| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ তলে খানিকটা জিরিয়ে নিতে এখন আর সমস্যা নাই। কোন কোন সময় এখন আর কেউ বলবে না তুম কোন হে?
চাঁদগাজীর সাথে যারা ঝগড়া করতো তারা এখন ব্লগে খুব কম আসে। যারা চাঁদগাজী এবং প্রতিপক্ষের ঝগড়া দেখতে আসতো তারাও এখন ব্লগে কম আসে। চাঁদগাজীর মন্তব্যের প্রতিক্রিয়া মন্তব্যে সেকালে মন্তব্যে ব্লগ পোষ্ট ভরে যেত। এখন চাঁদগাজীর মন্তব্য নাই, এর প্রতিক্রিয়া মন্তব্য নাই। সেজন্য এখন অনেক ব্লগ পোষ্টে কোন মন্তব্য নাই। ব্লগে কোন ঝামেলা নাই। ব্লগে এখন শান্তি আর শান্তি। এমন শান্তির পরিবেশ সৃষ্টি করতে ব্লগ কর্তৃপক্ষকে অনেক কষ্ট করতে হয়েছে। এখনো কয়েক জন ব্লগারকে কমেন্ট ব্যান করলে আশা করা যায় ব্লগে মন্তব্যের পরিমাণ আরো কমবে। তাতে ব্লগ পোষ্টে কমে গেলে দেখা যাবে প্রথম পাতায় কোন পোষ্ট আটকে থাকবে। যার যখন সময় হবে সে তখন এসে প্রথম পাতায় পোষ্টটি এসে পড়তে পারবে। তারপর দেখা যাবে ব্লগে আর ব্লগার নাই, আছে ভিজিটর। তারাও বারবার না আসলে ভিজিটর সংখ্যাও কমবে। একজন পোষ্ট দ্তা ব্লগে পোষ্ট দিয়ে বহু দিন পরে এসে দেখবে তখনও তার পোষ্ট সামনের পাতায় জ্বল জ্বল করছে। তখন সে মনে অনেক শান্তি পাবে। ব্লগ কি তবে সেই দিকেই যাত্রা করছে। ঘটনা যাই ঘটুক ব্লগটা যেন বন্ধ না হয় সে কামনা থাকলো। কারণ তাতে অন্তত মাঝে মধ্যে ব্লগে ঢুঁ মেরে নিজের পোষ্ট দেখা যায়।
২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ হয়ত কোনভাবে বেচারা মডুকে কষ্ট করে আমাকে কমেন্ট ব্যান করার কথা জানিয়েছে। অমনি মডু আমাকে কমেন্ট বাণ করে জানিয়ে দিল- আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে। এখন আর কষ্ট করে আমাকে কোন পোষ্টে কমেন্ট করতে হয় না। সে সময়ঢ আমি ইউটিউব দেখি বা ফেসবুক দেখি। খোলা মন নামে আমার তৈরী করা একটা ফেসবুক গ্রুপ আছে। তাতে এখন বার হাজারের বেশী সদস্য। আর আল কোরআন ও সুন্নাহ গ্রুপে আমি মডু তাদে সদস্য প্রায় পাঁচ লক্ষ। সেখানে আমি খুব এতটা সময় দিতে পারি না।
২|
২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৫
আলামিন১০৪ বলেছেন: অনেকের ব্লগে মন্তব্য করতে গেলে গালির তুবড়ি ছোটায়- এজন্য গালিবাজের ব্লগে আর মন্তব্য করি না।
২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: এরম করলে কিরম করে মন্তব্য দেয়? তাহলে তো দেখছি আরো কিছু ব্লগার পিছনের পাতায় ঠেলে দিতে হয়! আর এভাবেই একদিন ব্লগ বড়ো নিরিবিলি হয়ে যাবে। কেউ পোষ্ট দিবে না কেউ মন্তব্য করবে না। ব্লগ হবে মহামরুভূমি। অবশ্য তখনও পাঠক নির্বাচিত পাতার পোষ্ট পড়তে পারবে।
৩|
২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যারা চাঁদগাজী এবং প্রতিপক্ষের ঝগড়া দেখতে আসতো তারাও এখন ব্লগে কম আসে।
চাঁদগাজীর মন্তব্যের প্রতিক্রিয়া মন্তব্যে সেকালে মন্তব্যে ব্লগ পোষ্ট ভরে যেত।
এখন চাঁদগাজীর মন্তব্য নাই, এর প্রতিক্রিয়া মন্তব্য নাই। সেজন্য এখন অনেক ব্লগ পোষ্টে কোন মন্তব্য নাই।
ব্লগে কোন ঝামেলা নাই। ব্লগে এখন শান্তি আর শান্তি।
............................................................................................
যাহা শান্তি
তাহাই অশান্তির কারন হইবেক !
শুনশান নীরবতা মানে কিছু ঘটার পূর্ব লক্ষণ ?
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: আমি শুনেছিলাম কোনো মডু নাই । আপনি তাহলে ব্যান খেলেন কিভাবে ?