নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আন্ধার মনের মানুষ

ছাগু ব্যাতিত দুনিয়ার সকল প্রানি দীর্ঘজিবী হউক

ফারহুম

ছোটো খাটো, খুবই নিন্ম শ্রেনীর মানব সম্প্রদায়ের ক্ষুদ্র একটি অংশ। পৃথিবীকে দেয়ার মত কিছুই আমার কাছে নাই, তাই পৃথিবী থেকে যত কম পারি গ্রহন করে, তা নিয়ে সন্তুষ্ট থাকতে চেষ্টা করি। কষ্ট পাবার আগে তা সহ্য করার প্রস্ততি নেই, কিন্ত কাজ হয় না।

ফারহুম › বিস্তারিত পোস্টঃ

একটি ভয়ঙ্কর ভুতের গল্প!

২৯ শে মে, ২০১৩ রাত ৩:৪৮

(যদিও কেউ মানবে না তারপরও) দুর্বল চিত্ত ও হ্রদরোগে আক্রান্ত পাঠকদের এড়িয়ে যাবার পরামর্শ দেয়া হচ্ছে...







অনেক দিন আগে একটা ১শত বছর পুরনো বট গাছের মগডালে একটা ৫হাজার বছর বয়সী আসম্ভব ভয়ঙ্কর বিধবা মা ভূত এবং তার চেয়ে অপেক্ষাকৃত কম ভয়ঙ্কর একটা বাচ্চা ভূত বাস করত।

একদিন ভর দুপুরে মা ভূতটা ফ্রিজ থেকে গত সপ্তায় আনা ফ্রোজেন হাতিটা বের করে রান্নাডালে বসে কেটেকুটে সেটা রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন আর বাচ্চা ভূতটা তার পাশে বসেই দুইটা মানুষের কঙ্কাল পুতুল নিয়ে ঘাড় মটকা মটকি খেলছিল।

খেলার মাঝখানে হঠাৎ বাচ্চা ভূতটার মনে হল গাছের নিচ দিয়ে মানুষের মত কিছু একটা হেটে যাচ্ছে। ভয়ে ভয়ে সে নিচের দিকে তাকাতেই দেখল যে গাছের নিচের ছোট ছোট গাছগুলি নড়াচড়া করছে, তার পাশ দিয়ে মানুষ আকৃতির লম্বা কালো একটা ছায়া বিদ্যুৎ গতিতে ছুটে গেল।

ভয় পেয়ে সেই বাচ্চা ভুতাটা ''মানুষ মানুষ'' বলে চিৎকার করতে করতে রান্নাডালে ছুটে গিয়ে মা ভূতটাকে ঝাপটে ধরল। মা ভূতটা কি হয়েছে জিজ্ঞাস করতেই সে ভয়ে হাপাতে হাপাতে বলল-

-মা মা আমি এখন একটা মানুষ হাইটা যাইতে দেখলাম

এই শুনে তার ভয়ঙ্কর ভূত মা রেগে গিয়ে কানাপট্টি বেড়ায়া ঠাডায়া এক থাবড়া দিয়ে বলল,

-তোরে আমি কইছি না, এই দুনিয়ায় মানুষ বলতে কিচ্ছু নাই। সব তোর মনের শয়তানি কাউয়ার বাইচ্চা কাউয়া...

যা এখন চোখের সামনে থাইকা X((

বাচ্চা ভূতটা কাদতে কাদতে সেখান থেকে চলে গেল।

অতঃপর ভয়ঙ্কর মা ভূতটা বালতি দিয়ে ঝোল তুলে আপন মনে হাতি তরকারির লবন টেস্ট করতে লাগলো, আর বাচ্চা ভূতটা কঙ্কাল পুতুল গুলো নিয়ে ঘাড় মটাকা মটকি খেলতে খেলতে একসময় কান্না ভুলে গেলো...



মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ ভোর ৪:৩৬

খেয়া ঘাট বলেছেন: গল্পের আইডিয়া ভালো লেগেছে।

২৯ শে মে, ২০১৩ ভোর ৪:৪৪

ফারহুম বলেছেন: আপনাকে ধন্যবাদ খেয়া ঘাট :)

২| ২৯ শে মে, ২০১৩ ভোর ৫:৩৩

শ্রাবণ জল বলেছেন: ভয় পাইসি! :(

আমিও লিখেছিলাম একটা ভূতের গল্প! এত ভয়ের হয়নি! :)

৩০ শে মে, ২০১৩ রাত ২:৫১

ফারহুম বলেছেন: হুম!
লিখতে থাকুন, চেষ্টা চালিয়ে যান একদিন আপনারটাও হবে :P :P

৩| ২৯ শে মে, ২০১৩ সকাল ৭:১৩

কাজী মামুনহোসেন বলেছেন: কি হল সবাই আইজকা ভূতের গল্প শেয়ার করে ব্যাফার কি ?

৩০ শে মে, ২০১৩ রাত ২:৫২

ফারহুম বলেছেন: সবাইরে একসাথে ভুতে ধরসে মনে হয় ;)

৪| ২৯ শে মে, ২০১৩ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ভীষণ মজা পাইছি =p~ =p~

৩০ শে মে, ২০১৩ রাত ২:৫৫

ফারহুম বলেছেন: ভয়ঙ্কর ভূতের গল্প পইড়াও মজা পাইতাছেন?? B:-)
এতো রস কেন আপনের ভাই? :#)

৫| ২৯ শে মে, ২০১৩ সকাল ৭:৪০

বাংলার হাসান বলেছেন: মজার একটা গল্প পড়ার আশা নিয়ে এসে আশাহত হলাম। :(

৩০ শে মে, ২০১৩ রাত ২:৫৮

ফারহুম বলেছেন: দুস্কিত ভাই।
কিন্তু টাইটেলে ভয়ঙ্কর ভুতের গল্প দেইখাও ভয় না পাইয়া, মজা লুটতে আসলে তো আশাহত হবেনই ভাই :| :|

তারপরও আমি অনেক দুস্কিত।

৬| ২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবরে বাপ !! ভী-ষ-ণ ভয় পেয়েছি,,,,,,,,,,,,,,,,,

৩০ শে মে, ২০১৩ রাত ৩:০০

ফারহুম বলেছেন: বাহ ভয়ে বাবরের বাপের কথা মনা পইরা গেছে আপনের?

ভয়ঙ্কর গপ্প কাজে আসছে তাইলে :#> :#>

৭| ২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৫৪

ইকরাম বাপ্পী বলেছেন: আগে পিছে দেখি অনেকটি ভূতেরগল্প । একসাথে এতগুলা কেন। তবেই এইটা ভীষন ভয়ের ছিল। ছোট ভূতের কান্না আমি এখনও পাচ্ছি শুনতে

৩০ শে মে, ২০১৩ রাত ৩:০৩

ফারহুম বলেছেন: সবাইরে একসাথে ভুতে ধরসে মনে হয় ;)

ভাই আপনি একজন স্বার্থক পাঠক ;)

৮| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০০

s r jony বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩০ শে মে, ২০১৩ রাত ৩:০৪

ফারহুম বলেছেন: |-) |-) |-) |-)

৯| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তোঁ :D =p~

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১২

ফারহুম বলেছেন: :-* B:-)





ধন্যবাদ ভাই =p~

১০| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:২১

আল-ফু বলেছেন: ভাল লাগচে ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০০

ফারহুম বলেছেন: B-) ধইন্যবাদ তোমারে মামু

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বিনুদোন!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০১

ফারহুম বলেছেন: ভূত নিয়ে মশকরা?? আপ্নেরে মাইনাস /:)

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

ইখতামিন বলেছেন:
নতুন একটা গল্প দিন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৩

ফারহুম বলেছেন: চেষ্টা করব ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে গিয়ে ব্লগে একদমই আসা হয় না এখন, অনেকদিন পর আজকে ঢুকলাম।
অনেক ধন্যবাদ ভাই।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার গল্প!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৪

ফারহুম বলেছেন: ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করে দিলাম ;) ;)

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

পাঠক১৯৭১ বলেছেন: গল্পের মরাল সঠিক, মানুষ নেই!

তবে, ঐদিন সে মানুষ একটা ঠিকই দেখেছিল; আমি গাছের নীচ দিয়ে হেঁটে গিয়েছিলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭

ফারহুম বলেছেন: হ্যা হ্যা আমিও দেখেছি আপনাকে :-B

পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.