নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্দ্রজালীয় এক অদ্ভুত রহস্য ভেদ করার ক্ষমতা দাও ।

ফরিদ উদ্দিন মোহাম্মদ

ইন্দ্রজালীয় এক অদ্ভুত রহস্য ভেদ করার ক্ষমতা দাও ।

ফরিদ উদ্দিন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

আহুত পাখির গান-২

১২ ই মে, ২০১৩ সকাল ১০:৩১

একেকটা জমাট শব্দ চাঁপা পড়া সহস্রাব্দের -

- ধ্বংসিত টেরাকোটাদেয়াল কথামালা ।

মরুভূমি অথবা সমুদ্র চোরাবালি নিরবে ঢুকে পড়েছে-

- আমার ভেতরকার অন্দর মহলে।

আজন্মই ডুবে যাই অথবা ডেবে যাই আত্মজ চোরাবালি গহীনে।

কিছু ধুসরতার অথবা অজানা শব্দের -

- বৃথা তর্জমা উদ্ধারে সেই সে আমি।



এর পরে যেই ঝড়টা আসবে আমি তার পূর্বপ্রস্তুতি গ্রহনে ব্যস্ত ।

এবার নির্ঘাত মিশে যেতে হবে, মিশে যেতেই হবে-

- আমাদের উয়ারি বটেশ্বরেরও গহীনে।

যেখানে আমৃত্যু টেরাকোটাদেয়াল চাঁপিয়ে রাখে -

- আজন্মের জমানো দহন ।

মিথেনহীন হয়তবা, তবুও পোড়ার স্বাদ -খাদহীন এইখানে।

অস্পষ্ট রঙহীন অথবা বিবর্ণ থেকে যায়-

- সেই সব পুরোনো কথামালা।



আহুত পাখির গান-২

ফরিদ উদ্দিন মোহাম্মদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.