| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারযানা ইয়াজমাইন
আসলেই নিজের কথা বলার মতো কিছুই নেই, এত বেশী সাধারন আমি যে মাঝে মধ্যে সব সাধারনের মাঝে নিজেকেই হারিয়ে ফেলি, খুঁজে পাই না কোথাও।
ফিসের বন্ধ কামরায়, বন্ধ জানালার ফাঁক গলে যেটুকু বৃষ্টির শব্দ ভেসে আসে, তাতে চোখে জল জমে... সৃতিবিজড়িত মন পেছনে উকি দেয়। জানালার পাশে গা এলিয়ে দিয়ে ব্যাঙ এর এক ঘেয়ে ডাকের মাঝে পুকুরে ঝুম বৃষ্টি শেষ কবে যে দেখেছি আর কবে যে আবার দেখতে পাবো, হিসেব মিলাতে মিলাতে হতাশ হই। কদাময় মাঠে বৃষ্টিতে দাপাদাপি, পাশেই একটু জমে থাকা পানিতে ঝাপাঝাপি, এরপর এক ছুট... এক ছুটে পুকুরে। আহা!
কতবার ভেবেছি “এসো নীপবনে” গাইতে গাইতে প্রিয়জনের হাত ধরে বৃষ্টিতে ভিজবো। কদমগুছ খোঁপায় জড়িয়ে চোখের জল বিসর্জন দিব বৃষ্টির জলে। শানবাধানো ঘাটের শেষ ধাপে জলে পা ডুবিয়ে বসে থাকবো। থৈ থৈ পানিতে ঝাপ দিবো... আকাশের দিকে মুখ করে ভেসে থাকবো পাশাপাশি। ইচ্ছে হলেই টুপ করে এক ডুব দিয়ে চোখে চোখ রাখবো, ভেসে উঠবো, সাঁতরে বেড়াবো। চোখ বুজে সেই সুখের ভাবনাগুলোতে সাঁতরে বেড়াতে বেড়াতেই বেরসিক টেলিফোন আর বাস্তবতার বিচ্ছিরি ডাকে ঘোর ভাঙে ...
অস্ফুট স্বরে আনমনে মন গেয়ে উঠে...
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
©somewhere in net ltd.