| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে থ্রিজি চালু হওয়ার আগেই খুব শখ করে সিম্ফোনির একটি স্মার্ট-ফোন কিনেছিলাম। উদ্দেশ্য এন্ড্রোয়েড চালিয়ে দেখা ও যখন থ্রিজি আসবে তখন যেন ব্যাবহার করতে পারি। প্রথম কিছুদিন বেশ ভালই চালাচ্ছিলাম কিন্তু ধীরে ধীরে সেট স্লো হওয়া শুরু করে। ফ্যাক্টরি রিসেট থেকে শুরু করে যা যা সম্ভব সবকিছুই ট্রাই করেছি কিন্তু কোন লাভ নেই। অবস্থা এমন দাড়ায় যে কোন গেম খেলতেই পারি না শান্তিতে। আমি নিশ্চিত যে এই একই সমস্যা আরও অনেক সিম্ফোনি গ্রাহকের রয়েছে কেননা আমার পরিচিত অনেকেই একই সমস্যায় ভুগছে। টাইপ করতে গেলে স্লো হয়ে হ্যাং করে, নেটওয়ার্ক ঝামেলা করে, অ্যাপ চলতে চলতে হঠাৎ অফ হয়ে যায় আরও যে কত আজগুবি প্রবলেম বলে শেষ করা যাবে না। সার্ভিস সেন্টারে গেলে তারা এমন ভাব দেখায় যেন নিয়ে এসে বিশাল অন্যায় করে ফেলেছি!!! তাও সান্ত্বনা ছিল ব্যাটারি। ব্যাটারি মোটামুটি ভালই ব্যাকআপ দিত। কিন্তু আসল ঝামেলা টের পেলাম থ্রিজি আসার পর। বাজারে টেলিটক থ্রিজি সিম আসার পর আমিও একটা সিম নিয়ে নিই। থ্রিজি চালানোর কিছুক্ষণের মধ্যেই চার্জ শেষ হয়ে গেল! এরপর যতই চার্জ দেই খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায়। এমন ঝামেলায় জীবনে পড়িনি। এইসব নিম্নমানের সেট এদেশে এনে মানুষকে থ্রিজির কথা বলে এরা বিভ্রান্ত করছে।
যাই হোক আমি সিদ্ধান্ত নিয়েছি কোন একটা ভাল ব্র্যান্ডের স্মার্ট-ফোন নিব। এ ব্যাপারে অভিজ্ঞ কারো পরামর্শ আশা করছি। আমার বন্ধুদের অনেকেই আমাকে স্যামসাং নিতে বলেছে, থ্রিজির সেবা নাকি স্যামসাং এ সবচেয়ে ভাল পাওয়া যায়? যারা জানেন প্লিজ সাহায্য করুন।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
সরকারি দল বলেছেন: আমিও সেটাই ঠিক করেছি। নোকিয়ার অপারেটিং সিস্টেম আমার পছন্দ না। আমার এন্ড্রোয়েডই দরকার। সনিতে আবার ওয়ারেন্টই নাই :/
২|
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৩
দি সুফি বলেছেন: কষ্টের টাকায় ভালো জিনিস কেনাই উত্তম।
বাজেট জানালে কিছু মডেল সাজেস্ট করতে পারতাম। মোটামুটি চোখ বন্ধ করেই স্যামসাং কিনে ফেলতে পারেন।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
সরকারি দল বলেছেন: আমার বাজেট ২০ হাজার টাকা। সাজেস্ট করলে খুশি হতাম।
ধন্যবাদ।
৩|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
টম এন্ড জেরি বলেছেন: ভাই থ্রিজি এর পুরা মজা নিতে চাইলে চোখ বন্ধ করে স্যামসাং নিয়ে নেন। এর উপর বিকল্প নাই বাংলাদেশে। আর স্যামসাং এর সাথে দুই বছরের ওয়ারেন্টি ও পাবেন।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
সরকারি দল বলেছেন: ধন্যবাদ তথ্য দেয়ার জন্য। স্যামসাং এর কোন মডেলটা ভালো হবে বললে খুশি হব। আমার বাজেট ২০ হাজার।
৪|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
কুমিল্লার পোলা- বলেছেন: আপনার বাজেট কত? বাজেটের ভেতর ভালো ব্র্যান্ডের সেট কিনেন। বাজেট টা বলেন আপনাকে কয়েকটা সেটের কথা বলি।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
সরকারি দল বলেছেন: কুমিল্লার পোল আমার বাজেট ২০ হাজার টাকা। ধন্যবাদ।
৫|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২
কুমিল্লার পোলা- বলেছেন: আপনি নিশ্চিন্তে স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস কিংবা গ্যালাক্সি কোর কিনে ফেলেন। আরামে ব্যাবহার করেন। আর যদি বাজেট একটু বাড়াতে পারেন তবে গ্যালাক্সি গ্র্যান্ড কিনে ফেলেন। এর উপর সেট হয় না।
৬|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮
~*~নির্ঘুম~*~ বলেছেন: এইতো এতক্ষনে লাইনে আইসেন
চায়না ফোন শুধু বাইরেই ফিটফাট ,২০এর মধ্যে গ্যালাক্সি কোর নিতে পারেন
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৭
ভোরের সূর্য বলেছেন: আর যাই কেনেন না কেন দয়া করে ওয়ালটন, সিম্ফোনী এসব চাইনিজ ব্রান্ড কিনবেন না।এসবের সাথে নোকিয়া, সনি,লেনোভো স্যামসাং এর কোন তুলনা চলেনা। উপরের ব্রান্ড গুলোর স্মার্ট-ফোন ভাল,যেকোন একটি কিনতে পারেন।