| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেগেছে বাঙ্গালির ঘরে ঘরে ,একি মাতন দোলা
লেগেছে সুরেরই তালে তালে ,হৃদয় মাতন দোলা।
বছর ঘুরে এলো আরেক প্রভাতী ফিরে এলো
সুরেরই মঞ্জুরি
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি ।
দেশে বিদেশে বাঙ্গালীরা যে যেখানেই বসবাস করুক না কেন, বৈশাখ এলেই যেন বাঙ্গালিদের ঘরে এবং হৃদয় এ মাকসুদ এর গানের মতই দোলা দেয় । পলাশ শিমুল গাছে থাকুক আর না থাকুক প্রবাসী বাঙ্গালিরা মনের রঙ দিয়ে পলাশ শিমল গাছ রাঙিয়ে নেয় ।এরই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ২৫শে এপ্রিল ইটালি র রাজধানি রোমে র ভিয়া কেসিলিনাদ শুরু হল ৫ দিন ব্যাপী বৈশাখী উৎসব। ইতাল বাংলা এবং ধমকেতু এর যৌথ উদ্যোগে এই অনুষ্টান আয়োজন করা হচ্ছে। ৫ দিনব্যাপী এই মেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে – বৈশাখী র্যাযলী, মিষ্টান্ন বিতরণ, বৈশাখী কনসার্ট, শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগীতা, র্যা ফেল ড্র, ঐতিহাসিক পান্তা ইলিশসহ বাঙালী সংস্কৃতির ধারক বাহক নানা ধরণের আয়োজন। বর্ণাঢ্য এই আয়োজনের সাংস্কৃতিক অনুষ্টানে গান গাইবেন ইটালি র খ্যাতনামা বাংলাদেশি ও বাংলাদেশ থেকে আগত ক্লোজআপ ওয়ান এর শিল্পীবৃন্দ।
রাকিব হাসান ফেরদৌস
মিডিয়া কর্মী ও সাংবাদিক
ইটালি
২|
১২ ই মে, ২০১৩ রাত ১০:৩৫
ফেরডৌসরাকিব বলেছেন: সামুর ভক্ত ; আমার দিন কাল ভালই কাতছে । আপনার কেমন কাতছে ?
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ রাত ৯:০১
সামুর ভক্ত বলেছেন: কেমন কাটছে দিন ফেরদৌস সাহেব ?