| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফরিদ উদ্দিন মোহাম্মদ
ইন্দ্রজালীয় এক অদ্ভুত রহস্য ভেদ করার ক্ষমতা দাও ।
অথচ সে মারা গেছে সহস্রাব্দ পূর্বে
আর আমার নাকে এখনো লেগে থাকে -
- তার দেহের মাদকময় ঘ্রাণ
অখচ ঘোরে নেই এক দিন্দুও আমি;
আমার রাত্রিতে, এমনকি ঘড়িতেও -
- ঘোর থাকেনা;
অথচ ঘ্রাণ আর ঘ্রাণ...
তোমার ঠোঁটের, চোখের, ভ্রু’র বুকের
আমি গত রাতে একজন ভাড়াটে খুনি চেয়ে
বিজ্ঞাপন দিয়েছিলাম ফেসবুক ওয়ালে;
অথচ তোমার ঘন্ধ বোঝেনা -
- এ শহরের মানুষগুলো
তাই খুনের রক্ত দেখতে পাইনি এখনো স্বশরীরের;
অথচ সে মারা গেছে সহস্রাব্দ পূর্বে
ধোঁয়া ওড়া অথবা মেঘে ঘেরা কথোপকথন
বেজে যায় কানে কানে...
আমাদের হাসিময় সময়;
অথচ আমি এখন, এই সময়ে
সহস্রাব্দ পূর্বে;
আত্মবিস্মৃতি -১
ফরিদ উদ্দিন মোহাম্মদ
©somewhere in net ltd.