| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন ধরে কোন সুখবর পাইনা যেই সুখবর টা দল মত নির্বিশেষে সবায় আনন্দ করতে পারি । ডক্টর ইউনুস এর নোবেল পাওয়া , তারপর মুসার এভারেস্ট জয় এবং বাংলাদেশ ক্রিকেট এর এশিয়া কাপ এ ফাইনাল খেলা ...তারপর এবং তারপর ... প্রতিক্ষার প্রহর যেন আর কাটেনা ।
সাগর রুনি , ইলিয়াস আলী , শেয়ার মার্কেট , তাযরিন , সাভার , শাপলা চত্বর , মহাসেন এর বাংলাদেশ দর্শন এবং সর্ব শেষ সজল খালেদ এর চলে যাওয়া । এই খবর গুলু সারা বছর ই ছিল কিন্তু আনন্দের ছিলনা ।
বলা হয় যে, আশাবাদী মানুষ রা নাকি সব কিছু তে আশার আলো দেখে এবং নিরাশাবাদি রা অন্ধকার দেখে , আমি ও তো আশাবাদী হতে চাই কিন্তু কিভাবে ? কেউ কি বলবেন ।
যখন দেখি সাগর রুনির ছেলের কান্না , ইলিয়াস আলির মেয়ের বাবা কে ফিরিয়ে দেবার চিঠি , শেয়ার মার্কেট এ ক্ষতিগ্রস্ত ব্যাকটির আত্মহত্যা , তাজরিন এ আগুনে গলিত লাশ , সাভার এর কথা আর কি বলব , এখনো তো চোখের পানি ই শুকায়নি । মহাসেন এর বাংলা দর্শন এবং সর্ব শেষ সজল খালেদ এর বিজয়ের হাসি কান্নায় রুপান্তর । কিভাবে হাসবো ?
এগুল ছাড়া ও আরও অনেক কিছু হয়েছে যা শুরু করলে থামতে ইচ্ছে করবেনা , আমার আগের পোস্ট এ বলেছি যে ,এত কিছু ঘটে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা লিখা যে দায়িত্তের মধ্যে পরে বুঝতে পারিনা ।
অপেক্ষায় রইলাম যদি কোন সুখবর পাই ।
রাকিব হাসান ফেরদৌস
মিডিয়া কর্মী ,ইটালি
©somewhere in net ltd.