| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফজলে এলাহি
অন্যদিগন্ত: www.bishorgo.com ভালবাসতে চাই মানুষকে, পৃথিবীকে, ভালবাসিও, কিন্তু যখনি দেখি অপচ্ছায়া ঢেকে ফেলছে আমার ভালবাসাকে, তখনি যেন নিজেকে আর খুঁজে পাই না নিজের মাঝেই,,, এই না পাওয়ার প্রকাশই আমার কথা, কাজ, কাব্য, গদ্য, নীরবতা, আক্রোশ, এটাই পৃথিবীতে আমার প্রকাশ, আমার ভূমিকা। ভালবাসতে চাই মানুষকে, পৃথিবীকে, ভালবাসিও, কিন্তু যখনি দেখি অপচ্ছায়া ঢেকে ফেলছে আমার ভালবাসাকে, তখনি যেন নিজেকে আর খুঁজে পাই না নিজের মাঝেই,,, এই না পাওয়ার প্রকাশই আমার কথা, কাজ, কাব্য, গদ্য, নীরবতা, আক্রোশ, এটাই পৃথিবীতে আমার প্রকাশ, আমার ভূমিকা।
দাঁড়ি পাল্লার আরবী হলো মীযান, যা একাধারে পরিমাপনে ব্যবহৃত হয়, তুলাদণ্ড, বিচার-সুবিচার-ন্যায়বিচারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, আখেরাতের বিচারেও মীযান বা দাঁড়ী পাল্লা স্থাপন করে মানুষের পাপ-পূণ্যের হিসাব করবেন আল্লাহ্ তা'আলা।
কেউ যখন দাঁড়ি পাল্লা দিয়ে পরিমাপ করে, তখন স্বভাবতঃই দাঁড়ি পাল্লাকে উচ্চে তুলে ধরে, এতে কিন্তু কোনভাবেই ফয়সালাকারী বা পরিমাপকের অপমান হয় না বা স্বাভাবিক মস্তিষ্কসম্পন্ন কেউ এ নিয়ে কোন প্রশ্নও উত্থাপন করে না। কেননা, মূল পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত তো দাঁড়িপাল্লার ধারকের; দাঁড়ি পাল্লার নয়।
অতএব, পৃথিবীর জন্য আল্লাহ্ নামের সাথে দাঁড়ি পাল্লার সংযোগ হলো মানুষের জন্য আল্লার বিধানকৃত ন্যায়-নীতি, জীবন-পদ্ধতি, সংবিধান, আইন-কানুন ইত্যাদি।
আর আখেরাতের জন্য মানুষের কৃতকর্মের ভাল-মন্দ পরিমাপ করা হবে দাঁড়ি পাল্লায় যা আল্লাহ্ তা'আলা হাশরের দিন তাঁর বিচার ব্যবস্থাপনায় স্থাপন করবেন।
উভয় অর্থেই আল্লাহ্ নামের সাথে দাঁড়ি পাল্লার সংযোগ এবং অত্যন্ত স্বাভাবিক ভাবেই পরিমাপক বা বিচারক ন্যায় দণ্ডকে উচ্চে তুলে ধরে ন্যায় প্রতিষ্ঠা করেন বা পরিমাপ করেন বলে আল্লাহ্ শব্দের উপরে দাঁড়ি পাল্লা থাকাটা অযৌক্তিক নয় এবং এতে কোনক্রমেই আল্লাহ্ সোবহানাহু ওয়াতা'আলাকে অসম্মান কিংবা খাটো করা হয় না।
তদুপরি, এটা একটা মনোগ্রাম, যেখানে ইসলামী ভাবধারার একটা কাঠামোর ভেতরে মূল কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে সর্বশক্তিমান আল্লাহ্ তা'আলাকে। অত্যন্ত সাধারণ নিয়মেই যেন আল্লাহ্ তাঁর ন্যায়ের ফয়সালা বা পরিমাপক হিসেবে মীযানকে উচ্চে তুলে ধরেছেন। এতে তাঁর "আইন-বিধান দাতা" ও "ন্যায় বিচারক" গুণাবলীর চমৎকার বহিঃপ্রকাশ সুস্পষ্ট। এবং এর দ্বারা প্রতীয়মান যে, সকল ক্ষমতার উৎস ও সর্বোচ্চ ন্যায় বিধান করতে পারেন কেবলমাত্র আল্লাহ্ রাব্বুল 'আলামীন। তাঁর উচ্চকিত মীযান বা ন্যায়ের বিধানই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া বাঞ্ছনীয়, পৃথিবীর শান্তি-শৃংখলার জন্য অপরিহার্য।
তারপর নীচের ভিত্তি-মূলে রাখা হয়েছে أقيموا الدين অর্থাৎ, "দ্বীন তথা ইসলাম প্রতিষ্ঠা কর"। যা পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ্ প্রদত্ত সবচেয়ে বড় কাজ। উক্ত মনোগ্রাম ঠিক যে উদ্দেশ্য প্রকাশ করে এবং এর ধারক-বাহকেরাও যে জন্য প্রাণান্ত সাধনা করে যাচ্ছে। তাই পৃথিবীতে মুসলমানদের জন্য এই গুরু দায়িত্ব পালনের জন্য প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা থাকতেই পারে, তদুপরি যেখানে মানুষের আখেরাতী জীবনের শেষ বিচারেও এই দাঁড়িপাল্লার মাধ্যমেই আল্লাহ্ চূড়ান্ত বিচার-ফয়সালা করবেন।
তাই আমার দৃষ্টিতে মনোগ্রামের কাঠামো সাজানোতে কোনভাবেই আল্লাহ্ তা'আলাকে খাটো করা তো নয়ই; বরং তাঁর ফয়সালা, তাঁর বাণী তথা তাঁর সুউচ্চতম ন্যায়দণ্ডকেই উচ্চকিত করার মাধ্যমে মূলত তাঁকেই উচ্চকিত করে দেখানো হয়েছে। যা الله শব্দ ও দাঁড়িপাল্লার দ্বারা প্রকাশ।
এবংأقيموا الدين অর্থাৎ, "দ্বীন তথা ইসলাম প্রতিষ্ঠা করা" নীচে রাখা হয়েছে যা মানুষের কাজ, আল্লাহ্ শব্দ এবং তাঁর তুলাদণ্ড উপরে রেখে বুঝানো হয়েছে যে, যে দ্বীন প্রতিষ্ঠা করা মানুষের দায়িত্ব, তা আল্লাহ্ তা'আলারই ন্যায়-বিধান, মহাসত্যের ফয়সালা ও সকল অন্যায়-অবিচার-যুলুমের অবসান।
সুতরাং এই মনোগ্রাম বা এতে ব্যবহৃত শব্দ الله যা আল্লাহ্ তা'আলার ইসমে যাত, তাঁর উপরে অনেকটা আরবী ّ (তাশদীদ)-এর মত করে দাঁড়িপাল্লার ব্যবহার কোনক্রমেই আল্লাহ্ রাব্বুল ইয্যাত ওয়াল জালালের জন্য নূন্যতমও অবমাননাকর নয়।
এক শ্রেণীর নিন্দুকের ছড়ানো বিভ্রান্তি যা মূলত তাদের ইসলাম বিরোধীতারই একটা পর্যায়ক্রমিক অংশ এই অপপ্রচারণা। তাই, যারা তাদের উর্বর মস্তিষ্ক চষে এই বলে বেড়াচ্ছে যে, "জামায়াতের মনোগ্রামে আল্লাহ্ শব্দের উপরে দাঁড়ি পাল্লা রেখে আল্লাহ্ তা'আলাকে খাটো করা হয়েছে" তাদের এই হীন উদ্দেশ্য প্রণোদিত প্রচারণায় কেউ যেন বিভ্রান্ত হবেন না। সে লক্ষ্যেই সর্বসাধারণ ব্লগ পাঠকদের জন্য এই লেখা।
উল্লেখ্য যে, এই লেখার সবটুকুই আমার নিজস্ব পর্যবেক্ষণ ও পর্যালোচনা; জামায়াতের নয়।
২২.০৯.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৬
এস্কিমো বলেছেন: আলোচনা হচ্ছে জামাত নামে একটা রাজনৈতিক দলের মনোগ্রাম নিয়ে - এখানে ইসলাম আসলো কিভাবে? তাহলে আপনি কি জামাত আর ইসলামকে সমার্থক বলতে চাচ্ছেন। ধরুন একজন মুসলমান - যে জামাতের সমর্থক না এবং জামাতের মনোগ্রামটাকে পছন্দ করলো না - সেও কি ইসলামের শত্রু হয়ে যাবে?
ইসলাম নিয়ে রাজনীতির পোস্টে ১ দেওয়া হলো।
৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৭
আসল ট্র্যাপ বলেছেন: জামাতের বিরোধিতা করা আর ইসলামের বিরোধিত করা এক?
৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৮
মাথামোটা বলেছেন: আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ নামের সাথে এই ধরনের তামাশা করা জামাতের মোটেই ঠিক হয় নি।
জামাত এবং তার শুভানুদ্ধায়ীদের জুতার মালা এবং ১।
৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৮
নূরে আলম বলেছেন: খুবই ভালো লিখেছেন। ৫।
৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৮
কোমল রেখাব বলেছেন: জামাতের লোগো ইসলামের লোগো
৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪১
মনিটর বলেছেন: ইসলাম নিয়ে রাজনীতির পোস্টে ০ দেওয়া হলো।
আমাকে ব্যান করে দিতে পারেন। অসুবিদা নাই।
৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪২
হমপগ্র বলেছেন: তার মানে হল জামায়াত কে সাপোর্ট করা আর ইসলামের পক্ষে থাকা এক। আর জামায়াত যারা খুনি আর ইসলাম সমার্থক।
শিক্ষা দীক্ষার বড়ই অভাব আপনাদের। লজ্জিত!
৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪৪
আবূসামীহা বলেছেন: এখানে দু'টো প্রতীক। একটা হলো দলতির মনোগ্রাম, যেখানে আল্লাহ্ শব্দটি রয়েছে। এবং তা যুক্তিসম্মত ভাবেই আছে।
আর অন্যটি হলো দলটির নির্বাচনী প্রতীক। সেখানে শুধু দাঁড়িপাল্লা আছে, আল্লাহ শব্দটি নেই। তাই আল্লাহ্র নামকে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহারের প্রশ্নই আসেনা।
কিছু লোকের বুদ্ধি চোয়ালে এসে ঠেকেছে, এজন্য তারা সহজে ভাল কিছু দেখেনা।
১০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪৪
সংসপ্তক আকাশ বলেছেন: আসলে কি আপনি জামাতের একজন আন্তরজাতিক মানের নেত..
১১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪৪
নূরে আলম বলেছেন: এস্কিমোর কথার জবাব দেওয়ার চেষ্টা করছি।
রাজনৈতিক দলের মনোগ্রামে ইসলাম আসল এই ভাবে যে তারা ইসলামী দল। তারা মনোগ্রামে সেটাই তুলে ধরার চেষ্টা করেছে।
জামাত আর ইসলাম সমার্থক নয়।
আর জামাতের মনোগ্রাম অপছন্দ করলেই সে ইসলামের শত্রু হয়ে যাবে, এমন কথা নেই।
আর একটা কথা হল, ইসলাম আর রাজনীতি কখনোই আলাদা নয়। আল্লাহর রাসুল হযরত মুহম্মদ(স) কি শাসক ছিলেন না?
১২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪৫
ফজলে এলাহি বলেছেন: "আল্লাহু আকবার"কে বিকৃত করে উপস্থাপনের অপরাধে কোমল রেখাব কে আমার ব্লগ থেকে ব্যান করা হলো।
উল্লেখ্য যে, যে কোন আদর্শবাদী দল তাদের মনোগ্রামকে সর্বোচ্চে তুলে ধরার চেষ্টা করে। অতএব, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত দলের মনোগ্রামে আল্লাহর নাম থাকা প্রকারান্তরে আল্লাহর নামকেই সর্বোচ্চে তুলে ধরার হয়।
সর্বত্র আল্লাহর নাম লিখে দেয়ার কোমল রেখাব লিখিত মন্তব্য সুস্পষ্ট বিভ্রান্তি।
১৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪৬
রাশেদ বলেছেন: ১
১৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪৮
নূরে আলম বলেছেন: হমপগ্র, জামায়াতকে সাপোর্ট না করেও একজন ইসলামের পক্ষে থাকতে পারে।
১৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫০
হমপগ্র বলেছেন: @নূরে আলম
আমিও তাই বলতে চাচ্ছি।
১৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫১
এস্কিমো বলেছেন: দয়া করে শিরোনামটা বদলান।
এটা একটা চরম বিভ্রান্তিকর কথা।
জামাত হলো পার্থিব একটা দল আর এর বিরোধিতা করার সাথে "ইসলামের শত্রু" শব্দটা এনে সস্তা রাজনীতি সত্যই দু:খ জনক।
আপনি আপনার পছন্দের দলের সবকিছু সমর্থন করবেন। এটা পক্ষে প্রয়োজনে একটা বই লিখে বাজারে ছাড়েন। কিন্তু জামাতের সমালোচনা করার ফলে "ইসলামের শত্রু" হওয়া ফতোয়ার প্রতিবাদ করছি।
১৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫১
নূরে আলম বলেছেন: হমপগ্র, কোন খুনি জামায়াতে ইসলামীর সমর্থক হলেই তো আর দলটার মুলনীতি নষ্ট হয়ে যাবে না।
১৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫২
ফজল বলেছেন: জনাব মস্তিস্কে ফিল্টার বদলাইয়া মোবিল ঢালিয়া লউন। ১
১৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৩
হমপগ্র বলেছেন: @এস্কিমো
আমি তো অবাক হয়ে গেলাম ভাই। জামাত এর বিরধিতা করা আর ইসলামের বিরোধিতা করা এক হল।
নাঊযুবিল্লাহ! আল্লাহ যেন ক্ষমা করে দেন।
২০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৩
ফজলে এলাহি বলেছেন: এস্কিমো-
ইসলাম আর জামায়াতে ইসলাম এক -একথা বের করার চেষ্টা করছেন কেন?
আমি বলেছে জামায়াতের মনোগ্রামকে ইস্যূ করে যে ষড়যন্ত্র পাকানো হচ্ছে, তাতে ইসলাম বিরোধী তথা যারা এদেশে ইসলামের প্রতিষ্ঠা চায় না তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে। সুতরাং এতে ইসলামের ক্ষতি সুস্পষ্ট।
এবার আসুন কেন বল্লাম এভাবে-
মেধার রচিত এই লিংকের পোষ্টে আপনার এক মন্তব্যে বলেছেন:
"এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২২ ০৯:২১:৩৮
জামাতের বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করা জরুরী ...৫"
মেধার প্রস্তাব ছিল আল্লাহর নামকে অবমাননা করা হচ্ছে, কিন্তু আপনি সেটাকে নিয়ে গেলেন রাজনৈতিক প্রেক্ষাপটে। অতএব, এ থেকে সুস্পষ্ট যে, উক্ত পোষ্ট তথা উক্ত পোষ্টের ফলাফল বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার যে আন্দোলন বিভিন্ন প্লাটফর্ম থেকে হচ্ছে, তার মূলে আঘাত হানা। আর তা করবে ইসলামের শত্রুরাই, তাই অমূলক নয় যে উক্ত পোষ্ট ইসলামের শত্রুদেরই ষড়যন্ত্রের নীল নকশার একটা ক্ষুদ্র অংশ অথবা অংশ করে নেয়া হবে।
=চিন্তাশীল পাঠকেরা ব্যাপারটা লক্ষ্য করবেন আশা করছি।
২১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৪
এস্কিমো বলেছেন: "জামাত আর ইসলাম সমার্থক নয়।"
তাহলে জামাতের বিরোধিতা করা হলে ইসলামের শত্রু হবে কি যুক্তিতে? @নু.আ.
২২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৪
রাশেদ বলেছেন: এস্কিমো ভাইয়ের কমেন্টে ৫। যাই ঘুমাইতে।
২৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৪
আসল ট্র্যাপ বলেছেন: জামায়াতের মনোগ্রামকে ইস্যূ করে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র থেকে সাবধান!
------------
জামাতের বিরুদ্ধে কথা বললে ইসলামের শত্রু হয় কিভাবে? তার মানে কি জামাত=ইসলাম? যদি না হয় তাইলে শিরোনাম পাল্টান।
২৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৫
আবূসামীহা বলেছেন: খাঁটি কথা!!
২৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৬
ফজলে এলাহি বলেছেন: আসল ট্র্যাপ-
আপনার কথার জবাব এসে গেছে এস্কিমোকে করা মন্তব্যে।
২৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৬
আবূসামীহা বলেছেন: @ ফজলে এলাহির লাস্ট কমেন্ট।
২৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৭
এস্কিমো বলেছেন: আমি আমার দাবী থেকে একচুলও নড়ছিনা। ৭১ এ গনহত্যা আর ধর্ষনের মতো অপরাধের সাথে জড়িত থেকেও আজও যারা একটুকুও লজ্জিত না - এরা বাংলাদেশে রাজনীতি করার অধিকার পায় কিভাবে।
নাজীরা যেমন জার্মানে তাদের রাজনীতির অধিকার হারিয়েছে - ঠিক তেমনি হওয়া উচিত বাংলাদেশে।
২৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৭
ফজলে এলাহি বলেছেন: মাথামোটা-
মাথাটা একটু চিকন করে খাটান এবং পোষ্টখানা ভাল করে আরেকবার পড়ুন। আশা করি আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ।
২৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৮
ফজলে এলাহি বলেছেন: নূরে আলম-
জাযাকাল্লাহ্। পড়ার, মন্তব্য দেয়ার এবং এস্কিমোর প্রশ্নে সহযোগিতা করার জন্য। ভাল লেগেছে আপনার দেয়া জবাব।
৩০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৯
এস্কিমো বলেছেন: জামাত নিজেকে ইসলামের এজেন্ট মনে করলেও আমাদের দৃষ্টিতে এটা একটা এন্টি বাংলাদেশ দল। এরা ধর্শকে ব্যবহার করছে শুধু ক্ষমতায় যাবার বাহন হিসাবে........এটা জামাতের কিছু সমর্থক ছাড়া বাংলাদেশের সবাই জানে।
৩১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০০
নূরে আলম বলেছেন: এস্কিমো, শিরোনামটি হল-
'@জামায়াতের মনোগ্রামকে ইস্যূ করে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র থেকে সাবধান!'
এখানে বলা হয়েছে-'.....ইস্যূ করে ইসলামের শত্রুদের.....' ভালো করে লক্ষ্য করুন।
এখানে বলা হয়নি জামাতের শত্রুরাই ইসলামের শত্রু।
আর ইসলামের সাথে কি রাজনীতির কোন সম্পর্ক নেই? কেন 'সস্তা রাজনীতি' কথাটি বলছেন?
৩২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০০
ফজলে এলাহি বলেছেন: কোমল রেখাব-
জামায়াতের লগো ইসলামের লগো নয়; এটা পরিস্কার কথা।
------------
মনিটর-
মেধার উত্থাপিত অভিযোগ কিভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের দিকে মোড় নিয়েছে তা এস্কিমোর প্রশ্নে আমার জবাবী মন্তব্যটায় দেখুন। ধন্যবাদ। বিনা অপরাধে আমি কাউকে ব্যান করি না, যেমনটি করে থাকে এস্কিমো। 
৩৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০১
আসল ট্র্যাপ বলেছেন: ফজলে এলাহি বলেছেন :
২০০৭-০৯-২২ ০৯:৫৩:৪৪
এস্কিমো-
ইসলাম আর জামায়াতে ইসলাম এক -একথা বের করার চেষ্টা করছেন কেন?
আমি বলেছে জামায়াতের মনোগ্রামকে ইস্যূ করে যে ষড়যন্ত্র পাকানো হচ্ছে, তাতে ইসলাম বিরোধী তথা যারা এদেশে ইসলামের প্রতিষ্ঠা চায় না তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে। সুতরাং এতে ইসলামের ক্ষতি সুস্পষ্ট।
------------------
তার মানে জামাতের বিরোধিতা করাই ইসলামের বিরোধিতা করা? কথা না প্যাচাইয়া হ্যা কিংবা নাতে জবাব দেন।
৩৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০৫
মনিটর বলেছেন: ওকে!
আপনাকে প্রশ্ন, আপনি জামায়াতের কোন পর্যায়ের নেতা? আপনি কি এখন আন্তর্জাতিক কোনো সংগঠনের সাথে জড়িত?
৩৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০৬
ফজলে এলাহি বলেছেন: হমপ্রদ-
শুধুমাত্র জামায়াতকে সাপোর্ট করা আর ইসলামের পক্ষে থাকা এক নয়।
তবে যারা জামায়াতকে সাপোর্ট করে তাদেরকে ইসলামের পক্ষের বলা যায়।
এবং জামায়াতের বাইরের সুবিশাল ইসলামী উম্মাহ্ জামায়াতের নীতিতে নয়; বরং তৌহিদী কালেমা "لا اله الا الله محمد الرسول الله" -এর মৌখিক ও আন্তরিক এবং কার্যকর ঘোষণার প্রেক্ষিতে।
আর আমাদের শিক্ষা-দীক্ষা নিয়ে এতো চিন্তিত হয়ে মাথা নষ্ট না করে নিজের দিকে একটু খেয়াল দিন। একথা বল্লাম আপনার লিংকের পোষ্টের প্রেক্ষিতে।
৩৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০৮
ফজলে এলাহি বলেছেন: আবূসামিহা-
আপনার প্রথম মন্তব্যটি একটা সুন্দর সংযোজন। জাযাকাল্লাহ্।
"বুদ্ধি চেয়ালে এসে ঠেকা"র উদাহরণটা দুর্দান্ত দিয়েছেন। জবাব নেই। 
৩৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০৯
একে ৪৭ বলেছেন: লিঙ্ক কাজ করলনা দুক্ষিত
৩৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১০
নূরে আলম বলেছেন: আসল ট্র্যাপ, জামাতের বিরোধিতা আর ইসলামের বিরোধিতা এক কথা নয়।
৪০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১২
ফজলে এলাহি বলেছেন: সংসপ্তক আকাশ-
আমি কে তা নিয়ে আপনার এত মাথাব্যাথা কেন? আমার প্রকাশ তথা আমার লেখালেখিতেই মনে মনে মূল্যায়ণ করে নিলেই কি হয় না? এ নিয়েও মন্তব্য দিতে হয়?
৪১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৩
ফখরুদ্দীন বলেছেন: ১
৪২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৩
নূরে আলম বলেছেন: এস্কিমো , জামাতের বিরোধিতা করা হলে ইসলামের শত্রু হবে, এমন নয়।
কিন্তু যারা ইসলাম বিরোধী, তারা জামাতের বিরোধিতা করছে।
৪৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৫
নূরে আলম বলেছেন: ধন্যবাদ, ফজলে এলাহি।
৪৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৫
ডঃ ফচটাচ বলেছেন: সুন্দর লিখেছেন
৪৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৬
ফজলে এলাহি বলেছেন: রাশেদ-
১ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ১+১ টা মন্তব্য; কম কিসে? কি বলেন? 
-----------------
নূরে আলম-
"নূরে আলম বলেছেন :
২০০৭-০৯-২২ ০৯:৪৮:৫৪
হমপগ্র, জামায়াতকে সাপোর্ট না করেও একজন ইসলামের পক্ষে থাকতে পারে।"
"নূরে আলম বলেছেন :
২০০৭-০৯-২২ ০৯:৫১:৫২
হমপগ্র, কোন খুনি জামায়াতে ইসলামীর সমর্থক হলেই তো আর দলটার মুলনীতি নষ্ট হয়ে যাবে না।"
যথার্থ মন্তব্য করেছেন। ধন্যবাদ।
৪৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২১
ফজলে এলাহি বলেছেন: এস্কিমো-
শিরোনাম বদলানোর তো কোন প্রশ্নই আসে না। আমি আপনার প্রশ্নের দেয়া জবাবী মন্তব্যে উল্লেখ করেছি যে, কেন এই শিরোনাম এবং কিভাবে আপনি মেধা কর্তৃক লিখিত পোষ্টকে রাজনৈতিক রূপ দিয়েছেন।
এছাড়া জামায়াতে ইসলামী সম্পর্কে আপনার মন্তব্য পড়ে আপনার জামায়াত পরিচিতি সংক্রান্ত জানাশোনা নিয়ে আমার এ ধারণা পোক্ত হলো যে, "৫% ও জানেন না আপনি জামায়াতের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচী-কর্মনীতি সম্পর্কে"। তাই আপনাকে বলছি যে, আপনি আপনার মন্তব্যে বলা কথা তুলে নিয়ে জামায়াত সম্পর্কে অধ্যয়ন করে এসে পরে মন্তব্য করুন। না জেনে আন্দাজে বলাটা ব্যক্তিত্বের জন্য হানিকর বটে।
৪৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৪
সফদর আলী বলেছেন: জামাত ইসলামকে ব্যবসায়িক+রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, কোনভাবেই ইসলামের ইসলামের আদর্শ তুলে ধরার জন্য নয়। তাদের অতীত-বর্তমান অনেক কর্মকান্ড আছে যা ইসলামে সমর্থনযোগ্য নয়।
জামাতের এই প্রতীক অবশ্যই ইসলামের অবমাননা করছে
৪৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৫
সফদর আলী বলেছেন: ০ + মন্তব্য... একটু বেশিই হয়ে গেল
৪৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৬
ফজলে এলাহি বলেছেন: ফজল-
নিজের ফিল্টারটা ঠিক আছে তো মিতা; নাকি আদতেই নাই? অনেকেই অভিযোগ করছেন যে, আপনার ফিল্টারহীন অথবা ভাঙ্গা ফিল্টারের কারণে পূর্ব থেকে "ফজল" নামীয় ব্লগ থাকার পরও একই নামে ব্লগাচ্ছেন বলে তারা বিভ্রান্ত হচ্ছেন। এবং এ নিয়ে আমাকে অভিযোগ করছেন। কি করি বলুন তো?
৫০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৯
সফদর আলী বলেছেন: ভালো কথা, শুধু অবমাননা নয়। ইসলামের একটি অপভ্রংশ তৈরি হচ্ছে এভাবে। ইসলামের অপব্যখ্যা দেয়ার কারনে যদি কাদিয়ানিদের অমুসলিম যোষনা করা হয় তাহলে জামাতে ইসলামকেও অনৈসলামিক দল যোষনা করা হোক
৫১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৩
ফজলে এলাহি বলেছেন: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২২ ০৯:৫৭:১০
আমি আমার দাবী থেকে একচুলও নড়ছিনা। ৭১ এ গনহত্যা আর ধর্ষনের মতো অপরাধের সাথে জড়িত থেকেও আজও যারা একটুকুও লজ্জিত না - এরা বাংলাদেশে রাজনীতি করার অধিকার পায় কিভাবে।
নাজীরা যেমন জার্মানে তাদের রাজনীতির অধিকার হারিয়েছে - ঠিক তেমনি হওয়া উচিত বাংলাদেশে।
=এস্কিমো, এভাবেই আপনি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে রাজনৈতিক দিকে টেনে নিয়ে যান। আর সে জন্যই আমাকে এমন শিরোনাম ব্যবহার করতে হলো। কেননা, ইসলামপন্থীদেরকে এমনটা ভাবা ঠিক নয় যে, তারা আল্লাহকে ভয় করে শুধু নিচের দিকে তাকিয়ে হাটে বলে দেড় বিঘতের বেশী সামনে দেখতে পায় না; বরং তারা তো দেখে থাকে দেড় শতাব্দী, সহস্রাব্দী এমনকি পৃথিবীর ধ্বংসপূর্ব পর্যন্তও নয়; বরং তারা দেখে থাকে পৃথিবীর পরের অনন্তে কি হবে বা হচ্ছে, সপ্তাকাশে কি হচ্ছে, অতল-পাতালে কি হচ্ছে। কেননা, তাদের কাছে রয়েছে আল-কুরআন, যা তাদেরকে এ সমগ্র ব্যাপারাদি দেখিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ্।
অতএব, ভবিষ্যতে যে কোন মন্তব্য করতে আরেকটু সাবধানতা অবলম্বন করবেন আশা রাখছি।
৫২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৬
ফজলে এলাহি বলেছেন: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২২ ০৯:৫৯:৪৬
জামাত নিজেকে ইসলামের এজেন্ট মনে করলেও আমাদের দৃষ্টিতে এটা একটা এন্টি বাংলাদেশ দল। এরা ধর্শকে ব্যবহার করছে শুধু ক্ষমতায় যাবার বাহন হিসাবে........এটা জামাতের কিছু সমর্থক ছাড়া বাংলাদেশের সবাই জানে।
=জামায়াত সম্পর্কিত বিভিন্ন মন্তব্যের আলোকে এই দল নিয়ে আপনার অব্স্থান বিশ্লেষণ করার চেষ্টা করেছি পূর্বের এক মন্তব্যে। অতএব, কোটকৃত মন্তব্য আমার কাছে অর্থহীন, আমি বিশ্বাস করি যে সকলের কাছেও অর্থহীনই বিবেচিত হচ্ছে।
৫৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৮
ফজলে এলাহি বলেছেন: "নূরে আলম বলেছেন :
২০০৭-০৯-২২ ১০:০০:১১
এস্কিমো, শিরোনামটি হল-
'@জামায়াতের মনোগ্রামকে ইস্যূ করে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র থেকে সাবধান!'
এখানে বলা হয়েছে-'.....ইস্যূ করে ইসলামের শত্রুদের.....' ভালো করে লক্ষ্য করুন।
এখানে বলা হয়নি জামাতের শত্রুরাই ইসলামের শত্রু।
আর ইসলামের সাথে কি রাজনীতির কোন সম্পর্ক নেই? কেন 'সস্তা রাজনীতি' কথাটি বলছেন?"
=দুর্দান্ত বলেছেন নূরে আলম ভাই। এস্কিমো হয়ত "সস্তা রাজনীতি"র কথাই বুঝিয়েছেন তার মন্তব্যে। ধন্যবাদ আপনাকে আবারো।
৫৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪০
সফদর আলী বলেছেন: "৭১ এ গনহত্যা আর ধর্ষনের মতো অপরাধের সাথে জড়িত থেকেও আজও যারা একটুকুও লজ্জিত না - এরা বাংলাদেশে রাজনীতি করার অধিকার পায় কিভাবে।
নাজীরা যেমন জার্মানে তাদের রাজনীতির অধিকার হারিয়েছে - ঠিক তেমনি হওয়া উচিত বাংলাদেশে"
৫৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬
কণা বলেছেন: আহমাদ মুজতবা... রমজান মাসে বাজে শব্দ না লিখলে হয় না?
৫৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৭
ফজলে এলাহি বলেছেন: আসল ট্র্যাপ বলেছেন :
২০০৭-০৯-২২ ১০:০১:২২
------------------
তার মানে জামাতের বিরোধিতা করাই ইসলামের বিরোধিতা করা? কথা না প্যাচাইয়া হ্যা কিংবা নাতে জবাব দেন।"
=কেন, এতবার এতভাবে বলা হচ্ছে, তারপরও এটুকু বুঝার ক্ষমতা নাই আপনার যে, বুঝানো হচ্ছে-
-শুধু জামায়াতে ইসলামী বলতেই ইসলামকে বুঝায় না; বরং তারা সকল মুসলমানের মতই মুসলমান। আল্লাহর যমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় রয়েছে বলে এই দলও ইসলাম ও মুসলমাদের একটা অংশ।
-যেহেতু তারা ইসলামকে নিজেরা পরিপূর্নভাবে মানার চেষ্টা করছে এবং অন্যদেরকে মানানোর চেষ্টা করছে, সর্বোপরি দুনিয়ার বুকে ইসলামের প্রতিষ্ঠার চেষ্টা করছে, সেহেতু তাদের বিরোধিতা করাটা ইসলামী দাওয়াত-প্রচার-প্রতিষ্ঠার বিরোধিতা করা, ইসলামী আন্দোলনের বিরোধিতা করা, ইসলামের অগ্রযাত্রার একটা অংশকে প্রতিহত করা। তাই ক্ষুদ্র হলেও তাদের বিরোধিতা করাটাও ইসলামের একটা অংশের বিরোধিতা করার শামিল।
=মনে রাখতে হবে যে, জামায়াতের বিরোধিতা করা মানেই পরিপূর্ণ ইসলামের বিরোধিতা করা নয়; তবে কেউ যদি জামায়াতকে ইস্যূ করে পরিপূর্ণ ইসলামেরই ক্ষতি করতে চেষ্টা করে, বিরোধিতা করে তাহলে তা অবশ্যই ব্যাপক আকার লাভ করতে বাধ্য। শিরোনামটা মূলত সে দৃষ্টিকোণ থেকেই। যা এস্কিমোর মন্তব্যের বিভিন্ন জবাবে স্পষ্ট করার চেষ্টা করেছি। আশা করছি এবার বুঝাতে পেরেছি।
৫৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৮
আবূসামীহা বলেছেন: @ফজলে এলাহি
আহমাদ মুজতবার অপ্রাসঙ্গিক ও ব্যক্তি আক্রমনকারী মন্তব্যটি মুছে দেয়ার পরামর্শ থাকল, আমার এই মন্তব্যটিসহ।
৫৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫১
ফজলে এলাহি বলেছেন: আহমাদ মুজতবা আমার ব্লগে তার নিজস্ব অর্জন, সম্পদ, হয়ত উত্তরাধিকারও হতে পারে, সেসব থেকে অত্যন্ত নিকৃষ্ট ভাষায় গালাগাল করার অপরাধে তাকে ব্যান করা হলো।
৫৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৩
ফজলে এলাহি বলেছেন: উল্লেখ্য, যেসব মন্তব্য মানব সমাজে রাখাটা লজ্জাকর সেগুলো আমি মুছে দেই তবে পিকচার হিসেবে সংরক্ষিত রাখি প্রয়োজনে প্রমাণ পেশ করার জন্য। সবার মঙ্গল কামনা করি।
প্রতিবাদী মন্তব্যের জন্য ধন্যবাদ কণা এবং আবূসামিহাকে।
৬০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৬
ফজলে এলাহি বলেছেন: "মনিটর বলেছেন :
২০০৭-০৯-২২ ১০:০৫:৫৮
ওকে!
আপনাকে প্রশ্ন, আপনি জামায়াতের কোন পর্যায়ের নেতা? আপনি কি এখন আন্তর্জাতিক কোনো সংগঠনের সাথে জড়িত?"
=এ প্রশ্নের জবাব ইতিমধ্যে দেয়া হয়ে গেছে অথবা এটা আপনার না জানলেও চলবে অথবা জবাব দিতে আমি বাধ্য নই। ধন্যবাদ।
৬১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৯
ফজলে এলাহি বলেছেন: "একে ৪৭ বলেছেন :
২০০৭-০৯-২২ ১০:০৮:৫৩
আমারো কিছু প্রশ্ন ছিল---"
=লিংকের যতটুকু এসেছে তাতে পোষ্টটা দেখলাম। অন্য সময় আলোচনা করা যাবে। ধন্যবাদ এ পোষ্ট পড়ার এবং মন্তব্য দেয়ার জন্য।
৬২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০১
ফজলে এলাহি বলেছেন: ফখরুদ্দীন-
ধন্যবাদ "১" এর জন্য। ১ রেট+১ মন্তব্য = ২ ![]()
------------------------
ডঃ ফসটাস-
ধন্যবাদ পড়ার জন্য এবং মন্তব্য দেয়ার জন্য।
৬৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৩
সফদর আলী বলেছেন: "আমি আমার দাবী থেকে একচুলও নড়ছিনা। ৭১ এ গনহত্যা আর ধর্ষনের মতো অপরাধের সাথে জড়িত থেকেও আজও যারা একটুকুও লজ্জিত না - এরা বাংলাদেশে রাজনীতি করার অধিকার পায় কিভাবে।
নাজীরা যেমন জার্মানে তাদের রাজনীতির অধিকার হারিয়েছে - ঠিক তেমনি হওয়া উচিত বাংলাদেশে।
=এস্কিমো, এভাবেই আপনি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে রাজনৈতিক দিকে টেনে নিয়ে যান। "
ক্ষুদ্র বিষয়!!!
৬৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৬
ফজলে এলাহি বলেছেন: সফদর আলী বলেছেন :
২০০৭-০৯-২২ ১০:২৪:১৩
জামাত ইসলামকে ব্যবসায়িক+রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, ...................০ + মন্তব্য... একটু বেশিই হয়ে গেল"
=সফদর আলী, আপনাকে বলবো যে, এস্কিমোর মন্তব্যের জবাবে করা আমার মন্তব্যগুলো খুবই প্রয়োজনীয় আপনার জন্য। প্লিজ ওগুলো ভাল করে পড়ে নিন। "০" তো দিতে পারলেন না, কর্তৃপক্ষ সে ব্যবস্থা রাখেনি। তাই "০"-এর ব্যাপারটায় আপনাকে বোকামীর প্রকাশ ঘটছে। আর কাউকে দেবেন না যেন ভুলেও।
৬৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১২
ফজলে এলাহি বলেছেন: সফদর আলী বলেছেন :
২০০৭-০৯-২২ ১০:২৯:১৮
ভালো কথা, শুধু অবমাননা নয়। ইসলামের একটি অপভ্রংশ তৈরি হচ্ছে এভাবে। ইসলামের অপব্যখ্যা দেয়ার কারনে যদি কাদিয়ানিদের অমুসলিম যোষনা করা হয় তাহলে জামাতে ইসলামকেও অনৈসলামিক দল যোষনা করা হোক....................."৭১ এ গনহত্যা আর ........ঠিক তেমনি হওয়া উচিত বাংলাদেশে"
=সফদর আলী, হাসালেন। একটা পরামর্শ দেই, জামায়াত সম্পর্কে এত নগন্য জ্ঞান রেখে এবং এত সস্তা কথা বলে কিছুই করতে পারবেন না। কেননা, তাদের শেকড় যমীনের সুগভীরে প্রোত্থিত এবং তাদের ডালপালা আকাশে বিস্তারিত, কারণ তারা আল্লাহর দ্বীনের জন্য কবরেও আল্লার পথের শহীদ হিসেবে আল্লাহর ভাষাতেই জীবিত এবং বহাল আর তাদের ইবাদাত, প্রার্থনা, জ্ঞান চর্চা তো প্রতিনিয়ত সাত আসমানের উপারে সর্বশক্তিমানের দরবারে পৌঁছুতে থাকে। সুতরাং আপনাদের এইসব সুড়সুড়িতে কোন কাজ হবার নয়; এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতে পারেন।
আর পরের মন্তব্যে কি আপনি এস্কিমোর বুলি মুখস্থ করছেন নাকি নিজেই এস্কিমোর দ্বিরূপ কিংবা বহুরূপের একটি?
৬৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৬
সফদর আলী বলেছেন: ফজলে এলাহি,
আপনাকে প্রশ্ন, আপনি জামায়াতের কোন পর্যায়ের নেতা?
৬৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২১
ফজলে এলাহি বলেছেন: সফদর আলী-
এস্কিমোর ব্লগ ও মন্তব্যগুলো পর্যায়ক্রমিক পড়লে বুঝবেন যে, কিভাবে যা পাচ্ছে সত্য-মিথ্যা মিলিয়ে সবকিছুকেই রাজনীতিতে টেনে নিয়ে যাচ্ছে। তাই একান্ত বুঝানোর স্বার্থেই "ক্ষুদ্র বিষয়" বলা হয়েছে।
ঘুমোলাম।
৬৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৩
সফদর আলী বলেছেন: @ফজলে এলাহি,
ইসলামে জীবিত প্রাণীর ছবি টাঙ্গানো হারাম। আপনি আপনার প্রোফাইলে ছবি শোভা পাচ্ছে কেন?
৬৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৯
সফদর আলী বলেছেন: জামায়াতে ইসলাম এখন কি করছে? আমি যতদুর জানি, তারা রাজনীতিই করছে।
নাকি আপাতত একাত্তুরে তাদের অবস্হান ও কর্মকান্ড আপনি আপাতত ভুলে যেতে বলবেন (এখানে এ নিয়ে আলোচনা "তুচ্ছ" বলে দাবি করে)?
৭০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪২
অশ্রু বলেছেন: চমৎকার বিশ্লেষণের জন্য ফজল ভাইকে ধন্যবাদ। ৫ দিলাম।
৭১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫০
চতুরভূজ বলেছেন: ৫
ধন্যবাদ ফজলে এলাহি ভাই। এত সুন্দর করে বোঝানোর পরেও কিছু কিছু বুদ্ধিপ্রতিবন্ধীদের মাথায় কিছু ঢুকবে বলে আশাকরি না। এরা দলে দলে ১ দেয়ার হিড়িক ফেলে দেবে। আল্লাহ এদের হেদায়াত করুন, আমীন।
৫
৭২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৫
সরলরেখা বলেছেন: নুরে আলম ও ফজলে এলাহী-কে ধন্যবাদ
৭৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
অিভ বলেছেন: বাংলাদেশে এখন মানুষের চেয়ে জামাতি কুত্তা বেশি। এই পোস্টের দাড়িওয়ালা কুকুরদরে দেখেই বুঝা যায়।
৭৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২
ইবনে সালাম বলেছেন: এক ফজলে এলাহীর কাছেই সবাই কুপোকাত! ৫
৭৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০২
আসল ট্র্যাপ বলেছেন: জিগাইছিলাম "জামাতের বিরোধিতা করাই ইসলামের বিরোধিতা করা? কথা না প্যাচাইয়া হ্যা কিংবা নাতে জবাব দেন।"
এলাহী সাহেব তার স্বভাবমত উপন্যাস মার্কা জবাব দিলেন। আচ্ছা কুরআন হাদিসে কি কোথায় বাচলামী করার নির্দেশ আছে? আপনে এত কথা প্যাচান কেন? কথা কম বললে কি আল্লাজ নারাজ হবেন?
৭৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৭
ধ্রূপদী বলেছেন: জামায়াতের সাথে মিশিয়ে আপনারা ইসলামের অপমান করেন। ধিক আপনাদের!
৭৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২০
এস্কিমো বলেছেন: ফজলে এলাহি,
সাধারনত জামাত/শিবিরের পোস্টে মন্তব্য কথা থেকে বিরত থাকি। কারন কোন ভদ্রলোক কেহ শখ করে গালি শুনতে যাবে।
এখানে এসে ভিন্নমত পোষনকারীদের শুনতে হলো _
১) বুদ্ধিপ্রতিবন্ধী
২) "বুদ্ধি চেয়ালে এসে ঠেকা"
আপনি তাদের সমর্থন দিয়েছেন। গালি কিন্তু আপনারা শুরু কররেন।
আর আপনি আমার মন্তব্যের বিপরীতে ভিন্ন পোস্টের একটা মন্তব্য এনে প্যাচাচ্ছেন, কেন? জামাতের কি দুইটা মুখ নেই - দুইমুখো সাপের মতো - সুবিধা মতো এরা রাজনৈতিক দল আর সুবিধামতো ইসলামী লেবাসধারী। তাহরে আমার মন্তব্যের সমস্যা কোথায়।
জামাত সম্পর্ক পড়াশুনা আপনার করা উচিত ভালভাবে। এরা ৭১ এর দালালী ভুমিকার জন্যে আজও ক্ষমা চায়নি কেন?
আর একটা বিষয় জানলাম - ৩০ লক্ষ মানুষের মৃত্যু একটা তুচ্ছ ঘটনা! (শাবাশ এলাহি.....শাবাশ জামাত....কিভাবে মগজ ধোলাই করা হলে ৩০ লক্ষ মানুষের মৃত্যু আর ২ লক্ষ নারী সন্মানকে "তুচ্ছ" হিসাবে মনে করা যেতে পারে!)
ধন্যবাদ.গালিবাজদের চিনানোর জন্যে.........
৭৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪
নূরে আলম বলেছেন: ফজলে এলাহি, অনেক ধন্যবাদ পোস্টের জন্য+মন্তব্যের জন্য।
সফদর আলী, ব্যক্তিগত আক্রমন করছেন কেন?
আপনি ব্যক্তিগতভাবে আক্রমন করছেন মানেই আপনি পোস্টের মূল বক্তব্যের এগেইনস্টে কোন কথা বলতে পারছেন না। বিরোধিতা করলে পোস্টের কন্টেন্ট নিয়ে বিরোধিতা করুন এবং তা স্পষ্ট করে করুন। ব্যক্তিগত আক্রমন করবেন না। আর ইসলামে জীবীত প্রাণীর ছবি যে টাঙানো হারাম, তা অকাট্য দলিল প্রমান সহকারে বলুন। ইসলাম সম্পর্কে না জেনে কথা বলতে আসাটা চরম বোকামী। আর কখনো এ জাতীয় কাজ করবেন না। আল্লাহর বিধান সম্পর্কে একটা কথা বলতে গেলে অনেক হিসেব করে বলতে হয়।
৭৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৬
রাজনীতিক বলেছেন: দুর্নীতিমুক্ত রাজনীতিকদের পক্ষ থেকে ৫
৮০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
রামশিঙা বলেছেন: এস্কিমো, ত্রিশ লাখ শহীদের যৌক্তিকতা সম্পর্কে আমার সর্বশেষ পোস্টটা পড়। মাথায় কিছু থাকলে চিন্তা করে দেখ। শেখ মুজিব কী করে মৃতের সংখ্যা বাড়ালেন, তা জানতে পারবে।
৮১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১১
রামশিঙা বলেছেন: শেখ মুজিবকে জানতে হলে আমার পোস্টগুলো পড়। মাত্র দু-তিনটা পোস্ট। পড়তে বেশি সময় লাগবে না।
৮২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫
হাসিব বলেছেন: গিবত নিয়া পুস্ট দেন এক্টা । জানতে আগ্রহী ।
৮৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৯
কার্টুনিস্ট বলেছেন: জামায়াতের মনোগ্রামকে ইস্যূ করে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র থেকে সাবধান! ৫
৮৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪
আশরাফ রহমান বলেছেন: বিভ্রান্তি সৃষ্টিকারীদের মুখোশ উন্মোচনে এধরণের পোস্ট দরকার ছিল। ৫
৮৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
নুর3ডিইডি বলেছেন: বাম পন্থি দলের সাথে , আওয়ামীলীগও সুর মিলিয়ে জামাত ইসলামকে নিবর্ন্ধন না করার জন্য জোরদাবী তুলছেন। এটা দেখে মনেহচ্ছে রাজনীতির মাঠে এবং মিডিয়া চক্রান্তে জামাত ইসলামের কিছুই না করতে পেরে। পাগলের মনে সুখ! তারা নির্বাচন কমিশনের কাছে দাবি তুলছেন। আওয়ামীলীগ এমন সব দলের সাথে হাত মিলিয়েছেন, যাদের বাংলাদেশে তেমন গ্রহণ যোগ্যতাই নেই। আমার মনেহয় তারা খুব ভয় পাচ্ছেন,তাদের দুর্নীতি বা অবিচার সন্ত্রাসীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সচেতন হতে দেখে।
সময়উপযোগি পোষ্ট ৫
"ইসলাম নিয়ে রাজনীতির পোস্টে ১ বা ০ দেওয়া হলো।"
যারা এই কাজটি করলেন, তাদের কাছে আমার প্রশ্ন। ইসলামে রাজনীতি করা নিষেদ নাকি?
৮৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
শাওন বলেছেন: দিন দিন জামাতের লোকজনকে আমার কাছে অসয্য লাগতেছে ।
এখন আমি প্রাকটিক্যালি দেখতেছি
(
লেখাটা ভাল লাগল । পুরো নাম্বার দেওয়া গেলো । ![]()
৮৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
ফজলে এলাহি বলেছেন: সফদার আলী-
ছবি টাঙানো সম্পর্কে তো দেখি আপনিই ফাতাওয়া দিয়ে দিলেন। তাহলে একটু বিস্তারিত জানান আমাদেরকে। উপকৃত হবো। উল্লেখ করবেন যে, কোথায়, কিভাবে, কতটুকু, কেন এবং কার কার ছবিতে নিষেধাজ্ঞা রয়েছে।
"ইসলামে জীবিত প্রাণীর ছবি টাঙ্গানো হারাম।" -এটা আপনার ভাষ্য; অতএব একথা বলে পালানোর সুযোগ খুঁজবেন না যে, 'আমি জানিনা, আপনিই বলে দিন'।
আরেকটি ব্যাপার-
৭১ কিংবা পোষ্টের ইস্যূকেই যে ক্ষুদ্র বলা হয়েছে, তা কে বললো আপনাকে? ভালোই তো দেখি মুক্তমনাদের মত কেটে কেটে সত্যকে মিথ্যা বলার কায়দা রপ্ত করে ফেলেছেন। এস্কিমোর কি প্রয়োজন ছিল মেধার উত্থাপিত বিষয়কে রাজনৈতিক দিকে নেটে নেয়ার? এছাড়াও বলেছি যে, অনেকে ব্যাপারেই এস্কিমো টাইপের কিছু কিছু ব্লগার কথায় কথায় কাছামেরে দৌড় লাগায় একাত্তরে আর রাজনৈতিক ময়দানে। তারাই মূলত ধর্মকে রাজনৈতিক হীন উদ্দেশ্যে ব্যবহার করছে আরো ব্যবহার করছে আমাদের স্বাধীনতাকে।
৮৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
বহুরুপি বলেছেন: নিষিদ্ধ হোক জামাত
৮৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
ফজলে এলাহি বলেছেন: অশ্রু-
ধন্যবাদ আপনাকে।
-------------
চতুরভূজ-
দারুন বলেছেন। কিন্তু ১ দিলে কি রেটিং কমে? যদি তাই হয় তবে একথা খুব পরিস্কার হয়ে গেল যে-
রেটিং ব্যাপারটাই এখন একটা ফালতু বিষয়ে পরিণত হয়েছে, কেননা এর দ্বারা মোটেও প্রমাণিত হচ্ছে না পোষ্টের মূল্যায়ণ। এটা অনেকটা 'জোর যার মুল্লুক তার' প্রবচনের প্রকাশ যেন। অথচ রেটিং হওয়া প্রয়োজন ছিল সম্পূর্ণভাবে ব্যক্তির নিজস্ব বিচার, ভাললাগা-মন্দ লাগা; অন্ধভাবে নয়।
৯০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
ফজলে এলাহি বলেছেন: সরল রেখা-
আপনাকেও ধন্যবাদ এবং নূরে আলমকেও।
--------------------------
"অিভ বলেছেন :
২০০৭-০৯-২২ ১৫:৩৩:২৬
বাংলাদেশে এখন মানুষের চেয়ে জামাতি কুত্তা বেশি। এই পোস্টের দাড়িওয়ালা কুকুরদরে দেখেই বুঝা যায়।"
=অিভ নামক ব্লগার তার নিজের অন্তরে ধারন করা, মস্তিষ্কে লালন করা, তার নিজ সত্তার নিকৃষ্টতা এখানে উদগীরন করার অপরাধে তাকে আমার ব্লগ থেকে ব্যান করা হলো।
৯১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
'ভিমরু' বলেছেন: হুমমম
৯২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৪
গুড ফর নাথিং বলেছেন: ঘৃণা রইলো জামাত ও জামাত সমর্থকদের উপর ।
৯৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১২
মুক্তি বলেছেন: জামাত যা করতাছে সেইটা রীতিমাত্রায় ইসলামীক আর তাই ইসলাম'ই যত নষ্টের মূল বইলা বিবেচিত হইবে। তার জন্য আমার আকুল আবেনদ শো মুতাহির চৌ: কে, তিনি যেন ইসলাম নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলেন।
ইসলাম বাংলাদেশটারে খাইয়া ফেললো।
কবি রবিন্দ্রনাথ, মওলানা ভাসানীসহ আমার বাংলাদেশের কৃতি সন্তানদের কুকুর বলার কারনে অভিকে ব্যান করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ফজলে এলাহিকে।
৯৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৮
শিউলি বলেছেন: হিট পোস্ট!
৯৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩২
মাহমুদ রহমান বলেছেন: জামাতের এই লোগোটাকে নিয়ে তো আগে ভাবি নাই। ফজলে এলাহি ভাইকে ধন্যবাদ। চমৎকার বিশ্লেষণ করার জন্য।
দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক, আর সৃষ্টিকর্তা ন্যায় বিচার করে মানুষকে পাপপূণ্যের হিসাব নিবেন। একটি ব্যাপার হচ্ছে ন্যয় বিচারের সাথে সম্পর্কিত আর অন্যটি স্বয়ং আল্লাহই, যিনি এই ন্যয় বিচারের বিচারক।
নিঃসন্দেহে চমৎকার। আলহামদুলিল্লাহ। জামাত তাদের লোগোর মান রক্ষা করলেই হয়। জামাতীদের বলব, আপনারা আপনাদের এই লোগোর চমৎকার আইডিয়ার সাথে প্রতারণা করবেন না, প্লিজ!!!
৯৬|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০৭
ইছামতীর পাড়ে বলেছেন: ৫
৯৭|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২৮
ওবায়েদ বলেছেন: ৫
৯৮|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৮
স্বাপ্নিক বলেছেন: জামাতের মনোগ্রাম নিয়ে প্রতিবাদ এবং তার সাথে জামাতকে নিষিদ্ধ করার দাবী এসেছে। একজন ধর্মপ্রাণ মুসলমান এই কাজ করতে পারে। আপনি তাকে ইসলামের শত্রু বলছেন কোন যুক্তিতে? জামাতকে নিষিদ্ধ করার দাবী করলেই কি ইসলামের শত্রু হয়ে যায়? জামাতের লোগোর ব্যাখ্যা আপনি দিয়েছেন, কিন্তু এটাতো অন্যভাবেও ব্যাখ্যা করা যায় যেমনটা করেছেন মেধা। একজন মুসলমান হয়তো আরও অন্যভাবে ব্যাখ্যা করে আহত হতে পারেন। মোটকথা এখানে বিভিন্ন ব্যাখ্যার সুযোগ আছে। কার্টুন ইস্যুতে অনেকেই এই কথা বলেছে, ভিন্নভাবে ব্যাখ্যার সুযোগ আছে এমন কিছু আঁকা, ছাপানো উচিত্ হয়নি। একই কথা এখানে প্রযোজ্য। যেহেতু এটি ভিন্নভাবে ব্যাখ্যার সুযোগ আছে যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, তাই এর প্রতিবাদ হ্ওয়া খুব স্বাভাবিক। যদি এটা দোষের না হয়, তবে আরিফের আঁকা কার্টুনটাও দোষের না। দুটির মাঝে এই ক্ষেত্রে কোন পার্থক্য নেই।
৯৯|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৯
আবু সালেহ বলেছেন: ফজলে ভাই
হুমমমমমম
স্বাপ্নিক
আপনি কিসের সাথে কি তুলনা করছেন!!!!আমার মতে রাত দিন তফাৎ.....
১০০|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭
ফজলে এলাহি বলেছেন: "ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২২ ১৫:৫২:৪০
এক ফজলে এলাহীর কাছেই সবাই কুপোকাত! ৫"
=তা আমি বলবো না, তবে পর্যবেক্ষণমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
----------------
"আসল ট্র্যাপ বলেছেন :
২০০৭-০৯-২২ ১৬:০২:০৭
জিগাইছিলাম "জামাতের বিরোধিতা করাই ইসলামের বিরোধিতা করা? কথা না প্যাচাইয়া হ্যা কিংবা নাতে জবাব দেন।" ........"
=আপনাকে কি বলবো বুঝতে পারছি না, কঠিন শব্দ ব্যবহার না করে বলি যে, "আপনি কি বুঝতে পারছেন না" না কি "না বুঝার ভান করছেন"?
১০১|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৮
নূরে আলম বলেছেন: পোস্টটা টপ রেটেড হওয়ায় ভাল লাগল।
১০২|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৪
নুর3ডিইডি বলেছেন: জামাতের বিরোধিতা করাই ইসলামের বিরোধিতা করা নয় শুধু মানবতার বিরোধিতা করা। সুন্দর কে সুন্দর না বলাটাই অপরাধ। জামাতের মনোগ্রাম যদি দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক, আর সৃষ্টিকর্তা ন্যায় বিচার করে মানুষকে পাপপূণ্যের হিসাব নিবেন। একটি ব্যাপার হচ্ছে ন্যয় বিচারের সাথে সম্পর্কিত আর অন্যটি স্বয়ং আল্লাহই, যিনি এই ন্যয় বিচারের বিচারক। জামাত তার মনোগ্রামদিয়ে যা প্রকাশ করতে চেয়েছেন, তা সত্যি কিনা তা আমাদেরকে যাচাই করতে হবে। যদি সত্যি হয় তাহলেতো আমাদের জন্য এটা মঙ্গল। কোন ভালো জিনিষের বিরোধিতা করাই ইসলাম বিরোধি। এবং মানবতা বিরোধি।
১০৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৩
স্বাপ্নিক বলেছেন: 'আপনি কিসের সাথে কি তুলনা করছেন!!!!আমার মতে রাত দিন তফাৎ.....'
@ আবুসালেহ, রাত দিন তফাত্ হবার কি আছে? দুটোরই ভিন্ন ব্যাখ্যার সুযোগ আছে যা ধর্মীয় অনুভুতিতে আঘাত করার মত।
'কোন ভালো জিনিষের বিরোধিতা করাই ইসলাম বিরোধি'
@নূর৩ডিইডি, জামাত ভাল জিনিস/ দল হল কিভাবে। একটা দল, যার সর্বোচ্চ পর্যায়ের নেতারা চিহ্নিত যুদ্ধাপরাধী, যাদের কথা ও কাজে মিল নাই (নারী নেতৃত্বের বিরোধিতা করে নারীর নেতৃত্বাধীন দলের সাথে ক্ষমতায় যাওয়া ছোট একটা উদাহরন), যারা মুখে ইসলামের কথা বলে ইসলামসম্মত নয় এমন কাজ করে, আমি তাদের আর যাই হোক ভাল/সুন্দর বলতে পারিনা। আর এমন একটা দলের বিরোধিতা একজন মুসলমানের করা উচিত্ বলেই আমি মনে করি। আর এটা করাতে আর যাই হোক আপনি কাউকে ইসলামের শত্রু বলতে পারেন না। বড়জোড় জামাতের শত্রু বলা যায়।
১০৪|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৪
নূরে আলম বলেছেন: স্বাপ্নিক, দলের বিরেধিতার কথা আসছে কেন?
বিষয়টা লোগো নিয়ে।
১০৫|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৫
হাসান তারিক বলেছেন: এস্কিমোরে একটা কথা বলতে চাই (প্রথম মন্তব্যের প্রেক্ষিতে)
'আওয়ামী লীগ' এর 'আওয়াম' মানে সবাই বা জনগণ। যারা জনগণ অথচ আওয়ামী লীগ করে না , তারা কি?
'বাংলাদেশ জাতীয়তাবাদী দল' যারা জাতীয়তাবাদ মানে বিএনপি মানেনা তারা কি সব জাতীয়তাবাদের শত্রু?
১০৬|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
স্বাপ্নিক বলেছেন: @ নূরে আলম, লোগোর বিষয়ে আমার অবস্থান প্রথম মন্তব্যেই আছে - এটির ভিন্ন ব্যাখ্যা সুযোগ আছে, আরিফের কার্টুনটির মতই। আর আমার মূল আপত্তি এই লেখার শিরোনাম নিয়ে, 'ইসলামের শত্রু' কথাটার ব্যবহার নিয়ে। কেন কাকে ইসলামের শত্রু বলা হচ্ছে তা নিয়ে। আমার মনে হয় আপনি আমার মন্তব্য ভালভাবে পড়েননি। আর একবার পড়ুন আর বক্তব্য বোঝার চেষ্টা করুন।
১০৭|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০২
নূরে আলম বলেছেন: স্বাপ্নিক, এ ব্যাপারে আমার আরও মন্তব্য আগে আছে।
১০৮|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪
নূরে আলম বলেছেন: পোস্টটা টপ রেটেড হলে ভালো হত।
আর মাত্র পাঁচ রেটিং হলেই হয়।
১০৯|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৯
স্বাপ্নিক বলেছেন: 'কিন্তু যারা ইসলাম বিরোধী, তারা জামাতের বিরোধিতা করছে।'
@ নূরে আলম, আপনার এই কথাটাও আপত্তিজনক। আপনি কিভাবে জানলেন, ইসলাম বিরোধিরাই জামাতের বিরোধিতা করছে। সত্যিকারের ধর্মপ্রাণ মুসলমানও জামাতের বিরোধিতা করে। কারণ জামাতের মধ্যে ভন্ডামি আছে।
১১০|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
বিজলীর খড়ি বলেছেন: জামায়েতে ইসলামি বাংলাদেশ
গড়বে এবার সোনার দেশ
১১১|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৪
রামারাও সিদ্ধা বলেছেন: ০ দিলাম
১১২|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৮
ফজলে এলাহি বলেছেন: "ধ্রূপদী বলেছেন :
২০০৭-০৯-২২ ১৬:০৭:৪২
জামায়াতের সাথে মিশিয়ে আপনারা ইসলামের অপমান করেন। ধিক আপনাদের!"
=ধ্রূপদী, আপনি লক্ষ্য করেননি বুঝি যে, এই ব্লগেই কেউ ইসলামের পক্ষ নিয়ে কিছু লিখলেই তাকে জামায়াতী বলে আক্রমণ করা হতো এবং এখনো হচ্ছে? এমনকি ঐসব ব্লগারকে মন্তব্যের পর মন্তব্য দিয়ে অনুনয়-বিনয় করে ইসলাম বিরোধী পক্ষকে বুঝানো হয়েছে যে, তিনি জামায়াতী নন। শুধু এটুকুই নয়; বরং এ যাবৎ অনেকগুলো পোষ্টও নযর কেড়েছে এই বিষয়ে যেখানে দোষারোপকৃত পোষ্টদাতা বা ইসলামী পোষ্ট লেখক কিংবা ইসলামী লেখাকে সমর্থনদানকারী ব্যক্তি নিজেকে জামায়াতী নন বলে পুরো ব্লগে ঘোষণা দিয়ে মুক্তি পেয়েছিল।
তাহলে বুঝুন ব্যাপারটা যে, বাংলাদেশে ইসলামের খেদমত ও ইসলামী আন্দোলনের সাথে জামায়াতের সম্পর্ক কতটা গভীর।
যাইহোক, আমি সেটা না বলে বলবো যে, জামায়াত কেন, যে-ই ইসলামের সঠিক ও ইসলাম সম্পর্কে সত্য কথা বলবে, তারপর কেউ তার সে কথার বিরোধিতা করার অর্থই দাঁড়ায় ইসলামের বিরোধিতা করা। চাই তা জামায়াত হোক কিংবা আপনি নিজেই। স্মরণ করুণ, অমনিবাস নামক ব্লগার যখন ইসলাম নিয়ে লেখার চেষ্টা করেছিল, আমি তাকে সমর্থন দিয়েছি। তারপরের ঘটনা নিয়ে বলা নিস্প্রয়োজন। অতএব, এখানে ভুল বুঝার কোন কারণ নেই। ধন্যবাদ।
১১৩|
২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৪
স্বাপ্নিক বলেছেন: @ ফজলে এলাহি, আপনার বক্তব্যের সাথে একমত না। ইসলামের পক্ষ নিয়ে কিছু বললেই তাকে জামায়াতী বলা হয় না। ইসলামের ধুয়া তুলে রাজনীতি বা দেশ/মুক্তিযুদ্ধের চেতনাবিরোধি বা জামায়াতের সমর্থনে কিছু বললে, তাকে জামায়াতের সমর্থক হিসেবে ধরে নেয়া হয়। উদাহরন হিসেবে বইপাগলের কথা বলতে পারি। তিনি নিয়মিত ইসলাম ও কোরআন নিয়ে লিখেন। তাকে কেউ জামায়াতের সমর্থক বলেছে বলে আমার চোখে পড়েনি।
১১৪|
২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৬
ফজলে এলাহি বলেছেন: রাজনীতিক-
দূর্নীতিমুক্ত হওয়ার জন্য, পোষ্ট পড়া ও মন্তব্য এবং রেটিংয়ের জন্য ধন্যবাদ।
----------------
"রামশিঙা বলেছেন :
২০০৭-০৯-২২ ১৭:০৪:০৫
এস্কিমো, ত্রিশ লাখ শহীদের যৌক্তিকতা সম্পর্কে আমার সর্বশেষ পোস্টটা পড়। মাথায় কিছু থাকলে চিন্তা করে দেখ। শেখ মুজিব কী করে মৃতের সংখ্যা বাড়ালেন, তা জানতে পারবে।"
=রামশিঙা, আপনার ব্লগে তো মাত্র একটি পোষ্ট পাচ্ছি। আরো লিখছেন না কেন? ধন্যবাদ।
---------------
হাসিব,
সময়-সুযোগ হলে অবশ্যই দেব ইনশাআল্লাহ্। তখন জানতে পারবেন। তাছাড়া এখানকার পোষ্ট থেকেই যে জানতে হবে তা কেন শুধু? কিছু পড়াশোনাও করে ফেলুন না এই সুযোগে।
১১৫|
২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৫
ফজলে এলাহি বলেছেন: কার্টুনিস্ট-
ধন্যবাদ পড়ার জন্য, রেটিং ও মন্তব্য দেয়ার জন্য।
----------
"আশরাফ রহমান বলেছেন :
২০০৭-০৯-২২ ১৭:৫৪:১১
বিভ্রান্তি সৃষ্টিকারীদের মুখোশ উন্মোচনে এধরণের পোস্ট দরকার ছিল। ৫"
=আপনাকেও ধন্যবাদ আশরাফ রহমান।
-----------------
"নুর3ডিইডি বলেছেন :
২০০৭-০৯-২২ ১৮:২৪:০৭
বাম পন্থি দলের সাথে , আওয়ামীলীগও সুর মিলিয়ে জামাত ইসলামকে নিবর্ন্ধন না করার জন্য জোরদাবী তুলছেন। এটা দেখে মনেহচ্ছে রাজনীতির মাঠে এবং মিডিয়া চক্রান্তে জামাত ইসলামের কিছুই না করতে পেরে। পাগলের মনে সুখ! তারা নির্বাচন কমিশনের কাছে দাবি তুলছেন। আওয়ামীলীগ এমন সব দলের সাথে হাত মিলিয়েছেন, যাদের বাংলাদেশে তেমন গ্রহণ যোগ্যতাই নেই। আমার মনেহয় তারা খুব ভয় পাচ্ছেন,তাদের দুর্নীতি বা অবিচার সন্ত্রাসীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সচেতন হতে দেখে।"
=যথার্থ বলেছেন নূর ভাই। ধন্যবাদ।
১১৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১৪
মুহাম্মদ আলমগীর বলেছেন: দাড়ি পাল্লা দিয়ে জামাতে ইসলামিরা নিরহ মুসলমানদের কে আক্ষ্ট করতে চাচ্চে।ইসলামি দোহাই দিয়ে......।জনগন সাবধান।
১১৭|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪৩
দেশপ্রেমিক বলেছেন: ফজলে এলাহী, আপনে এইটা একটা কাম করছেন! আমাদের বোলোগের সম্পদ এছকিমো ভায়ারে আপনে বুদ্ধি-প্রতিবন্ধী বলছেন! আরো না কি বলছেন তার বুদ্ধি চোয়ালে এসে ঠেকছে!! এইটা কি আপনার ঠিক হইছে? তিনি অনুসন্ধানী মানুষ। জামাতের দোষ খুইজা বেড়ান। প্রমাণ ছাড়া কিছু বুঝেন না। অবশ্য জামাতের বিরুদ্ধে কথা বলতে তার কোন প্রমান লাগেনা, প্রমাণ লাগে শেখ সাহেবের ছেলেদের ব্যাংক ডাকাত বলতে। আপনে কি বলতে চাইছেন সেইটা না বুইঝাই না হয় সে আবালের মতো একটা কমেন্ট করছে। তাই বইলা আপনে তারে বুদ্ধিপ্রতিবন্ধী বলবেন? এইটা ভাই আপনের উচিৎ হয় নাই।
১১৮|
২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কেউ যখন দাঁড়ি পাল্লা দিয়ে পরিমাপ করে, তখন স্বভাবতঃই দাঁড়ি পাল্লাকে উচ্চে তুলে ধরে, এতে কিন্তু কোনভাবেই ফয়সালাকারী বা পরিমাপকের অপমান হয় না বা স্বাভাবিক মস্তিষ্কসম্পন্ন কেউ এ নিয়ে কোন প্রশ্নও উত্থাপন করে না। কেননা, মূল পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত তো দাঁড়িপাল্লার ধারকের; দাঁড়ি পাল্লার নয়।
****************
দাঁড়ি পাল্লা দিয়ে পরিমাপ করা সেই কেউ আর আল্লাহর অবস্থান কি এক বলতে চাইছেন আপনি ?!
আপনার নিজস্ব ব্যাখার এই পোষ্টটি দুবার পড়লাম । হতে পারে, আপনার দলের ব্যাখাটাও এরকমই হবে। কিন্তু একজন ব্যাক্তি বা একটি দলের ব্যাখাইতো ইসলাম চলেনা । সেজন্যেই বারবার মুসলমানদের কুরআন হাদীসদের দিকে ফিরে যেতে বলা হয়েছে । সংখ্যাগরিষ্ঠ আলেমরা যদি একমত হয়ে কুরআন হাদীসের আলোকে একমত হয়ে কোন সিদ্ধান্ত দেন, সেটা সঠিক বিবেচ্য হয় ।
আপনার এই ব্যাখাতে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ আলেমের মতামত কি ?
ন্যায় বিচারক আল্লাহকে পাল্লার নীচেই থাকতে হবে কেন ? পাল্লার উপরে আল্লাহ থাকলে কি ন্যায়বিচার সম্ভব নয় ?
বিতর্কটা হলো আল্লাহকে পাল্লার নীচে রাখা নিয়ে । যে অর্থে আল্লাহ সর্বজ্ঞ, সর্ব শক্তিমান এবং সবার উপরে, সে অর্থে পাল্লার উপরেই আল্লাহর অবস্থান হওয়া কি বাঞ্চনীয় নয় ?
১১৯|
২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আরেকটা কথা, আমি রোজা করছি, নামাজ পড়ছি, এবং কুরআনও তিলাওয়াত করার চেষ্টা করছি, যদিও আপনার মত বুজুর্গ আমি নই । এখন কথা হলো, আপনার দল জামাতের এই মনোগ্রামের বিরোধীতা করার কারণে কি আমি ইসলামের শত্রু হয়ে যাব (আপনার শিরোনাম অনুযায়ী) ! কুরআন হাদীসের আলোকে বর্ণনা করুন, জনাব ।
১২০|
২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩৪
মাহমুদ রহমান বলেছেন: দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়ের প্রতীক, আর এই প্রতীক এমন একজন উচ্চে ধারণ করে আছেন যিনি হান্ড্রেড পারসেন্ট ন্যয় বিচারক, মহান সৃষ্টিকর্তা।
দাঁড়িপাল্লার সাথে আল্লাহ শব্দটি মিলিয়ে এমন চমৎকার একটা আবেদন ফুটে উঠেছে। যে আর্টিস্ট লোগোটা বানিয়েছেন তিনিই এবং জামায়াতে ইসলামী হয়ত এর সবচেয়ে ভাল ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু একজন দর্শক হিসাবে লোগোটা আমার কাছে অনেক বেশি পারফেক্ট মনে হচ্ছে।
ইটস এ সাইন অফ জাস্টিস, জামায়াত হয়ত বোঝাতে চেয়েছে তারা জাস্টিসের প্র্যাকটিস করে যাচ্ছে এবং সেটা প্রতিষ্ঠায় তারা তৎপর। বিবিসির রিসেন্ট সংলাপে ব্যারিষ্টার আব্দুর রাজ্জাকও এই জাস্টিসের ব্যপারটিই তুলে ধরেছিলেন।
বিষয়টি জামায়াতের সাথে সম্পর্কিত হওয়ায় এত সুন্দর একটা লোগোর আবেদন অনেকে কলঙ্কিত করে ফেলছেন, বিষয়টা দুঃখজনক।
১২১|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আল্লাহ কিভাবে পাল্লাকে উচ্চে ধরে আছেন ? হাত দিয়ে, নাকি মাথার উপরে নিয়ে ?
যেখানে আল্লাহ এবং মুহাম্মদ (সঃ)-এর নাম সম্বলিত ছবিও পাশাপাশি থাকাটা অনুচিত বলে বিজ্ঞ আলেমরা মতামত দিয়েছেন, সেখানে পাল্লার নীচে আল্লাহর অবস্থান অবশ্যই দুঃখজনক ।
১২২|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫৩
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: জামাতীরা করলে সাত খুন মাফ । কার্টুন ওয়ালা যদি বিড়ালের নাম দেয় মুহাম্মদ বিড়াল ওতেই দোষ ।
১২৩|
২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:৪২
ফজলে এলাহি বলেছেন: "শাওন বলেছেন :
দিন দিন জামাতের লোকজনকে আমার কাছে অসয্য লাগতেছে । এখন আমি প্রাকটিক্যালি দেখতেছি
(
লেখাটা ভাল লাগল । পুরো নাম্বার দেওয়া গেলো ।
"
শাওন, তোমার হলো কি, শুনলাম অনেকগুলো পোষ্ট মুছে দিলা, কার উপর রাগ করে? তোমাকে সর্বোচ্চ ব্লগার লিস্টে দেখলে ভাল লাগতো। এখন খুঁজে পেতে পড়তে হয়। তোমার লেখা পড়ে তো মনে হচ্ছে বেশ চিন্তা করতে পার, তাহলে নিজের ক্ষতিটা করার আগে কেন চিন্তা করলে না? মেইলের জবাব কিন্তু এখনো পাইনি।
১২৪|
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ২:৩৪
নাজিরুল হক বলেছেন: লেখায় দলীয় গীতটা একটু বেশী হয়ে গেছে।
কোথায় ইসলাম
আর কোথায় জামাত ও নেতা কর্মীরা।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৫
কোমল রেখাব বলেছেন: জামাতে পিছলামী জিন্দাবাদ
ছরি, ইসলামী নামটারে অপমান করলাম।
আমার ফাঁসি হউক।
সবকিছুইতো আল্লাহ দিছে, তাইলে সবখানেই তার নাম লিখা রাখা হোক।
নারায়ে তাকবীর,
ফজলে হু আকবর।