নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

…….!

Someday I will learn to know, where to seek peace…

ফারযানা ইয়াজমাইন

আসলেই নিজের কথা বলার মতো কিছুই নেই, এত বেশী সাধারন আমি যে মাঝে মধ্যে সব সাধারনের মাঝে নিজেকেই হারিয়ে ফেলি, খুঁজে পাই না কোথাও।

ফারযানা ইয়াজমাইন › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন – ২

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

‘ভালোবাসা’ একটি জটিল শব্দ বলে মনে হয় আমার কাছে। অনেক কিছুর মিশেলে, অনেক কারনে-অকারনে, অনেক কিছুর অভাবে-আধিক্যে আরও অনেক কিছুর মিশ্রনে কেমন করে যেন হয়ে যায়। কোন ছকে ফেলে, এটাকে আজ পর্যন্ত বোধহয় আবিষ্কার করা যায়নি। কোন ছকে ফেলে এটাকে হয়তো টিকিয়েও রাখা যায়না। যেমন করে বাধ ভাঙা জোয়ার এর মতো এটা সমস্ত সত্তাকে গ্রাস করে, তেমনি করেই হয়তো সমস্ত সত্তাকে অসার করে দিয়ে চলে যায়।



ইংরেজিতে একটা শব্দ আছে 'ফর গ্রান্টেড'। এর যথার্থ বাংলা আমি আজও বেড় করতে পারিনি। পৃথিবীতে কোনকিছুই ফর গ্রান্টেড না। আমরা প্রয়ই শুনি। কখনো মানি, কখনো মানি না। আমি নিজে কখনো মানিনি। কতো অসংখ্যবার ভালবাসার মানুষ, পছন্দের মানুষ অপরিচিতের মতো আচরণ করেছে, মেনে নিয়েছি। কতবার অচেনা মানুষের মতো ভুল বুঝেছে, নিষ্ঠুরতার চরমে গিয়ে ক্ষত-বিক্ষত করেছে... মেনে নিয়েছি, শুধু ভালবাসি বলে।



ভালবাসাকে ধারন করে, এর অস্তিত্ত টিকিয়ে রাখার জন্য যে যুদ্ধ নিজের সাথে করতে হয়, তাতে আত্মসম্মানবোধ নামক নিষ্ঠুরতম জিনিসটির হাতে বার বার মার খেয়েও নির্লজ্জের মতো আমরা আত্মসমর্পণ করেছি হৃদয়ের কাছে। একবার, দুইবার, বহুবার।



কখনো অপমানে নীল হয়েছি, কখনো দুঃখে দুহাতে মুখ লুকেয়েছি, কখনো বাথরুমে পানির কল ছেড়ে চাপা কান্নায় নিজের কষ্টকে চেপেছি। বিবেকের কাছে বারবার উত্তর চেয়েও যখন দেখেছি আমি চরম এক নির্লজ্জ বেহায়া... আমি অস্থির হয়ে নিজেকে আবার, বারবার খুজতে চেয়েছি। বারবার, বারবার নিজেকে বলেছি “একদিন, কোন একদিন আমি বুঝবো, আমার প্রকৃত শান্তি কোথায়”।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

এসএমফারুক৮৮ বলেছেন: তবুও মানুষ ভালবাসে।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

ফারযানা ইয়াজমাইন বলেছেন: হু, বোকার হদ্দ যে, তাই বোধহয়।

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

এম এম কামাল ৭৭ বলেছেন:

কতো অসংখ্যবার ভালবাসার মানুষ, পছন্দের মানুষ অপরিচিতের মতো আচরণ করেছে, মেনে নিয়েছি। কতবার অচেনা মানুষের মতো ভুল বুঝেছে, নিষ্ঠুরতার চরমে গিয়ে ক্ষত-বিক্ষত করেছে... মেনে নিয়েছি, শুধু ভালবাসি বলে।

কথা গুলো চরম বাস্তব — হয়তো সবাইকেই কোন না কোন সময় এই বাস্তবতার সম্মুখিন হতে হয়।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

ফারযানা ইয়াজমাইন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.