নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্দ্রজালীয় এক অদ্ভুত রহস্য ভেদ করার ক্ষমতা দাও ।

ফরিদ উদ্দিন মোহাম্মদ

ইন্দ্রজালীয় এক অদ্ভুত রহস্য ভেদ করার ক্ষমতা দাও ।

ফরিদ উদ্দিন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

আহুত পাখির গান-১

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

ওপাড়ার গুঞ্জনে ঘ্রাণ ছড়িয়ে যায় - আরো একটি আত্মহননের

আমি তাকে লীন হওয়া বলি

ব্যাখ্যা গুলো রয়ে যায় ময়না তদন্তের অন্তরালেই;

আমরা পাখিদের মৃত্যু দেখিনা; তেমনি দেখিনা এই সব গল্পের অস্পৃশ্য অক্ষর

অথচ জানা হয়ে যায় রক্ত অথবা সফেদ রঙের তর্জমা;



গুঞ্জনে রঙ ছড়ায় ধূসর বিবর্ণতার -

আরো কিছু আহত পাখির গান,

চাঁদটাকে কিনে নেয়ার কৌশল শিখেছে দুর্বৃত্তরা ;

তাতে কি ? স্বপ্রদীপ জাগ্রত হাজারো জোনাকি

আমি জোনাকির প্রাচীর দেখেছি - আরেক গুঞ্জনময় রাত্রিতে;



এক নিশাচর গুপ্তচরেরও অভিপ্সা জাগে স্বপ্নের

-একটি জোসনাময় স্বপ্ন, একটি রাতজাগা পাখির স্বপ্ন;



অথচ গুঞ্জনে গুঞ্জনে একাকার শহরের গলিপথ

আর নাগরিক জীবনের জানা হয়ে গেছে -

- প্রতিটি রঙ, ঘ্রাণ অথবা গানের মর্মার্থ ;;



আহুত পাখির গান-১

----- ফরিদ উদ্দিন মোহাম্মদ



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০

মাহামুদ রোমেল বলেছেন: চাঁদটাকে কিনে নেয়ার কৌশল শিখেছে দুর্বৃত্তরা ;
তাতে কি ? স্বপ্রদীপ জাগ্রত হাজারো জোনাক,
আমি জোনাকির প্রাচীর দেখেছি ...........ভাল লাগলো খুব
কবির জন্য শুভকামনা।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেছেন: ধন্যবাদ অনেক. শুভ হোক

২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ! ভালো লাগলো। :)

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেছেন: শভেচ্ছা জানবেন..।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: কবিতা লেখে না কবি, কবিতা তো স্বাসত্তের সেই সত্য ওহী ।
ভালো লাগলো, পোস্টে +++
এখানে ও পরলাম আপনার কবিতা http://www.nagorikblog.com/node/11798

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.