| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাষ্ট এন্ড ফিউরিয়াস
১৫.০৩.২০১২ থেকে নিকটা আমার । এর আগের কোন কমেন্টের জন্য আমি দায়ী না...
যখনি রাত গভীর হয় তখন মানে অনেক অনেক অনেক মনে পড়ে.. কাজের মেয়েটাকেও অনেক মনে পড়ে ।রাত ২টা হউক ৩টা হউক যখনি এককাপ চা চেয়েছি বানিয়ে দিয়েছে ।এইতো মাস ছয়েক আগের কথা।প্রচন্ড ইচ্ছা হল চা খেতে ।চায়ের দোকানে গিয়ে এককাপ চা নিলাম।এক চুমুক দিতেই আরেক চুমুক দিতে ইচ্ছা হলনা।তখন মাকে এত বেশী মনে পড়েছে যে মনে মনে শুধু বলেছি ইস! যদি দেশে থাকতাম!মনের মত এককাপ চা পেতাম।
আমার নুতুন রুমমেট অসম্ভব ভাল।রান্না করতে জানিনা তাই আমার কাজ হচ্ছে পেয়াঁজ মরিচ টমেটো কেটে দেওয়া।রান্না বেশ ভাল না হলেও রুমমেটটা অসাধরন চা বানায়।
হঠাৎ একটু আগে ইচ্ছা হল চা খেতে । রুমমেটটা ঘুমাচ্ছে ।আগে কিভাবে বানিয়েছে দেখেছি ।তাই নিজেই শুরু করে দিলাম।বানানোর পর খেয়ে দেখলাম অসাধরণ এককাপ চা বানিয়ে ফেলেছি ![]()
![]()
প্রথমে একটা ছোট পাতিলে দেড় কাপ পানি দিন।
এরপর দুই চামচ পাউডার দুধ দিন।
চিনি পরিমান মত দিন ।
এরপর ১চামচ চা পাতা দিন।
এরপর ভাল করে মিক্স করে চুলায় বসিয়ে দিন।
এরপর উতলালে নামিয়ে ফেলুন।এরপর কাপে নিয়ে আরাম করে খান ।
চা টা খেয়ে মনে পড়ল আমার মত ব্যাচেলরদের কথা তাই পোষ্ট দিলাম। চা শেষ না হয় চায়ের ছবি দিতাম।
৩১ শে মে, ২০১২ সকাল ১০:৪৭
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: ভাই সত্যি কইতাছি এখনও আমার মুখে লেগে আছে ।
একটু কলকাতা স্টাইলে কই।মাইরি বলছি দাদা যা এককাপ চা বানালুমনা এখনও মুখের সাথে লেগেই আছে
২|
৩১ শে মে, ২০১২ সকাল ১০:৪৬
ফ্রিঞ্জ বলেছেন: আমার সিস্টেম।
এক কাপ পানিতে ২ চামচ চিনি আর একটা টি ব্যাগ দিন।
মাইক্রোওয়েভ ওভেন এ ১ মিনিট ৩০ সেকেন্ড সেট করে স্টার্ট চাপুন। ওভেন এর কাজ শেষ হয়ার পর পুত পুত পুত পুত সাউন্ড করলে চা বের করে খান।
৩১ শে মে, ২০১২ সকাল ১০:৪৮
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: ভাই টি ব্যাগের চা আমার একদম মজা লাগেনা। টি ব্যাগের চা রং চা হিসেবে দারুন। খোলাপাতির চায়ের মজাই আলাদা।
আইস টি খেয়েছেন?
৩|
৩১ শে মে, ২০১২ সকাল ১০:৪৭
পাঞ্জেরি বলেছেন: আমার উল্টা আমি রান্না করি রুমমেট পেয়াজ সবজি কেটে দেয়।
আমার সিস্টেম -
১। এক মগ পানি নিই
২।গরম হলে ২ চামচ পা পাতা
৩।ঘাড় রঙ চলে এলে নামিয়ে নিই
৪।চিনি আর দুধ মিশাই
৫।বসে বসে সামুর ব্লগ পড়ি আর চা খাই।
৩১ শে মে, ২০১২ সকাল ১০:৫০
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: আমি পেয়াজ মরিচ টমেটো কাটি আর আদা রসুন চেচি । রুমমেট রান্না করে + মাছ অথবা মুরগি যেটা রান্না হবে ঐটা প্রসেস করে ।
তুমি আজকে আমার স্টাইলে বানায়া দেখিও।
মাইরি বলছি স্বাদ এখনু মুখের সাথে লেগেই আছে দাদা :!> :!>
৪|
৩১ শে মে, ২০১২ সকাল ১০:৫০
নিক টা আমার বলেছেন: আরও সহজ একটা পদ্ধতি আছে......আর তা হল শাদি মোবারক করে ফেলা
৩১ শে মে, ২০১২ সকাল ১০:৫২
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: সেই দিন নাইরে ভাই। আমার ভাবীরে ভাইয়া চা বানিয়ে দিতে বললে সোজা বলবে পারবনা।
তবে আমি কিংবা আপু চাইলে বানিয়ে দেয়। বানিয়ে দিতে বললে না বললে আমি সোজা একশন।ভাবী না উনাকে বোনের মত দেখি ।তাই বোনের সাথে যেভাবে ঝগড়া করি ভাবীর সাথে অমন ঝগড়া করি ।
৫|
৩১ শে মে, ২০১২ সকাল ১০:৫৬
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
চা তেমন খাইনা!!!
৩১ শে মে, ২০১২ সকাল ১১:০০
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: আইজক্যা বানায়া খাইয়া দেখিও
৬|
৩১ শে মে, ২০১২ সকাল ১১:০০
দিশেহারা আমি বলেছেন: আমি চা বানাই আন্দাগুন্ধা।
আমার সিস্টেম- পরিমাপ মতো পানি দিয়ে পানিটাকে ফুটাই,তারপর পরিমাপ মতো চা পাতা দিয়ে রঙ ছড়ানো পর্যন্ত অপেক্ষা করি তারপর পরিমাপ মতো তরল দুধ দিয়ে টগবগ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। পানি খাবার সাদা গ্লাসে পরিমাপ মতো চিনি দিয়ে চা ডালি আর ঠাশ করে গ্লাসটা ফেটে যায়।
এক গ্লাস চা খাবো বলে কত গ্লাসই না ফাটিয়েছি তার হিসেব নেই।মনের মতো করে এক গ্লাস চা ও খাইতে পারিনা রে ভাই।
আপনার সিস্টেমটা ট্রাই করে দেখতে হবে।
৩১ শে মে, ২০১২ সকাল ১১:০৩
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: ওরে বাপরে এত টাইম দেন !!!!
আমার সিস্টেমটা ট্রাই করে দেখিয়েন। এটা হচ্ছে খিচুড়ী চা
সব একসাথে দিয়ে বানানো।
যদি হালকা লিকারের চা পছন্দ করেন তাহলে চা পাতা একটু কম দিবেন। আর আমার মত কড়া লিকারের পাবলিক হলে ১চামচ দিবেন। তবে বড় টেবিল চামচ না মাঝারীটা
৭|
৩১ শে মে, ২০১২ সকাল ১১:০২
বাঁধলেই বাঁধন বলেছেন: মাথায় একটা আইডিয়া আসছে ..... সপ্তাহে একদিন কষ্ট করে এক হাড়ি চা বানাইবেন । এরপর ফ্রিজে রেখে দিবেন আর যখন খেতে ইচ্ছা করবে...ওখান থেকে পরিমানমত গরম করে পান করবেন
৩১ শে মে, ২০১২ সকাল ১১:০৫
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: এত বুদ্ধি নিয়া ঘুমান ক্যামনে ভাইজান আমগোরে ধার দিবেনননা
আইস টি পাওয়া যায়। বাইরে গেলে প্রায় কিনে আনি ।ক্যানের আইসি টি আমার কাছে দারুন লাগে ।তবে আইস কপি অতটা ভাল লাগেনা
৮|
৩১ শে মে, ২০১২ সকাল ১১:১২
ইসাকুল বলেছেন: ভালো কথা কইসেন ভাই
আগামী অর্ধযুগ নিজেই চা বানিয়ে খেতে হবে
৩১ শে মে, ২০১২ সকাল ১১:১৩
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: যদি হালকা লিকারের চা পছন্দ করেন তাহলে চা পাতা একটু কম দিবেন। আর আমার মত কড়া লিকারের পাবলিক হলে ১চামচ দিবেন। তবে বড় টেবিল চামচ না মাঝারী ..
একাকীত্বের দিনগুলো সুন্দর কাটুক। শুভ কামনা
৯|
৩১ শে মে, ২০১২ সকাল ১১:১৩
লিঙ্কনহুসাইন বলেছেন: ভাই ভোর ৫ টা থেকে সকাল ৮ পর্যন্ত গ্যাস থাকে , তাই চা বানিয়ে খাওয়া সম্ভব না , আর বিদ্যুৎ এর কথা আর কি করুম হিটারে পানি গরম করতে চাইলে পানি আরো ঠান্ডা হইয়া যায় বেশি , বিদুতই থাকেনা । তাই আমার মতন ব্যাচেলারের জন্য রাস্তার মোড়ে কুদুছ মিয়ার চায়ের দোকই ভরসা
। বিদ্যুৎ আর গ্যাস মনে হয় ব্যাচেলার হইয়া গেছে ,যখন খুশি চলে যায়
৩১ শে মে, ২০১২ সকাল ১১:১৮
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: হু দেশের এই অবস্থা জানি !!! প্রবাসে আমাদের এই সমস্যা নেই। গ্যাস সিলিন্ডার মাত্র৩৮০টাকার মত। বিদৎ কবে গিয়েছে বলতে পারিনা।
যাই হউক আপনি আমার ফেসবুক একাউন্ট দেখে আমার বিরুদ্ধে মারাত্তক একটা অভিযোগ করেছেন। সেটা হচ্ছে আমি নাকি রস+ আলো থেকে কপি করেছি ।আমার ফেসবুকের কোথায় রস+ আলো থেকে কিছু কপি করেছি দেখিয়ে দিবেন আশাকরি । না হয় আপনার ভুলটি স্বীকার করে নিবেন।
১০|
৩১ শে মে, ২০১২ সকাল ১১:১৬
রিদুয়ান বলেছেন: আমি যখন ক্লাস ৫ পরতাম তখন থেকে নিজেই শুরু করে দিচিলাম :#>
৩১ শে মে, ২০১২ সকাল ১১:২০
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: ভাল।ছোটবেলা থেকে কাজ করার অভ্যাসটা চমৎকার।আমি ভাই চরম আলসে । আগে রান্না করতাম না। বার্গার হাবিজাবি খেতাম।এখন নতুন রুমমেটটার কারণে বাসায় খাই।
১১|
৩১ শে মে, ২০১২ সকাল ১১:২৮
লিঙ্কনহুসাইন বলেছেন: আপনার ফেইস বুকের দেওয়া যে ছবি গুলা দেওয়া আছে , সে গুলা দেখতে রসালোর ছবির মতন । তাই হয় তো বলেছি , তাই বলে আপনি আমার মুখ চিনে রাখলে
। ওকে ভাই সরি ভুল হইছে ক্ষেমা দেন
ধৈত মিয়া আপনারে দিয়া কিছুই হইবোনা , একটু দুষ্টামী ফাজলামিও করতে পারুম না । এতো মাইন্ড খান কেন । সব কিছু সহজ ভাবে নিবেন
৩১ শে মে, ২০১২ সকাল ১১:৩৪
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: হা হা ইটস ওকে ।আসলে ঐ লেখাগুলো বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয়েছে । দেশে কিন্তু ফান ম্যাগাজিন অনেকগুলো
মাইন্ড না ভাই কষ্ট পাইছি একটু।এতদিন ধরে ফান ম্যাগাজিনে লিখি কেউ এইভাবে কপি করছি এমন অপবাদ দেয় নাইতো তাই আপনারে চিন্না রাখছি ।
আসনে হাত মেলাই। চায়ের দাওয়াত
১২|
৩১ শে মে, ২০১২ সকাল ১১:৩০
শরীফ জাকের বলেছেন: আদা-লেবু চা : প্রথমে অল্প পরিমান আদা চিকন করে কেটে ভাল ভাবে ছেচে নিন। তারপর ১/৩ চা চামচ লেবুর রস কাপে নিন । এবার গরম কাপে গরম পানি নিন। এবার একটি টি ব্যাগ দিয়ে হাল্কা লিকারের চা তৈরী করুন । এবার চিনি ও আদা মিশিয়ে পান করুন। উল্লেখ্য আদার পরিমান ব্যাক্তি বিশেষে পার্থক্য হতে পারে।
বিঃদ্রঃ এই চা সবার ভাল নাও লাগতে পারে । তবে টেষ্ট করতে ভু্লবে্ননা .।
৩১ শে মে, ২০১২ সকাল ১১:৩৬
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: ভাই আপ্নারে ধৈন্ন্যা ধৈন্ন্যা ধৈন্ন্যা । আদা চা লেবু চা আমার অনেক ভাল লাগে।
চায়ের মধ্যে লেমন ফ্লেভারের চা আমার চরম প্রিয়।
লেমন ফ্লেভাবের রেসিপি থাকলে দিয়েন আরো ধৈন্না পাতা দিমুনে
১৩|
৩১ শে মে, ২০১২ সকাল ১১:৩৪
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
গোপন কথাটা তাহলে বলেই ফেলি....!!
আমি এখন পর্যন্ত গ্যাসের চুলা জ্বালাইতে পারিনা। কেমন জানি খুব ভয় লাগে!!!
৩১ শে মে, ২০১২ সকাল ১১:৩৮
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: হা হা আমার গোপন কথাও বলি ।পরশু গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে হাতের লোম পুড়ে ফেলছি । গ্যাসের চুলা জ্বালালে কখনই গ্যাস বেশী ছাড়বনা।হালকা করে ছাড়বা । দেশে আসলে তোমারে শিখায়া দিমুনে
১৪|
৩১ শে মে, ২০১২ সকাল ১১:৩৯
লিঙ্কনহুসাইন বলেছেন: কোন দেশে থাকেন ভাই ?
৩১ শে মে, ২০১২ সকাল ১১:৪০
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: মরুভূমির দেশ । খালি মরুভূমি আর মরুভূমি ।কেএসএ
যাই ভাই এখন ঘুমাতে যায় । সকাল পৌনে নয়টা
১৫|
৩১ শে মে, ২০১২ সকাল ১১:৪৩
রাতুল_শাহ বলেছেন: আজ পর্যন্ত চা বানাইনি
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:০৪
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: বানায়া খান মজা বুঝবেন
১৬|
৩১ শে মে, ২০১২ দুপুর ১২:১৭
লিঙ্কনহুসাইন বলেছেন: তাইলে আপনি আরব দেশে থাকেন ? তাহলে তো এই গানটির কথা বুঝবেন :প
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১২
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: হা হা এইখানে তো দেখি মালিকদের সেইরকম বাঁশ দেওয়া হয়েছে তাও এমবিসি চ্যানেলে মিডেল ইস্টে অনেক জনপ্রিয় চ্যানেল
১৭|
৩১ শে মে, ২০১২ বিকাল ৩:১১
রিদুয়ান বলেছেন: আমিও খুব আলসে
আগে রান্না করার ভয়ে হোটেলে খেতাম এখন রান্না আখাচ্ছি :#> া
নিজে রান্না করা খাবার মজাই আলাদা
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১৩
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: হু এটা ঠিক ।তবে আমি রান্না করলে একটা পবলেম ফেস করি সেটা হচ্ছে খেতে ইচ্ছা করে না ![]()
১৮|
৩১ শে মে, ২০১২ বিকাল ৩:১৯
মিজভী বাপ্পা বলেছেন: একদিন আপনার হস্তের চা খাইয়া দেখা লাগে???কি রম রান্ধেন।আমি আবার চিনি খাই না।
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১৪
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: চা তো কালকে বানাইয়ছি পুরা ফাস্ট ক্লাস সুপার ডুপার ক্লাস
১৯|
৩১ শে মে, ২০১২ বিকাল ৪:৩২
ভুলো মন বলেছেন: চা বানানোর আগে যেহেতু গ্যাসের চুলা জ্বালানো লাগবে, আর যেহেতু এই পোষ্টের ব্লগারসহ আরও অনেকে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বাল, স্যরি (
), চুল ও লোম পুড়িয়ে ফেলেন, তাই এখন আমি আপনাদেরকে গ্যাসের চুলা জ্বালানো শেখাবো !!!
উপকরণ:
একটি দিয়াশলাই (অন্ততঃপক্ষে একটি অব্যবহৃত কাঠি সম্পন্ন), পর্যাপ্ত গ্যাসের চাপযুক্ত একটি গ্যাসের চুলা।
পদ্ধতি:
১। প্রথমেই দিয়াশলায়ের সাহায্যে একটি কাঠি জ্বালান।
২। কাঠি সঠিকভাবে জ্বললে তা আস্তে করে চুলার বার্ণারের উপর বসান। কাঠিটির জ্বলন্ত দিকের অর্ধেক অংশ যেন বার্ণারের বাইরে থাকে। এসময় অবশ্যই এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে, চুলার গ্যাসের স্যুইচ যেন অফ থাকে।
৩। এবার চুলার গ্যাসের স্যুইচটি আস্তে করে ডানদিকে ঘুরিয়ে গ্যাস বের করুন। চুলাটি জ্বলে উঠবে আর খুশিতে আপনার ওষ্ঠযুগল সরে গিয়ে বত্রিশ পাটি দাঁত বেরিয়ে আসবে !!!
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১৫
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: ভাই আমরা পারিনা দেখে আমাদের সাথে মজা লইলেন কামডা কিন্তু ঠিক করলেনা ![]()
২০|
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৬
লিংকন১১৫ বলেছেন: ধুর এতো কষ্ট করতে মন চায় না
মন চায় একটা বিয়া করুম দেন , বউ আমারে চা বানাইয়া খাওয়াইব ।
হুম
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১৬
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: বউয়ের কাছে চায়ের কথা বলিলে কপালে উষ্টা জুটিবে বৎস!!
২১|
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১৬
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
মডারেটর এর উচিত ছিল আপনাকে সেইফ না করে আর ও কিছুদিন খোঁয়াড়ে তালা দিয়ে রাখা।
চা বানানোর রেসিপি দিয়ে ও পোষ্ট দেওয়া লাগে
আপনি আমার এই পোষ্টে গিয়ে শেষ কমেন্টস টাতে কি লিখে এসেছিলেন দেখুন তো । আপনার এই পোষ্ট টা ও তো এক ই দোষে দোষী ।
Click This Link
এইটা ব্লগীয় প্রতিশোধ । আমি অবশ্য কখনও প্রতিশোধ নিই না তবে এই রক ম মোক্ষম সুযোগ আর পাওয়া যাবে কিনা সন্দেহ তাই মিস করলাম না
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৬
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি ।
আমি মাইয়াগো লগে ক্যাচাল করি না ।আপ্নে দূরে গিয়া চা খান। আপ্নার ঐ ঢং পোষ্ট আর আমার এই পোষ্টের মধ্যে অনেক ব্যবধান আছে । সেটা বোঝার মত ঘিলু আপনার হয় নাই
২২|
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৮
বেঈমান আমি বলেছেন: দেশ জাতির স্বার্থে এই পোস্ট কে স্টিকি করা হোক।
২৩|
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩১
কেএসরথি বলেছেন: ভাই আমি বিদেশে থাকতে যেভাবে বানাইতাম সুপার সহজ:
১. পানি বসালাম, ৪কাপ।
২. দুধ দিলাম প্রয়োজন মতো, আমরা চায়ে বেশী দুধ খাই। সেই হিসেবে পানি ৪ কাপ দিলে, দুধও এটলিস্ট ৩ কাপ দিতাম।
৩. গরম হতে দিলাম ৫/৭ মিনিট।
৪. ৪ কাপ চা বানানোর জন্য, ৪টা টি-ব্যাগ ঐ পাত্রেই ছেড়ে দিলাম।
৫. আরো ৫/৭ মিনিট পর, যখন চা উপচে আসতে থাকবে, তখন নামিয়ে নিলাম।
৬. চিনিসহ পরিবেশন!
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪২
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: দূর এত কষ্ট করে কে । একাবার একটা দাও! এরচাইতে সব একসাথে দিয়ে খিচুড়ী স্টাইল..
আমার পছন্দ কড়া লিকার একটু তেতো তেতো
দেশে আসলে চায়ের দাওয়াত পামু আশারাখি ![]()
২৪|
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
জ্বি , আমারটা অতি জরুরী এ্কটা পোষ্ট ছিল , আমার নিক দেখে কেউ বুঝতে পারেনা যে আমি তাদের আপু হই , এইটা সবার জন্য বিব্রতকর ,
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: আপনি একটা কমেন্টে বলেছেন নিক আর পাল্টাবেননা তাই বলেছি । আপনি ঘিলু সংকটে আছেন ..এককাপ কড়া লিকারের চা খান
২৫|
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
কেএসরথি বলেছেন: নিমন্ত্রন চাই আপু।
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: আপু চায়ের নিমন্ত্রন দিতে না ঝগড়া করতে আসছে
নারী জাতি যেখানে সেখানে ঝগড়ার মুডে থাকে
২৬|
৩১ শে মে, ২০১২ রাত ৮:২৩
ফ্রিঞ্জ বলেছেন: পোস্ট এর সাফল্যে আমি ঈর্ষান্বিত
৩১ শে মে, ২০১২ রাত ৮:২৬
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: কেন কেন ?
২৭|
০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫০
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
আরে আমি ঝগড়াটে না তো।অনেক শান্ত এবং লক্ষী , আমার মনে হয় , এই ব্লগের সবাই আমার চেয়ে ও অনেক ভালো, তবে আপনি কিছুটা ঝগড়াটে আছেন, কারণ আপনি আমার সিরিয়াস পোষ্ট গুলো এড়িয়ে হালকা চালের পোষ্ট গুলোই শুধু পড়েন এবং যথারীতি একটা ঝগড়াটে কমেন্টস রেখে আসেন,
আপনি হয়তো জানেন না , আমাদের দেশে কৌশলে রান্নার কাজটা মেয়েদেরকে গছিয়ে দিলে ও আসলে রান্না হচ্ছে পুরুষের কাজ , বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারেন , দুনিয়ার নামকরা বিখ্যাত শেফ রা কিন্তু পুরুষ , বাংলাদেশী বংশ অদ্ভুত বিখ্যাত শেফ “টমি মিয়া” ইংল্যান্ডে একটা ব্র্যান্ডনেইমে পরিণত হয়েছে , আর যারা সামান্য চা টুকু বানাতে জানেনা , না থাক আমি আর না বলি না হলে এই পোষ্টে লাইক দিয়েছে ----
আপনি বরং চা বানাতে থাকুন, আর বাতাসের সাথে / নইলে নিজের সাথে নিজে বিড়বিড় করে ঝগড়া করতে থাকুন, সম্ভব হলে আপনার রুম মেটের গায়ে কিছু গরম লিকার ছিটিয়ে দিয়ে তৃতীয় বিশ্ব যুদ্ধ কি মল্ল যুদ্ধ বাঁধিয়ে দিন ।
চা বিষয়ে একটা কৌতুক বলে আমি এই অতি জরুরী পোষ্ট থেকে আপাতত বিদায় নিলাম । হ্যাপি ঝগড়া মোবারাক।
৩ বন্ধুতে গল্প হচ্ছে চা নিয়ে
১ম জন ঃ তোমরা জান আমি একদম পাতিল থেকে নামানো টগবগে গরম চা কাপে ঢেলেই খেয়ে ফেলি ।
২য় জন ঃ আরে এইটা আর এমন কি? আমি তো টগবগে গরম চা কাপে না নিয়ে পাতিল থেকে সোজা মুখে ঢেলেই খেয়ে ফেলি ।
৩য় জন ঃ আরে এইটা আর এমন কি , আমি তো আগে, পানি, চা-পাতা , মিল্ক পাউডার সব এক সাথে খেয়ে চুলা জ্বালিয়ে তারপর চুলার উপর বসে থাকি
এক কাজ করুন ৩ নং ব্যক্তির মতো একবার চা খেয়ে দেখিয়ে দিন যে আপনি আসলেই একটা জিনিয়াস ।
০৩ রা জুন, ২০১২ রাত ১:২৭
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: কে ঝগইড্যাটা সেটাতো আপনার কমেন্টেই প্রমাণ হয়ে গেল । পায়ে পা দিয়ে ঝগড়া করে নারী জাতি এটা সবাই জানে ।ফুটেন
কৌতুকটা সুন্দর।
তাই আর আপনাকে কিছু কইলাম না।
২৮|
০১ লা জুন, ২০১২ রাত ৯:৩১
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
@তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে: আপু, আপনার কমেন্ট পড়ে হাসতেই আছি, হাসতেই আছি।
এই ভাইটা, একটু ঝগড়াটে টাইপের এটা স্বীকার করতেই হবে। তবে আপনিও কিন্তু এখন শুরু করে দিলেন।
যাইহোক, আপু ভালো থাকুন। ![]()
০৩ রা জুন, ২০১২ রাত ১:৩০
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: মেয়েদের কমেন্টে সহমত দিতে ভাই ও ভাইয়ের বিপক্ষে বলে ।
মনে পইরা গেল ভাই বড় ধন রক্তের বাধঁন পৃথক যদি হয় নারীর কারণ ![]()
২৯|
১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪৯
মাচা গ্রীন টি বলেছেন: বাপরে কতজন কত কথা যে বলেছেন। মন্তব্যগুলো পড়তে খুব ভালো লাগল।
আপনারা কে কে কত রকমের চা খেতে চাচ্ছেন ? ঘুরে আসুন matcha green tea থেকে। তার পর জানান কার কেমন অনুভূতি।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১২ সকাল ১০:৪৪
আরাহান বলেছেন: ভাইজান এক কাপ চা খাইতে মুন চাইতাছে।