নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈসর্গী

আমি স্নিগ্ধা। এনজিও তে কাজ করি। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছি।

ফারজিনা মালেক স্নিগ্ধা

আমি একটা এনজিও তে কাজ করি।

ফারজিনা মালেক স্নিগ্ধা › বিস্তারিত পোস্টঃ

রোজনামচা ১।১০।১৪

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৩

voice record করছিলাম মেয়ের-
"বাবার সাথে কি কর?
- বাবার কানে তিল দেখি
আম্মু- আম্মির (ওর দুই ফুপু) সাথে কি কর?
- ওদের মাথায় উঠি
মার সাথে কি কর?
-মার জামা ধরে থাকি"

আর তিন মাস পর তিনি স্কুলে যাবেন। গুছিয়ে কথা বলতে শিখবেন; ভদ্রলোক হবেন। উপরের expression গুলো নিশ্চয় তাঁর সিলেবাস এ থাকবে না। এত ক্রিয়েটিভ একটা মেয়ে ছাঁচে ফেলা ভদ্রলোক হয়ে যাবে, এই দুঃখ কই রাখি?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫

জাফরুল মবীন বলেছেন: আমাদের অকৃত্রিম অনুভূতিগুলো ঢেকে যাচ্ছে আধুনিকতা,সভ্যতা,লৌকিকতা অার স্বার্থপরতার চাদরে :(

আর সৃজনশীলতা?আমাদের যে শিক্ষা ব্যবস্থা ও সামাজিক কাঠামো তাতে সৃজনশীলতার প্রকাশ ও বিকাশ দুটোই প্রায় অবরুদ্ধ।

আপনার ও আপনার সোনামণির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩

খেলাঘর বলেছেন:



ভালো

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে আমাদের শিশু শিক্ষা ব্যবস্থাটাই ত্রুটি পুর্ন ।
সরকারী , বেসরকারী , ইংলিশ , বৃটিশ , নুরাণী , হাফেজী , খারেজী , কওমী হাজারো কারীকুলাম । কিছু মাদ্রাসা তো রীতিমত টর্চার সেল ।
কিন্টারগার্টেন গুলো যেন কুলী প্রশিক্ষন কেন্দ্র । ১৪ টা বই ,সমপরিমান খাতা , জ্যামিতী বক্স , টিফিন বক্স , পানির বোতল সে এক এলাহী কারবার । বিশাল বস্তা টানতে টানতেই বাচ্ছাদের দশা কাহীল ।
এ যেন নচিকেতার সেই গান ,
ছোট ছোট শিশুদের শৈশব চুরী করে
গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ ।
ছাঁচে ফেলা ভদ্রলোক নয় , আপনার বাবুটি মানুষ হোক এই দোয়া রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.