নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

faruqeee04

faruqeee04 › বিস্তারিত পোস্টঃ

আমাদের রাজনীতি ও তরুণ প্রজন্মের ভাবনা

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

ব্লগ লেখালেখি তো দুরের কথা ব্লগ পড়াও খুব একটা হয়ে উঠে না। ব্লগ এ এটাই হবে আমার প্রথম লেখা। সামহোয়্যার ইন দি ব্লগ এ মাঝে মাঝে কিছু পোস্ট পড়া হয় কোন উৎস থেকে পোস্ট এর লিঙ্ক পেলে। ব্লগ বা লেখালেখি বিষয়ে আমি কোন বোদ্ধা ও নই। শুরুতেই এ কথাগুলো বলার কারন যদি আমার এ লেখায় কোন ভুল-ভ্রান্তি থাকে সিনিয়র লেখক বা পাঠকগণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে শুধরে নিতে সাহায্য করবেন।



এবার মূল কথায় আসি। সাম্প্রতিক সময়ে আমাদের রাজনীতি এবং আমাদের এক তরুণ সাংসদ এর বক্তব্বের ফলশ্রুতিই আমার এই লেখার কারন। সম্প্রতি আমাদের ওই তরুণ সাংসদ একটি টেলিভিশিন প্রোগ্রাম এ ব্লগারদের প্রতি অপ্রীতিকর একটি মন্তব্য করলে গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। যদিও ওই প্রোগ্রাম এর ভিডিও ক্লিপটি আমি দেখিনি। যদি তিনি ওই রকম আপত্তিকর কোন মন্তব্য করে থাকেন কোন রকম প্রমাণ ছাড়া সেটা আসলেই তরুণ সমাজের জন্য দুঃখজনক বিশেষ করে আমার মত যারা তার মত তরুণ সাংসদদের সাহসীপূর্ণ কথা শুনে অনুপ্রানিত হন। আমি যার কথা বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন। তিনি আন্দালিব পার্থ। তাঁর ওই ধরনের কথার সমালোচনা করতে গিয়ে অনেকেই হয়ত ব্লগ লিখেছেন। তেমনি আমার এক বন্ধু একটি লিঙ্ক শেয়ার করলে আমি তাঁর বিষয়ে লেখা পোস্টটি পড়ি এবং আমার মনে কিছু প্রশ্ন জাগে। সামহোয়্যার ইন দি ব্লগ এর নিয়ম অনুসারে প্রশ্নগুলো ওই ব্লগ এর মন্তব্য অংশে করার কথা কিন্তু আমি নতুন নিবন্ধিত বলে ওই পোস্ট এর মন্তব্য অংশে মন্তব্য বা আমার প্রশ্ন করার সুযোগ পাইনি। সেকারনেই আমার এই পোস্ট এর মাধ্যমে প্রশ্নগুলো করার সুযোগ খুজে নেই। সামহোয়্যার ইন দি ব্লগ এর নিয়ম অনুসারে আশা করছি আমার পোস্টটি সরিয়ে দেয়া হবে না।

(২ঘ. অন্য কোন পোস্টের বক্তব্য নিয়ে নতুন পোস্ট কিংবা ব্যক্তিগত আক্রমনাত্মক পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারি । আমরা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।)



বোঝার সুবিধার্থে আমি ওই পোস্ট এর লিঙ্কটি এখানে পেস্ট করলামঃ



Click This Link



পোস্টটি পড়ে আমার মনে কিছু প্রশ্ন জাগেঃ

১। পোস্টটি তে যেই স্ক্রিন শট দেওয়া হয়েছে ওগুলো ফেসবুক থেকে নেওয়া। ওটা কি আসলেই আন্দালিব এর ফেসবুক আই ডি?

২। বর্তমান একজন রাজনীতিক এর বাবা দুর্নীতিগ্রস্থ ছিল বলে কি তিনি ভাল হতে পারেন না? সাম্প্রতিক সময়ের তাঁর মন্তব্য এর সাথে তাঁর বাবার দুর্নীতির কি সম্পর্ক বুঝতে পারলাম না।

৩। আমরা অনেক সময় বন্ধুমহলে কথা প্রসঙ্গে স্ল্যাং ব্যাবহার করে থাকি। যদি ওই ফেসবুক আই ডি টি তাঁর হয়েও থাকে এবং তিনি তাঁর বন্ধুমহলে (ভক্তমহলে নয়) উত্তেজিত হয়ে ২/১ টা স্ল্যাং ব্যাবহার করেও থাকেন সেটা এই সাইবার ওয়ার্ড এ ফাঁস করে দেওয়া কি সাইবার ক্রাইম নয়?

৪। আবার তাঁর করা মন্তব্যগুলোর প্রসঙ্গ টাও স্পষ্ট নয়। প্রসঙ্গ বাদ দিয়ে শুধুমাত্র মন্তব্য টা হাইলাইট করা হয়েছে। কাজেই এখানেও প্রশ্ন ওঠে।



আমি আন্দালিব এর পক্ষ নিয়ে কথা বলতে আশিনি। তবে এখন পর্যন্ত আমি বিভন্ন সময়ে আন্দালিব এর করা কিছু বক্তব্য বা ভাষণ এর ভিডিও ফুটেজ দেখে অনুপ্রাণিত হই এবং অনুভব করি রাজনীতিতে সত্যি হয়তো পরিবর্তন দেখতে পাব। তবে সত্যিই যদি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সঠিক হয় তাহলে আমাদের ও ভাববার সময় এসেছে।



আপনাদের সাথে শেয়ার করার কারন, আপনারা যদি নিরপেক্ষ এবং সঠিক তথ্য দিয়ে সহায়তা করেন তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হত।



ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.