নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Hi i ম very easy

ফজলুল গনি মজুমদার

কিছুই লিখার নাই ।

ফজলুল গনি মজুমদার › বিস্তারিত পোস্টঃ

জাতির পিতা , তুমি আর বাকি সত্যগুলো জানো না ।

১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

১৯৫২ এর ভাষা আন্দোলন সত্য ।

১৯৭১ এর রক্তের বন্যা - তাও সত্য ।

১৯৭৫ এ ঘাতক কর্তৃক তোমার স্বপরিবারের করুণ মৃত্যু - সত্য ।



জাতির পিতা , তুমি আর বাকি সত্যগুলো জানো না ।

তোমার নাম বিক্রি করে আজো কিছু বলিষ্ঠ নেতারা খুনের নেশায় অকারনে-কারনে রক্ত ঝরায় , পিতার কোলে , মায়ের কোলে শিশুরা আজ নিরাপদ নয় ।

তোমার গড়ে যাওয়া দেশে হায়েনার দল আজ যাত্রীভর্তি বাসে আগুন জ্বালায় । পিতা তার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখে । তোমার নাম বিক্রি করে প্রকাশ্যে বিশ্বজিতের মৃত্যু ঘটায়, তাকিয়ে তাকিয়ে দেখি ।



এমন কাউকে রেখে গেলেন না জাতির পিতা - যে বলবে , ঘরে ঘরে দূর্গ গড়ে তোল ।

খুব বেশি দেরি নেই পিতা । আমি ফুঁসে উঠছি, আমরা ফুঁসে উঠছি । হয়তো নিজের জীবন বাজি রেখে আমরা লিপ্ত হবো গৃহযুদ্ধে । জানি - ১০/২০ মিনিটেই প্রশাসন আমাদের থামিয়ে দিবে , রক্তে মাখা রাস্তা ধুয়ে ফেলবে । কিন্তু প্রশাসন বিপ্লবীদের চেনে না ।



জানি প্রশ্নের উত্ত পাবো না , কি বাংলাদেশে আমাদের বসবাস - এক টেলিফোনেই অযোগ্যদের চাকুরী , যোগ্যরা জীবনযুদ্ধ করেও কিনারা পাচ্ছে না । ৭-৮ লাখ টাকা কি মামুলী ব্যাপার ? আপনার কন্যার কোলে লালিত ওদের অনেক , আরেক মহীয়সীর জ্বালাও-পোড়াও যন্ত্রনা ।



কোথায় রেখে গেলেন আপনার জাতি ?

কোথায় রেখে গেলেন আপনার বুকের তাজা রক্ত ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.