নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনালি সমুদ্রের ব্লগে স্বাগতম

আমি জানতে এবং জানাতে ভালবাসি

সোনালি সমুদ্র

আমি জানতে এবং জানাতে ভালবাসি

সোনালি সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ায় পৃথিবীর শেষপ্রান্ত!

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৯

রাশিয়ায় হঠাৎ হাজির হওয়া রহস্যময় এক গুহা নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। স্থানীয়রা একে ‘পৃথিবীর শেষপ্রান্ত’ (World’s End) বলে অভিহিত করেছেন।



এটি রাশিয়ার সর্ব উত্তর, প্রত্যন্ত ও বিচ্ছিন্ন অঞ্চলে অবস্থিত বলে রাষ্ট্রীয় একটি টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।



বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গুহার ব্যাসার্ধ একশ মিটার। কিন্তু কেন এটার উদ্ভব হলো, তা কেউ বলতে পারছেন না। তবে ইয়ামলের আকাশ থেকে এই গুহাটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে।



স্থানীয়রা এই গুহাটিকে ‘পৃথিবীর শেষপ্রান্ত’ বলে অভিহিত করেছেন। এ এলাকায় সবসময় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। শীতকালে এ এলাকায় সূর্য উঠলেও তা শীতের আবহে আচ্ছন্ন থাকে।



এদিকে, বৃহস্পতিবার সাইবেরিয়াভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য আর্কটিক ও রাশিয়ার অ্যাকাডেমি অব সায়েন্সের দুই গবেষক জানিয়েছেন, তারা ওই এলাকার মাটি ও পানি সংগ্রহ করবেন বিষয়টি খতিয়ে দেখার জন্য।



অপরদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রহস্যময় গুহাটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। ভিডিও ধারক জানান, মাটির গভীর অন্ধকার থেকে গুহাটির সৃষ্টি হতে পারে এবং এর ঊর্ধ্বমুখে অতি তাপমাত্রা বিদ্যমান।



ইয়ামল রাশিয়ার আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এ অঞ্চল অত্যন্ত গ্যাসসমৃদ্ধ। রহস্যময় গুহাটি বোভানেন্টস্কি গ্যাসক্ষেত্রের কাছে সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, মাটির অভ্যন্তরে বিস্ফোরণের ফলে এই রহস্যময় গুহার সৃষ্টি হতে পারে। - [img|undefined



দেখতে পারেন এই ভিডিও.।.।।।

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৫

মামুন রশিদ বলেছেন: রহস্যময় গুহাটির আরো কিছু ছবি দিলে ভালো হত ।

২| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩০

সোনালি সমুদ্র বলেছেন: ১ টা ছবিই খালি পাইছি কিন্তু পরে যদি আরও তাহলে দিয়ে দিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.