নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না করায় আওয়ামী লীগকে পলায়ন করতে হয়েছে।গুপ্ত ও সুপ্তর কারণে আবার যেন পলায়ন করতে না হয় সেজন্য আওয়ামী লীগ গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার আপ্রাণ চেষ্টা করবে। আর এনচিপিকে তাদের চিপায় চ্যাপ্টা হতে হবে। কারণ এরা আওয়ামী বিরোধীতায় অধীক তৎপর।

গুপ্ত ও সুপ্ত এবং এনচিপি তাদের চিপায় আওয়ামী লীগকে লুপ্ত করতে তুমুল আগ্রহী। আওয়ামী লীগ উল্টা তাদেরকে লুপ্ত করার পথ খুঁজছে। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই বলা যাবে। এর মধ্যে আমরা এদেশে অনেক উত্থান-পতন দেখেছি। তার সাথে আমরা জনপ্রত্যাশা পূরণ না হতে দেখিছি। এখন তাদের বিভিন্ন পক্ষের বিভিন্ন কথায় কান ঝালা-পালা হওয়ার উপক্রম। তাদের সবার কথায় লজিক আছে। লজিক নাই জনগণের ভালো থাকার ইচ্ছায়। এ দেশে একেক সময় তাদের একেক পক্ষ হলো জনগণ। আর সকল পক্ষের কথায় সব জনগণ হলো তাদের পক্ষ। তাদের যারাই সুযোগ পায় তারাই তাদের মত করে নির্বাচন করে এবং জয়ী হয়।

এদেশে সব পক্ষের নেতা হলো সুপার হিরো আর জনগণ হলো জিরো। জনগণের জিরোর সংখ্যা বাড়ছে। অতীতে যে সব চেতনা ছিল তার সাথে জুলাই চেতনা যোগ হয়েছে। আওয়ামী লীগ ফিরতে পারলে জুলাই হয়ে যাবে ঝুলাই। আওয়ামী লীগ ফিরলে তসলিমা ও চাঁদ গাজীর কপাল ফিরবে কি? তসলিমাকে নিজ দেশ ও চাঁদ গাজীকে সামু ব্লগ থেকে দূরে রাখা হয়েছে। এগুলাও প্রতিপক্ষের চেষ্টার ফল। এক পক্ষের চেষ্টাকে অন্য পক্ষ বলে অপচেষ্টা।মাঝে মাঝে আমাকেও কটু কথা শুনতে হয়।

করল্লা যখন পছন্দ করি তবে কটু কথা আর কি? আমি ভাবি আওয়ামী লীগ ফিরলে জামাই বাবাজীর আবার কোন সমস্যা হয় কিনা। সেজন্য চাই সবার ভালো হয় এমন কিছু হোক। নেতারা জনগণকে সুখে রাখার চিন্তা করুক। এদিকে আমেরিকা ও ভারত কি চিন্তা করছে সেটাও এক চিন্তা। আওয়ামী লীগ বলছে যা হচ্ছে তাদের পক্ষে হচ্ছে। কেউ বলছে তেমন হলে আপর সমস্যা কি? আসলে তেমন হলে যাদের সমস্যা হবে তাদের অনেকেই আমাদের কাছের মানুষ। আর আওয়ামী লীগও দূরের মানুষ নয়। তাই বলি যা হয় হোক তবে সবার ভালো হোক।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: সবার এক সাথে ভালো হতে পারে না । তবে জনগণের সাথে সবসময় খারাপ টাই ঘটে ।

২| ১১ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আওয়ামী লীগ ফিরলে তসলিমা ও চাঁদগাজীর কপাল ফিরবে কি?
.............................................................................................
কপালে যা আছে তাই হবে,
এটা বাংলার অতি প্রাচীন কথা ।
তবে দেশের জনগনের স্বার্থে রাজনীতি সবার জন্য উন্মুক্ত ও সহনীয় হওয়া উচিৎ ।
নোংরা রাজনীতি ও বিদেশী স্বার্থ আমাদের কে ধংস করে দিচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.