ের ক্ষুদ্র একটি অংশ। পৃথিবীকে দেয়ার মত কিছুই আমার কাছে নাই, তাই পৃথিবী থেকে যত কম পারি গ্রহন করে, তা নিয়ে সন্তুষ্ট থাকতে চেষ্টা করি। কষ্ট পাবার আগে তা সহ্য করার প্রস্ততি নেই, কিন্ত কাজ হয় না।

ফারহুম › বিস্তারিত পোস্টঃ

আহমেদ রাজিব হায়দার এর মরদেহ সৎকার এবং আমার কিছু কথা ও জিজ্ঞাসা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

শুনলাম আজ বিকেল ৪টায় ব্লগার থাবা বাবা'র(আহমেদ রাজিব হায়দার) মরদেহ শাহবাগ প্রজন্ম চত্বরে নেয়া হবে এবং সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

>প্রথমেই একজন মানুষ হিসেবে আহমেদ রাজিব হায়দার এর প্রতি এই বর্বরতার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রজন্ম চত্বরের সমাবেশ স্থল থেকে ঘোষিত আজকের গন জাগরনের অন্যতম অগ্রপথিকের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তার লাশ প্রজন্ম চত্বরে নিয়ে যাওয়া সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করছি।



>এখন একজন আস্তিক ও একজন মুসলিম হিসেবে আমার কিছু কথা ও প্রশ্নের কথা বলছি, ''আহমেদ রাজিব হায়দার'' এর ব্লগ- ফেসবুকে থেকে যতটুকু জেনেছি তা হচ্ছে তিনি কোন ধর্মীয় মতবাদে বিশ্বাস করতেন না, এবং তার অধিকাংশ লেখাই মূলত ইসলাম এবং এর বিভিন্ন উপাদানকে বিদ্রুপ ও আক্রমন করে লেখা।

এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু জীবদ্দশায় তিনি ইসলাম ধর্মে বিশ্বাস করতেন না, আল্লাহ্‌ ত'লা কে বিশ্বাস করতেন না এবং মৃত্যুর পরের জীবন অর্থাৎ আখিরাতে বিশ্বাস করতেন না-

মৃত্যুর পর এখন তাকে সৎকারের জন্য কেন ইসলাম ধর্মানুসারে দাফন-কাফন ও জানাজার দেবার ব্যাবস্থা করা হচ্ছে?

আমার জানা মতে জানাজা হচ্ছে আল্লাহ'র কাছে দোয়া প্রার্থনা করা- যেহেতু তিনি এবং তার সমমনারা আল্লাহ্‌ ত'লায় বিশ্বাস করতেন না বা করেন না, তো জানাজার নামাজে জন্য ''আহমেদ রাজিব হায়দার'' এর মরদেহ সামনে নিয়ে কার কাছে দোয়া প্রার্থনা করবেন? অথবা তার জন্য দোয়া প্রার্থনার দরকারই বা কি?



তারপরও মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল, যত দ্রুত সম্ভব এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করা হোক।

অন্তত আমাদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও আমাদের এই ধরনের বর্বরতার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান গ্রহন করা উচিৎ।

সর্বপরি বলতে চাই, And Allah is the Best of the planners (সুরা: আল-ইমরান, ৫৫)



নিজের অবস্থান স্বচ্ছ রাখতে বলছি আমি একজন সাধারন মুসলিম, আমার নিজ ধর্ম নিয়ে কথা বলার অধিকার আমার আছে। দয়া করে আমাকে জামাত শিবিরের সাথে গুলাবেন না- এবং হায়েনার দল জাশি নিয়ে আমার অবস্থান সম্বন্ধে কোন সন্দেহ থাকলে জানাবেন, সঠিক উত্তর দিতে বাধ্য থাকব।

(ছাগুর পাল সাবধান। এইখানে চান্স নিতে আসলে স্ট্রেইট গদাম খাইবা।)

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

স্বপ্নের মানুষ বলেছেন: ভাল লাগলো।।

মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল



আশা করে এইখানে লিখবেন

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

ফারহুম বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি কোন নিয়মিত ব্লগার না ভাই তারপরও চেষ্টা করব। ভালো থাকবেন

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

পীপিলিকা বলেছেন: প্রিয় আস্তিক ভাই,আপনার পোস্টের শিরোনামই বলে দেয়...
তুই রাজাকার,
তুই রাজাকার।

আর গদাম দিবা ভালো কথা, কাঠাল পাতাগুলা ঠিকমত চাবাইয়া নাও আগে...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

ফারহুম বলেছেন: সরি ভুলবসত কিঞ্চিৎ একটা মিস্টেক হয়া গেছে, ''ছাগু''র সাথে অসাবধানতার কারনে ''আবাল'' শব্দটা বাদ পইরা গেচেগা। যদিও এরা সমর্থক শব্দ আর এরা দুজন দুজনার কত যে আপন একদম কেউ জানে না :-P
নেক্সট টাইম আমার ভুল হইলেও ''আবাল'' শব্দটা দয়া করে নিজ দায়িত্বে পড়ে নিবেন।
আর মনে রাখবেন জনাব আবাল, এইটা আব্লামীর জায়গা না। দ্বিতীয়বার এইখানে কাঠাল-পাতা বিলানির মহৎ কর্ম সাধন করতে আসিলে সোজা কপালের তিন ইঞ্চি নিচ বরাবর উস্টা মাইরা বিদায় করা হবে হাম্বা জানি কোনাহানের X( X(

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২১

বালুচর্ বলেছেন: আপনার লেখা সত্যি হলে রাজিব সম্পর্কে কী আর বলতে পারি ।
তবে কোন এমন মৃত্যু কাম্য হতে পারে না ।
আমি ধিক্কার জানাই সেই সকল নরপশুদের, যারা আমাদের একজন সহ-ব্লগারকে এমন নৃশংসভাবে খুন করেছে ।
পোষ্ট টির জন্য ধন্যবাদ ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

ফারহুম বলেছেন: আপনাকেও পড়ার জন্য এবং মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাই।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

মোঃ শাব্বির আহমাদ বলেছেন: তার মৃত্যুর জন্য সমবেদনা প্রকাশ করছি। আমি তার খুনিদেরও বিচার চাই।

আমি এই আন্দোলনের সমর্থক। কিন্তু 'আহমেদ রাজিব হায়দার (থাবা বাবা) যেভাবে আমার আল্লাহ, ও আমাদের রসুলের নামে আজে বাজে বিকৃত কথা বার্তা লিখেছেন, তাতে আমি তাকে সমর্থন করতে পারব না।

একজন মুসলিম হিসেবে তার জানাজায় অংশ নেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। তা আপনারা যে যেভাবেই ব্যাপারটা নেন না কেন?

থাবা বাবার ব্লগঃ
Click This Link

http://www.somewhereinblog.net/blog/thaba_baba

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

ফারহুম বলেছেন: আমিও তার খুনিদের উপযুক্ত বিচার চাই যেমনটি চাই প্রত্যেকটি রাজাকারের

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

ছোটাইয়া বলেছেন: যে ব্যক্তি নাস্তিক, তার বিশ্বসের প্রতি মর্যাদা দিলে, তার জানাজায় অংশ নেয়া উচিত না, আর এই হত্যার বিচার চাই, আমিও ঘরে ফিরতে চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

ফারহুম বলেছেন: কোথা থেকে ঘড়ে ফিরতে চান ভাই।
আপনি কি শাহবাগের কথা বলছেন?? এই দুই ইস্যুকে দয়া করে এক করবেন না ভাই। আপনি চাইলে সেখানে থেকেও এই কর্মসুচি বর্জন করতে পারেন তার জন্য আপনাকে শাহবাগ ছাড়তে হবে কেন?

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

একে ৪৭ বলেছেন: আর এই কথা টা বলাই আমি ব্যান সামু তে............

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

ফারহুম বলেছেন: আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি ভাই।
দোয়া কইরেন আমি যেন ব্যান না খাই :-P

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

আগুনে পাখি বলেছেন: তার ব্লগের লেখাগুলো পড়লে আমাদেরই মাথা গরম হয়ে যায়, আর জাশি'র গুলার তো আগে থেকেই মাথা গরম--তাহলেই বোঝেন পরিস্থিতি কি হতে পারে ?

যাই হোক মানুষ হিসেবে তার অস্বাভাবিক মৃত্যুতে আমার খারাপ লেগে, তার হত্যাকারীর উপযুক্ত বিচারের দাবী জানাচ্ছি---কিন্তু তার জন্য দোয়া করলেও উপরওয়ালা সে দোয়া শুনবেন বলে মনে হয়না , উলটো আমাকেই তার পাপের ভাগীদার হতে হয় কিনা কে জানে /:)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

ফারহুম বলেছেন: সেটাই ইন্ড অফ দ্যা ডে সে ও একজন মানুষ, তারও পরিবার পরিজন আছেন। আমার সাথে তার কোন ব্যাক্তিগত সমস্যা নাই। অনেক আগে থেকেই তার ইসলাম বিরোধী লেখা চোখে পড়ে, খারাপ লেগেছে কিন্তু কখনো প্রতিবাদ করে কিছু বলি নি।
কিন্তু তারপরও প্রথম যখন অমি পিয়ালএর স্ট্যাটাসে এই সংবাদ পড়েছি কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এমন নৃশংসতা তো কোন ভাবেই মেনে নেয়া যায় না।

হত্যাকারীর উপযুক্ত বিচার এবং দ্রুত কার্যকরের দাবী জানাচ্ছি।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ওনার জানাজা হলেও কোন সম্যসা দেখছি না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

ফারহুম বলেছেন: ভাই আমি কিন্তু সমস্যা অথবা সুবিধার কথা বলছি না।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: আমার জানা মতে জানাজা হচ্ছে আল্লাহ'র কাছে দোয়া প্রার্থনা করা- যেহেতু তিনি এবং তার সমমনারা আল্লাহ্‌ ত'লায় বিশ্বাস করতেন না বা করেন না, তো জানাজার নামাজে জন্য ''আহমেদ রাজিব হায়দার'' এর মরদেহ সামনে নিয়ে কার কাছে দোয়া প্রার্থনা করবেন? অথবা তার জন্য দোয়া প্রার্থনার দরকারই বা কি?

আপনার সাথে একমত....

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

ফারহুম বলেছেন: অনেক ধন্যবাদ

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: পীপিলিকা বলেছেন: প্রিয় আস্তিক ভাই,আপনার পোস্টের শিরোনামই বলে দেয়...
তুই রাজাকার,
তুই রাজাকার।

আর গদাম দিবা ভালো কথা, কাঠাল পাতাগুলা ঠিকমত চাবাইয়া নাও আগে..
-------------------
এই শালারা না বুইঝা ফাল পারে। আমি সিউর এই হালায় আর বর মাপের নাস্তিক

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

ফারহুম বলেছেন: যেই মাপেরই াল ছালই হোক, শরম থাকলে জীন্দেগিতে আর আবলামী করতে আইত না। X(

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা.

কে পাপি, কে পুন্নি, কে ধার্মিক, এটা বিচারের ভার একমাত্র আল্লাহ এর। কোন খুনি এসব নির্ধারন করতে পারে না।

যারা তাকে খুন করেছে তারা পাপি।

আমরা কি খুনিদের কথামত চলবো?

রাজিব হায়দারের জানাজা হবেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

ফারহুম বলেছেন: এতে করে প্রথমত তার আদর্শের প্রতিই অশ্রদ্ধা দেখানো হবে।

আর থাবা বাবা যেই হোক না কেন, আমি কোনভাবেই খুনিদেরকে সমর্থন করছি না এবং করবো না।

মন্তব্যের জন্য ধন্যবাদ

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

পিয়ার আহসান বলেছেন: Rajib er janaja hole
1) Tar adorsher proti oshroddha janano hobe.
2) Omuslimder janaja hoy na. Hazrat Muhammad (Sw) kokhono kono Omuslimer janajay ongsho grohon koren ni.
Rajib ke sorasori dafon korai uttom. Janaja porano ta vondami hobe.

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

ফারজানা শিরিন বলেছেন: সহমত ।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

িবদ্রহী বলেছেন: চলমান আন্দোলনকে ধর্মীয় আলোচনা দিয়ে নষ্ট না করার অনুরোধ রইলো.......

বললেই তো হবেনা.. তার জানাজা এখহানে করতে কে কইলো আমার বুঝে আসেনা। েখানে লাশ আসতে পারে কিন্তু জানাজা যদই করতেই হয় জানাজার জায়গায় করানোই ভাল নয় কি?

আর সে যদি নাস্তিক হয় তাতেও কোনো সমস্যা নাই..। জানাজা না করে পিজি তে দান করলেই তো হয়।

হুদাই আন্লোনে মধ্যে ধর্ম টাইনা না নিয়া আইসা তফাৎ যাওয়া যায়না

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

সুচন্দন বলেছেন: ভালো লাগলো। তবে ধর্মের সাথে দেশ না মিলানোই ভালো। আমরা দেশ রক্ষার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সবাই এক ও অভিন্ন।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭

ফারহুম বলেছেন: @পিয়ার,
@ আহসানফারজানা
@শিরিনিবদ্রহী
@সুচন্দন-

ব্যাস্ততার কারনে ব্লগে আসা হয় নাই, তাই আপনাদের মন্তব্য গুলিও দেখা হয় নাই।
আনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন-

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

বাঁশ বাগান বলেছেন: "আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন"। (An-Nisaa: 140)

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

মোঃ নুর রায়হান বলেছেন: ভাই আমি এরকম একটা পোস্ট দিয়েছিলাম রাজীবের জানাজা নিয়ে। সামু মুছে দিয়েছে।

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

শিশু বিড়াল বলেছেন: ভাই আমি আপনার মতামতের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে একটা কথা বলি। আশা করি একটু বোঝার চেষ্টা করবেন।

আমার একটা পোষা বিড়াল মারা যাবার পরে অনেক কষ্ট পেয়েছিলাম। অনেক ভালবাসতাম বিড়ালটাকে। ওকে কবর দিয়েছিলাম। এবং এখনও নামাজের পরে ওর জন্যে আমি দোয়া করি। সবার কাছে সে একটা সাধারন বিড়াল হলেও আমার অনেক প্রিয় কাছের একজন ছিল, সে আমি ছাড়া আর কেউ হয়ত বুঝবেনা।
রাজীবকে যারা ভালবাসত তারা সবাই তো নাস্তিক ছিল না। তাদের যদি মনে হয়ে থাকে তারা আল্লাহর কাছে তার জন্য জানাযা পড়ে শেষ শ্রদ্ধা জানাবে এতে কি আসলেই কারো কোন ক্ষতি হবে? মাঝে মাঝে আমরা সবচেয়ে বেশি যেই মানুষকে ভালবাসি, তার সবকিছুও তো মেনে নিতে পারিনা, পারি কি?
একটা বিড়ালের জন্য যদি আমার এখনও খারাপ লাগে আর আমি যদি তার জন্য প্রার্থনা করি তবে রাজীব তো একজন মানুষ, আস্তিক হোক আর নাস্তিক হোক মৃত্যুর পর নিজের জন্য কেউই কিছু চাইতে পারেনা। আর সে নাস্তিক ছিল জীবিতকালে, এখন মৃত্যুর পর তার কোন কিছু করারই ক্ষমতা নেই। একজন মৃত মানুষের জন্য প্রার্থনা করার ব্যাপারটা কি এতই যুক্তিতর্ক দিয়ে বিচার করতে হবে?? শুধু শ্রদ্ধা আর একটু ভালবাসাই কি যথেষ্ঠ নয়?

আশা করি একটু ভেবে দেখবেন। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

ফারহুম বলেছেন: শিশু বিড়াল ভাই আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
রাজীবের সাথে যা হবার(জানাযা) তা হয়ে গেছে। তাই তাকে নিয়ে আমি কিছু বলছি না।
কিন্তু ধরুন এখানে রাজীবের বদলে অন্য কোন একজনের উপর হামলা হয়েছে এবং সে মারা গিয়েছে। যে মারা গেছে জীবদ্দশায় সে হিন্দু অথবা অন্য একটা ধর্মের অনুসারী ছিল। আমি এবং আপনি তার খুবই কাছের বন্ধু ছিলাম এবং তাকে নিজ ভাইয়ের মত ভালোবাসতাম, কিন্তু আমরা মুসলিম এবং আমরা ব্যাতিত তার আপন আর কেউ জীবিত অথবা বর্তমান ছিল না।
এখন আপনি আমি যেহেতু আল্লাহ্‌ তা'লায় বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি এবং আরো বিশ্বাস করি যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম।
তো আমরা কি তার লাশ এখন ইসলামী রীতি নিতি অনুসারে দাফন-কাফনের ব্যাবস্থা করব নাকি জীবদ্দশায় আমাদের বন্ধুটি যে ধর্মের অনুসারী ছিল সেই ধর্মের নিয়ম মেনে তাকে সৎকারের ব্যাবস্থা করব??

আর ভাই আপনি যদি মুসলামান হয়ে থাকেন তবে অবশ্যই জেনে থাকবেন যে, কোন গায়ের মুসলিমের জন্য হেদায়াত ব্যাতিত মাগফিরাত অথবা অন্য কিছুর জন্য আল্লাহ্‌ দরবারে দোয়া করা যায় না।
এমনকি আপন ছেলের জন্য নুহ (আঃ) এর দোয়াও ফিরিয়ে দেয়া হয়েছিল কারন আল্লহকে ও আল্লাহর নবীকে মানত না। এবং যখন একই দোয়া বারবার করছিলেন তখন কিছুটা ধমকের সুরে আল্লাহ্‌ তা'লার ওহী এসেছিল যার অর্থ অনেকটা এমন ''হে নবী আপনি জালিমদের মত দোয়া করবেন না'' (ভুল হলে আল্লাহ্‌ আমাকে মাফ করুক)।

অতএব এখানে আমার ভালোবাসা অথবা আবেগের কোন স্থান নেই।

রাজীব যা করেছেন আল্লাহ্‌ তার বিচার করবেন, নিশ্চই আল্লাহ্‌ ন্যায় বিচারক।

আপনাকে আবারো ধন্যবাদ, ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.