নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

তৃষার হাসি

২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪৩



একাকী তৃষার হাসি অমলিন এক
দিবাকর আলো রাশি; কোমল ছোঁয়ায়
সেথায় বিলিন হয়। তরুর ছায়ায়
কোন এক রাজ কন্যা ধরনী উপর।
অনন্যা তোমায় লাগে মূহুর্তে প্রত্যেক
মাটির উপরে খাঁটি প্রেমের মায়ায়
তোমার বিনয় দল কি শোভা ছড়ায়
একান্তে তোমায় করে প্রকৃতি আদর।
চিত্রটা মামুলি ছিল তুমি এলে বলে
সকল চমৎকার হয়েছে আনন্দে
একে একে জড়ো হলো সুন্দর সকলে
তারা যেন নৃত্য করে অনুপমা ছন্দে।
তোমার সুরভী দলে শুভেচ্ছা জানাই
বিবর্ণ সেচিত্র যেথা শুধু তুমি নাই।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
"সকল চমৎকার হয়েছে আনন্দে
একে একে জড়ো হলো সুন্দর সকালে,
"হাসির জোয়ারে ভাসল চরাচর,
খুশির প্রদীপ জ্বলল পলে পলে।

কানায় কানায় পূর্ণ হলো মন,
দূর হয়ে গেল জমানো সব মেঘ,
চোখে চোখে আজ বন্ধুতার ভাষা,
বুকে জাগে এক নতুন আবেগ।

হাত ধরে আজ চলব বহুদূর,
যেথায় সুরের বাঁধন নাহি টুটে,
আজ এসো এই মিলন-মহোৎসবে,
শত সহস্র সুখের ফুল ফুটে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার মন্তব্য কবিতায় বেশ চমৎকার হয়েছে। যতটুকু তথ্য পাওয়াগেছে তাতে মনে হচ্ছে আপনি আমার অনেক সিনিয়র। সেজন্য আপনার প্রতি অনেক শ্রদ্ধা।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

রানার ব্লগ বলেছেন: আহা ! কে এই রূপবতী !? হৃদয় কারিয়া লইলো ।

কবিতায় আপনি সব সময় ১০০ তে ১০০ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.