| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতালিস্থ অবৈধ অ্ধিবাসিদের বৈধতার সর্ব শেষ খবর ।
এই পর্যন্ত ২৩,২৫৫ জন অবৈধ শ্রমিক কে বৈধ করা হয়েছে ও আবেদনকারীরা তাদের চুক্তি পত্রে স্বাক্ষর করেছেন এবং কাজের অনুমতির জন্য জমা দিয়েছেন । ২০১৩ সালের এর ৯ই এপ্রিল এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর একটি রিপোর্টে বলা হয়েছে যে ৮২১৯০ টি আবেদন পত্র যাচাই বাছাই করা হয়ছে অথবা পর্যায়ক্রমে যাচাই বাচাই করা হচ্ছে । এই রিপোর্টে আরও বলা হয়েছে যে ১৩০০০ আবেদন পত্র বাতিল করা হয়েছে শুধু মাত্র প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারার কারনে । বাতিল কৃত আবেদন এর মধ্যে ৯০% আবেদন বাতিল করা হয়েছে কেননা তারা ৩১শে ডিসেম্বের ২০১২ এর প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারে নাই । ১০০০০ আবেদন কারিকে অপেক্ষায় রাখা হয়েছে যেন তারা প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারে ,যদি প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারে তবে তাদের আবেদন পত্র ও বাতিল করা হবে । ১০৮১৭ টি আবেদন ইমিগ্রেশন অফিস এ চুক্তি পত্রে স্বাক্ষর করার জন্য প্রস্তুত করা হয়েছে এবং ১৮৩ জন আবেদন কারী তাদের আবেদন উত্তোলন করেছে । প্রাদেশিক পুলিশ সদর দপ্তর ও স্থানীয় শ্রম দপ্তর ২৪৭৭২ টি আবেদন পত্র বাছাই করেছেন এবং তাদের খুব শীঘ্রই চুক্তি পত্রে স্বাক্ষর করার জন্য ইমিগ্রেশন অফিস এ ডাকা হবে । ইউ আই এল ট্রেড ইউনিয়নের (UIL Trade Union) বলেন এইটা অপ্রত্যাশিত যে ৯০% আবেদন বাতিল হয়েছেন শুধু মাত্র ৩১ ডিসেম্বের ২০১২ এর কাগজ অথবা প্রমান করতে না পারার কারনে । ইউ আই এল ট্রেড ইউনিয়ন (UIL Trade Union )আরও বলেন যে বৈধতা করন এর কঠিন শর্তের কারনে অনেকেই এই সুযোগ কে কাজে লাগাতে পারেনি । আবেদন শুধু এই কারনে বাতিল হচ্ছে না যে আবেদন কারির চাকরি নেই অথবা যথাযত ডকুমেন্ট নেই বরং আবেদন বাতিল হচ্ছে কঠিন নিয়মের এর কারনে ।
রাকিব হাসান ফেরদৌস
ইটালি
©somewhere in net ltd.