| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভার এর মর্মান্তিক ঘটনা কে কেন্দ্র করে সবাই কেই আহ্বান জানান হচ্ছে সহযোগিতা করার জন্য । আমি ও এতার ব্যাপারে একমত । কিন্তু প্রশ্ন হল কেন আমার সহযোগিতা দরকার । টাকার অভাবে এনাম মেডিকেল পারছেনা প্রয়োজনীয় জিনিস কিনতে ,টাকার অভাবে আটকে পরা লোকেরা নিঃশ্বাস নিতে পারছেনা । টাকার কারনেই এত গুল লোক মরতে দেখছি ? টাকার এত অভাব কেন ? ৬০০ টাকা করে অক্সিজেন কিনতে পারছেনা ? কেন আমার কাছে হাত পাততে হচ্ছে ? আর আমি ই বা দেব কেন , যখন শুনি ও দেখি ঃ
১) কয়েক বছর আগে কোন কারন ও উপকারিতা ছাড়াই নিজের স্বার্থর জন্য দেশের মানুষ এর কয়েক শত কোটি টাকা অপচয় করে জিয়া এয়ারপোর্ট এর পরিবর্তন করা হয়েছে । তখন তো টাকার অভাব হয়নি । কোন ব্যক্তি স্বার্থ র জন্য যদি এত শত কোটি টাকা খরচ হতে পারে তাহলে সাভারের এত হাজার মানুষ জন্য কেন খরচ করতে আমার কাছে হাত পাততে হবে ।
২) আমাদের অর্থমন্ত্রী যখন বলেন ৪০০০ হাজার কোটি টাকা কোন বড় পরিমান এর টাকা নয় , মনে আছে আপনাদের যখন আমাদের জানয়ার মন্ত্রি এই কথা বলেছিলেন ? আমি অর্থনীতির ছাত্র নই তবু ও বলতে পারি ,যারা আটকে আছেন তাদের বাচাতে এবং সারা জীবন বসে খেলেও এই টাকা শেষ হবেনা । তাহলে আমার টাকার কেন দরকার ? তাহলে এখন টাকার অভাব কেন ?
৩) যখন দেখি আমাদের প্রধান্মন্ত্রির প্রতিদিন এর নাস্তা র ব্যয় ২ লাখ টাকার ও বেশি তখন আমি কেন টাকা দেব ?
পরিশেষে বলব আমার কোন অসুবিধা নেই সহযোগিতা করতে কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে , যদি সরকার আমাদের টাকা গুলু অপচয় না করতো তাহলে একটা ৬০০ টাকা অক্সিজেন এর জন্য আমাদের ই কর ভাই ,বোন ,বাবা ,মা ,কে হারাতে হতোনা । প্রবাসে থেকে অনেক কে দেখেছি সাভারের এই মানুষদের জন্য কান্না কাটি করতে যদিও তারা সাভারের মানুষদের কোন আত্মীয় নয় । যখন আমি এই লিখাটা লিখছি পারিনি চোখের পানি ধরে রাখতে । মাঝে মাঝে চিন্তা করি আমাদের সরকারে যারা আছেন তাদের মধ্যে কি নুন্নতম মানবিকথা আছে ? যখন দরকার মানুষ এর পাশে থাকার , আটকে পরা মানুষ দের তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেবার তখন তারা আমার দেশের টাকা অপচয় করে সংসদ বসে আলোচনা করেন , রানা কন দল করতো ! কার সাথে চলত , কন সরকারের আমলে এইতা বানানো হয়েছে ! আফসোস সত্যি ই আফসোস । কন দেশে বসবাস করি ? প্রশ্ন টা আপনাদের কাছেই
রাকিব হাসান ফেরদৌস
মিডিয়া কর্মী ও সাংবাদিক
ইটালি
©somewhere in net ltd.