| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারজিনা মালেক স্নিগ্ধা
আমি একটা এনজিও তে কাজ করি।
বাসে ওঠার চেষ্টা করতেই কন্ট্রেকটারের হাত নাড়ানো- 'না না উইঠেন না, মহিলা সিট ফাঁকা নাই'। দাঁড়ানোরই জাইগা পাই না আবার সিট- ভাবতে ভাবতেই উঠে যাই তাকে অগ্রাহ্য করে। অনেক সচেতন মানুষের কণ্ঠস্বর, 'আহারে! মহিলা মানুষ দাঁড়াবে কি করে?' 'পুরুষমানুষ হলে না হয় কথা ছিল। একটু বিরক্ত হয়েই বললাম, 'রাস্তায় দাঁড়িয়ে বাসায় দেরি করে ফেরার চেয়ে বাসে দাঁড়িয়ে তাড়াতাড়ি ফেরা ভালো'। পাশ থেকে আবার এক প্রগতিশীল পুরুষের কন্ঠ 'আরে কেন দাড়াতে পারবে না? সব জায়গায় তো সমান অধিকার চায়, এই জায়গায় দাঁড়াবে না কেন? খালি গলা ফাটাইলেই হইল, কষ্টের সমান অধিকার নাই?' মনে মনে বলি- পোশাক টা তোমার মতন পড়ি, ব্যাগ ছাড়া হাটি- তাহলে দাড়াতে সমস্যা কই? তখন তো আবার 'বাঙ্গালী নারী'র ইমেজ। এমনই সময় কড়া ব্রেক কষে গাড়ীটা। না না আমি পরে যাইনি, পড়ল সামনে দাঁড়ানো এক পুরুষ। 'কি ভাই ধরে দাড়ান, এখনও দাঁড়ানো শিখলেন না?' ওপাশ থেকে কন্ট্রেকটারের গলা 'মেয়ে মানুষের মত সিট ধইরা দাড়াইলে হইব? উপরে হ্যন্ডেল ধরেন।'
আহা! চলে পুরুষ, চালায় পুরুষ, পড়ে পুরুষ, মন্তব্য যে করে সেও পুরুষ...কিন্তু সব কিছুতে এই নারী জাতিকেই কেন টেনে আনা!
বিঃ দ্রঃ শিরনাম শুনে আমার একজন কলিগ বলল, 'প্রাপ্ত বয়স্কদের জন্য লেখা নাকি?'
©somewhere in net ltd.