নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ঘরবাড়ি হারালে পালাবে কোথায় || আমার ছোটো ছেলে বেবি লাবিবের লেখা, সুর করা ও গাওয়া গান

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

বেবি লাবিবের এই গানটা এর আগে ২৭ জুন ২০২৩ তারিখে এই ব্লগে শেয়ার করা হয়েছিল, যার লিংক হলো ঘরবাড়ি হারালে পালাবে কোথায় - বেবি লাবিব। এবার এ গানটার এ-আই ভার্সন করা হয়েছে। মূল গানটি এক অন্তরার। আমি ২য় অন্তরা যোগ করেছি। এ-আই ভার্সন ৩টা করা হয়েছে। আশা করি প্রতিটাই আপনাদের ভালো লাগবে।

লিরিক

ঘর বাড়ি হারালে পালাবে কোথায়
বৃষ্টিভেজা প্রেমের রাতে
ভয় ভয় করে কেন শরীরটা আমার
কেন চাই চাই চাই শুধু তোমাকে চাই
মনেরই কল্পনা শুধু বলতে চাই
শুধু চাই চাই শুধু তোমাকেই চাই

মিথ্যে বলেছিলে কি জানতে চাই
এ মনে কত কষ্ট আটকে রেখেছি আমি
মন শুধু কাঁদে তোমারই জন্য
মিথ্যে বলেছিলে কি জানতে চাই
আমি জানতে চাই

যদি সত্য হয় মিথ্যে বলো নি তুমি
তাহলে মন খুলে দাও, মন খুলে দাও
আমাকে আকাশ দেখাও, স্বচ্ছ সুনীল
একটি বাগান চাই, যেখানে সাপ নেই
আমি মোন চাই ফুল চাই
আমি ফুল চাই মন চাই
আমি মন চাই মন চাই
আমি ফুল চাই ফুল চাই
আমি তোমাকে চাই

২৩ জুন ২০২৩/০২ ফেব্রুয়ারি ২০২৬

লেখা, সুর ও মূল কণ্ঠ : বেবি লাবিব
শেষ অন্তরা লিখেছেন : খলিল মাহ্‌মুদ
এ-আই ভার্সন : সোনারু

গানের লিংক।

১। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন - ঘরবাড়ি হারালে পালাবে কোথায়। অডিও ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন - ঘরবাড়ি হারালে পালাবে কোথায়। অডিও ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন - ঘরবাড়ি হারালে পালাবে কোথায়। অডিও ভার্সন-৩

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৪। অডিও ভার্সন-৪ - মূল ভার্সন। প্লিজ এখানে ক্লিক করুন - ঘরবাড়ি হারালে পালাবে কোথায়। মূল গান - বেবি লাবিব

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



আগের পোস্ট : ঘরাবাড়ি হারালে পালাবে কই - আমার ছোটো ছেলে বেবি লাবিবের লেখা, সুর ও মিউজিকে তারই কণ্ঠে আরো একটা গান

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: বেশ।
সুন্দর।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:



গানটি পাঠের পর অডিওতে শুনলাম মন্ত্র মুগ্ধ হয়ে ।
এই গানটির মূল শক্তি মনে হল তার সরল অথচ গভীর আবেগে। কথাগুলো কোনো জটিল অলঙ্কারে ভর না করে
একেবারে খোলা মনের ভাষায় প্রেম, ভয়, অনিশ্চয়তা আর আশ্রয়ের আকাঙ্ক্ষাকে তুলে ধরেছে।

ঘর বাড়ি হারালে পালাবে কোথায় এই প্রথম পঙক্তিই শুধু ভৌত ঘরবাড়ির কথা বলে না, বরং মানসিক আশ্রয়
হারানোর ভয়কেও স্পষ্ট করে দেয়। এখান থেকেই গানটি আমাকে নিজের ভেতরের একান্ত জায়গায় টেনে নেয়।

সুরের চলন অত্যন্ত সংযত ও আবেগঘন। সুরটি কথাকে ছাপিয়ে যেতে চায় না, বরং কথার হাত ধরেই এগোয়।
ফলে প্রতিটি পঙক্তি আমার মত একজন সাধারণ শ্রোতার মনেও স্বাভাবিকভাবে বসে যায়। চাই চাই চাই শুধু
তোমাকে চাই
এই পুনরুক্তি সুরের সঙ্গে মিলে এক ধরনের আকুলতা তৈরি করে, যা কৃত্রিম না হয়ে বরং খুব
মানবিক লাগে।

গানের মাঝের অংশে মিথ্যে বলেছিলে কি জানতে চাইএই প্রশ্নটি গানটিকে প্রেমের রোমান্টিকতা থেকে টেনে
এনে বাস্তব অনুভবের জায়গায় দাঁড় করায়। এখানে প্রেম আর বিশ্বাসের টানাপোড়েন স্পষ্ট হয়, যা গানটিকে আরও
জীবন্ত করে তোলে।

শেষ অংশে একটি বাগান চাই, যেখানে সাপ নেই এই চিত্রকল্পটি বিশেষভাবে দৃষ্টি কাড়ে। এটি নিরাপদ,
নির্ভেজাল, ভয়ের বাইরে থাকা এক প্রেমের জগৎকে ইঙ্গিত করে। সুর এখানে স্বচ্ছতা পায়, যেন কথার মতোই
একটি খোলা আকাশ তৈরি হয়।

সব মিলিয়ে, গানটি দেখায় যে বড় কথা বলার জন্য বড় শব্দের দরকার হয় না। অনুভব সত্য হলে, সুর যদি কথার
প্রতি সৎ থাকে, তাহলে এক অন্তরার গানও পুরো একটি গল্প হয়ে উঠতে পারে। এই গান ঠিক সেটাই করেছে
নীরবে, নম্রভাবে, কিন্তু গভীরভাবে।

আপনার ছোট ছেলে গুণী কন্ঠশাল্পী লাবিবের জন্য রইল ভালবাসা ও অভিনন্দন ।

আপনার জন্য রইল শুভেচ্ছা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেবি লাবিব সে বছর ১০ম শ্রেণির ছাত্র। অ্যাকামেডিক রেজাল্ট খুব খারাপ। আমাদের দুশ্চিন্তার অন্ত নাই। সম্ভবত প্রি-টেস্ট পরীক্ষা চলছিল। এর মধ্যেও সে বাসা থেকে হাওয়া হয়ে যায়, বন্ধুদের সাথে আড্ডায় মজে থাকে। বাসায় আসতে বললে 'আসি আসি' করতে করতে রাত ৯-১০টা বা আরো বেশি বেজে যায়। আমাদের রাগ, ক্ষোভ বাড়ে, কিন্তু সহ্য করতে হয়।

একদিন পরীক্ষার পর জানালো সে আরেকটা বাংলা গান লিখেছে। আমাকে শোনালো। আমি অবাক। তার কম্পোজিশনে আমি বিস্মিত এবং মুগ্ধ। সে এ ভাষা কীভাবে শিখলো! 'বৃষ্টিভেজা প্রেমের রাতে' কথাটায় আমি আটকে থাকলাম বহুক্ষণ। আমার এত বছরের সাহিত্যজীবনে এমন কথা বের হয় নি কোনোদিন :(

পড়াশোনা নিয়ে বলতে বলতে একদিন সে বলেই ফেললো, তার মিউজিকও তার এডুকেশন! কাজেই ওটাকে সে ইগনোর করতে পারবে না। তাতেও আমি বিস্মিত হই, এমন বুদ্ধিদীপ্ত, চমকপ্রদ ও আমাকে ঘায়েল করার অস্ত্র সে কোথা থেকে শিখলো?

এবার সে এইচএসসি দিবে। তার টেস্ট পরীক্ষা চলছে। কিন্তু আড্ডা, গান কোনোকিছুই তার বাদ নেই। বরঞ্চ ভাবখানা এরকম যে, এসবের মাঝখানে সে অ্যাকাডেমিক কারিকুলামটাও চালিয়ে যাচ্ছে :)

ছেলের গানটার উপর আপনি যে উদার ও বিশদ মন্তব্য করলেন, তাতে আমি অভিভূত। আপ্লুত। আপনার কমেন্টে সব সময়ই অনুপ্রেরণা থাকে। অনুপ্রেরণায় উদ্দীপ্ত হই। ভালো লাগে উদ্দীপ্ত হতে।

আপনাকে অজস্র ধন্যবাদ প্রিয় আলী ভাই এমন হৃদয়নিঙড়ানো ভালোবাসাময় মন্তব্যের জন্য। শুভেচ্ছা অবিরাম।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪১

ডঃ এম এ আলী বলেছেন:
কন্ঠশাল্পী হবে কন্ঠশিল্পী , বানান প্রমাদের জন্য দুঃখিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.