নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসে নি || এটা আমার একটা সেরা মিউজিক কম্পোজিশন হয়েছে

০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৮

গতকাল 'আজ একটা মেয়ের গল্প বলবো' শিরোনামে আমার খালি গলায় গাওয়া একটা গান শেয়ার করেছিলাম। আজ শেয়ার করছি সেই গানটার এ-আই ভার্সন। আমি নিজেই খুব মুগ্ধ এবং তৃপ্ত এই গানটার মিউজিক কম্পোজিশন নিয়ে। এর জন্য আমাকে প্রচুর শ্রম দিতে হয়েছে। একের পর এক ভার্সন ক্রিয়েট করা, তার মধ্য থেকে শুদ্ধ শব্দ ও সেরা মিউজিক বের করা, অডিও ও মিউজিক মিক্স/এডিট করা খুব শ্রমসাধ্য কাজ। দিনের শেষে প্রডাক্টটা ভালো হলে সেই শ্রম হাওয়া হয়ে যায়। মন ও শরীর হয় বিগলিত ও উচ্ছ্বসিত।

আমি খুবই আনন্দিত যে, আমার কাছে এ গানটা খুব ভালো লাগছে এবং এর মিউজিক কম্পোজিশনটা আমার সেরা মিউজিকের একটা হয়েছে বলে আমার মনে হচ্ছে।

এমনিতেই আমার নিজের ভিডিওর রিচ ও ভিউ খুব কম, তার উপর আমি যে-ধরনের গান তৈরি করি, সেগুলোর শ্রোতা ও সমঝদারের সংখ্যাও তুলনামূলকভাবে খুব কম। তবু আশা রাখি, কারো কারো কাছে এ গানটা ভালো লেগে যেতে পারে।

আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো

আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ

থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা তাকে

ছেলেটাকে ভালোবাসা সাধতো যখন
কড়া চোখে তার দিকে তাকিয়ে তখন
কঠিন বকুনি দিতো ছেলেটা তাকে
নিঠুর বকুনি দিতো ছেলেটা তাকে
ভালোবাসে নি
ছেলেটা তাকে

এত অবহেলা আর অপমানে
কখনো সে একটুও যায় নি দমে
মেয়েটার আরাধনা ছিল ছেলেটা
ভালোবাসে নি
ছেলেটা তাকে

একদিন চারদিকে খবর হলো
কোথায় মেয়েটা আছে কেউ জানে না
কেউ বলে পাখি হয়ে উড়ে গেছে সে
উড়ে গেছে সে
পাখি হয়ে

এ কাহিনি আমাকে যে শুনিয়েছিল
আমিও যে তাকে আর পাই নি খুঁজে
পাখি হয়ে সেও গেছে আকাশে উড়ে
উড়ে গেছে সে
পাখি হয়ে
উড়ে গেছে সে
ভালো বাসি নি
আমি তাকে

থাকতো ছায়ার মতো পাশে পাশে
বলতো সে ভালোবাসে জীবন দিয়ে
কিন্তু আমি যে তাকে ভালোবাসি নি
ভালোবাসি নি
আমি তাকে
উড়ে গেছে সে
পাখি হয়ে

৩০ জানুয়ারি ২০২৬

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু

গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন। ভালোবাসে নি। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




আগের পোস্টের লিংক। আজ একটা মেয়ের গল্প বলবো।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫১

অপ্‌সরা বলেছেন: আসলেও অনেক ভালো হয়েছে ভাইয়া.....


গানের মাঝে গল্প গল্প ভাব আমার অনেক ভালো লাগে। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইল।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ওয়াও! মিউজিক কম্পোজিশন খুব ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.