নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...প্রজাপতির ডানায় ডানায়

ব্লগ পড়তে দারুন ভালো লাগে..কিন্তু লিখতে পারিনা

ফারিন বিনতে আলম (অমি)

.......

ফারিন বিনতে আলম (অমি) › বিস্তারিত পোস্টঃ

নির্বাসিত নারীর কবিতা: তসলিমা নাসরিন

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

তালাকনামা



যে কোনও দূরত্বে গেলে তুমি আর আমার থাকো না

তুমি হও যার-তার খেলুড়ে পুরুষ।



যে কোনও শরীরে গিয়ে

শকুনের মতো খুঁটে খুঁটে রূপ ও মাংস তুমি আহার করো

গণিকা ও প্রেমিকার শরীরে কোনও পার্থক্য বোঝো না।



কবিতার চে' চাতুর্য বোঝো ভাল,

রাত্রি এলে রক্তের ভেতর টকাশ-টকাশ দৌড়ে যায়

একশো একটা লাগামহীন ঘোড়া,

রোমকূপে পূর্বপুরুষ নেচে উঠে তাধিন-তাধিন।

আমি জোস্নার কথা তোমাকে অনেক বলেছি

তুমি অমাবস্যা ও পূর্ণিমার কোনও পার্থক্য বোঝো না।

ভালবাসার চে' প্রাচুর্য বোঝো বেশি

যে কারও গোড়ালির নীচ থেকে চেটে খাও

এক ফোঁটা মদ, লক্ষ গ্যালন মদে আমুণ্ডু ডুবে

তবু তোমার তৃষ্ণা ঘোচে না।

তোমাকে স্বপ্নের অথা অনেক বলেছি

সমুদ্র ও নর্দমার ভেতরে তুমি কোনও পার্থক্য বোঝো না।

যে কোনও দূরত্বে গেলে তুমি হও যার-তার খেলুড়ে পুরুষ।



যার-তার পুরুষকে আমি আমার বলি না।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

মুহাম্মাদ আলী২ বলেছেন: উনার দ্যাশ তো ভারত।ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে যখন হিন্দু ধর্মে গ্রহন করেছেন তখন কেন ভারতে যান না।উনি তো বলেছেনই ভারত উনার দ্যাশ।টুইটারে বাংলাদেশকে নিয়ে লিখেছেন "son of a bitch country"

দেশদ্রোহিতার জন্য যদি রাজাকারদের ফাসি হতে পারে তবে এই হিন্দুত্ববাদীর ফাসি হবে না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.