| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসংখ্যবার বিতাড়িত হয়েছে তোমার উদ্যান থেকে
কোন রীতি নীতি বুঝিনি, যেমন বুঝিনি সমাজ ও সভ্যতার
কঠিন বিরোধসমূহ। কেবল ফিরে আসতে হবে এটুকুন জেনে
মনের দর্পনে সদানিয়ত প্রতিবিম্বিত তোমার মুখচ্ছবি
যন্ত্রনাসিক্ত অনুর্বর ভূমিতে নৈসর্গিক আলোর অন্তরালে
সময়ের স্রোতে ছড়িয়ে ছিটিয়ে জমে থাকা শতবর্ষের পলল
নিরাভরণ লজ্জার মোহজাল ছেড়ে ঘড়ির কাটার বিপরীতে
আমার নিস্তরঙ্গ পদযাত্রায় তোমার উদ্যানে ফিরে ফিরে আসি।
©somewhere in net ltd.