| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ওরে তুই নিঠুর কালা
ওরে ও পাষাণ কালা
কত আর দিবি জ্বালা
আমারে খুন করে তুই
সিনা টেনে ঘুরে বেড়াস তুই
মানুষ ভালো না
মিছেমিছি আশা দিলি
এই মন কিনে নিলি
সে মনে আগুন জ্বেলে
অভাগীরে গেলি ফেলে
আমারে খুন করে তুই
সিনা টেনে ঘুরে বেড়াস তুই
মানুষ ভালো না
আগে যদি চিনতাম তোরে
দেই কি ধরা এমন করে
মনটারে তালা দিয়ে
রাখতাম সিন্দুকে ভরে
দেহটাকে পাষাণ করতাম
কোনোদিনই আমি কারো
হতে চাইতাম না
ওরে তুই নিঠুর কালা
ওরে ও পাষাণ কালা
অযথাই দিলি জ্বালা
আমারে খুন করে তুই
সিনা টেনে ঘুরে বেড়াস তুই
মানুষ ভালো না
০৪ জানুয়ারি ২০২২
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সহেলিয়া
মূল গানের লিংক (খালি গলায়)। প্লিজ এখানে ক্লিক করুন। ওরে তুই নিঠুর কালা। খলিল মাহ্মুদ।
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সহেলিয়ার কণ্ঠে। প্লিজ এখানে ক্লিক করুন। ওরে তুই নিঠুর কালা। সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
পুরোনো পোস্ট-১। একজন মন্দ মানুষ
পুরোনো পোস্ট-২। নিঠুর কালা।
©somewhere in net ltd.